বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১৪ পি.এম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর এলাকায় মোঃ শামসুজ্জামান(৪৪) এর ক্রয়কৃত সাব কাওলা জমিতে ঘর করতে গেলে প্রাণনাশের হুমকি ও বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে।
ত্রিশাল থানার অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শামসুজ্জামান তার ১৯,৫ শতাংশ সাব কাওলা জমিতে ঘর নির্মাণের জন্য বালু দিয়ে ভরাট করতে গেলে একদল স্থানীয় প্রভাবশালী প্রাণনাশের হুমকিতে উত্তেজিত হয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, বিবাদী মৃত মহি উদ্দিনের দুই ছেলে মোঃ আরিফ মিয়া (৩৩), আঃ মোতালেব (৩৮)সহ অজ্ঞাত ৩/৪ জনের একটি টিম ক্রয়কৃত জমির মালিক মোঃ শামসুজ্জামানের কাছে নগদ ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি চাঁদা না দেওয়ার কারণে তার বৈধ ক্রয়কৃত জমিতে বালু দিয়ে ভরাট করতে বাঁধা প্রদান করেন।
এ সময় স্থানীয় জমিদাতা মোঃ আবু সাঈদ বলেন, আমি আমার পৈত্রিক জমি শামসুজ্জামান ভাইয়ের কাছে বিক্রি করেছি। এখন শামসুজ্জামান ভাই যখন জমিতে ঘর নির্মাণের জন্য বালি দিয়ে ভরাট করতে যাচ্ছেন। তখন একদল চাঁদাবাজ তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। আমি সরকারের কাছে এটার সঠিক বিচার চাই।
মোঃ শামসুজ্জামান বলেন, আমি ১৯,৫ শতাংশ জমি যার দলিল নং-৫০৪২/২২ মুলে ক্রয় করি। এখন আমি আমার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণের জন্য বালি দিয়ে ভরাট করতে গেলে ওরা আমার কাছে চাঁদা দাবি করেন। আমি তাদের ১০ লক্ষ টাকা চাঁদা দিলেই না-কি সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আমি সরকারের কাছে এটার সঠিক বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, মোঃ আবু মোতালেব বলেন, এখানে আমাদেরও জমি আছে তাই আমার সাথে মিট না করে এ জমিতে তাকে কিছু করতে দেওয়া হবে না।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মুনসুর আহমেদ বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, যা ১২০ শতাংশ নিশ্চিত। তবে বৈঠকের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময় নির্ধারণ সম্পর্কে জানতে চাইলে ত্রিবেদী বলেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। তবে ১২০ শতাংশ নিশ্চিত যে তিনি ভারত সফর করবেন। আর তাড়াহুড়ো করলে কোনো লাভ কারও নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে, যথাযথ প্রস্তুতি হোক।’
দীনেশ ত্রিবেদী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফর করবেন, সেটি নিয়ে কোনো দিনক্ষণ ঠিক হয়নি। কিন্তু ভারত চায়, দ্রুত সময়ের মধ্যে ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক।
দুই দেশের সম্পর্কের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রাধানমন্ত্রীর সফরের মাধ্যমে অনেক কিছু সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার।
তিনি উল্লেখ করেন, ‘চ্যালেঞ্জ না থাকলে সেটি ভুল ধারণা হবে। দুই দেশের নেতাদের সুবিধাজনক সময়ে বৈঠক করার সুযোগ দিতে হবে। পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগ রয়েছে।’ তার মতে, ‘দুই দেশের মধ্যে ‘ইন্টারডিপেনডেন্সি’, অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানো প্রয়োজন।’
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বা রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালীন সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ফুটপাত উদ্ধারের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে বলেন, ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলমান থাকবে। প্রশাসক দাবি করেন, উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের সহযোগিতায় সিটি করপোরেশনের পরিবহণ, সাংবাদিক ও কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে।
শফিকুল ইসলাম খান আরও জানান, স্থানীয় সাধারণ জনগণের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের সুযোগ তৈরি করতে ফুটপাত উদ্ধারের কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি উল্লেখ করেন, উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তার অভিযোগ, পরিকল্পিতভাবে মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করা হয়েছে।
ডিএনসিসির প্রশাসক জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে এবং ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়—আজকের ঘটনায় সেটি প্রমাণ হয়েছে। ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করার কাজ করা হচ্ছে এবং এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।
উল্লেখ্য, মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
শফিকুল ইসলাম খান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের অনেকে ইতোমধ্যে চিহ্নিত হয়েছেন।
ডিএনসিসির প্রশাসক আরও বলেন, তিনি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ বুধবার থেকে আপিল করার সময় শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত তফসিল অনুযায়ী, আপিল দায়েরের শেষ সময় ৪ অক্টোবর।
এছাড়া, ৬ অক্টোবর আপিলের নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আজ বুধবার, ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার বাসসকে জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল আবেদনের সময় শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, ইসিতে এই আপিলের শুনানি হবে।
মঙ্গলবার, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। তবে সম্প্রতি নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাভারের আশুলিয়ায় কবিরপুর অঞ্চলে একটি অভিযান পরিচালনা করে পুলিশ ছাত্রলীগ নেতা জাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে। তিনি একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি এবং একটি চাঁদাবাজি মামলায় তাকে আটক করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া জাহিদ হাসান শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকার আওলাদ হোসেনের পুত্র এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এদিকে, ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু থানায় এসে তাকে ছাড়িয়ে নিতে তদবির করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত বিএনপি নেতা মশিউর রহমান মিন্টু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব বিষয়ে তদবির করার প্রশ্নই ওঠে না। আপনি খবর নেন, ওসিকে ফোন করেন, যে পুলিশ সদস্য ধরছে তাকে ফোন করেন যে আমি ছাত্রলীগ নেতাকে ছাড়াতে কোনো তদবির করেছি কি না?’
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, জাহিদ হাসানকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ