নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
০১:৩৮ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অবিবাহিত নারীদের বিধবা ভাতা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে অন্যদের নামে ভাতা চালু ও অর্থ উত্তোলনের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগকারীদের দাবি, উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের রফিকুল ইসলাম (৩৫), হাফিজুল ইসলাম (৪২) ও আব্দুস ছামাদ (৫০) শারীরিকভাবে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে সক্ষম। এরপরও তাদের প্রতিবন্ধী হিসেবে দেখিয়ে নিয়মিত সরকারি ভাতা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কারও ক্ষেত্রে শ্রবণ প্রতিবন্ধী, আবার কারও ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী হিসেবে তথ্য দেখানো হয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।
এদিকে প্রকৃত বিধবা নারীদের বঞ্চিত করে অবিবাহিত নারীদের নামেও বিধবা ভাতা চালু করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সুবিধাভোগীদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
অভিযোগকারীরা আরও দাবি করেন, এসব অনিয়মের সময় নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে জামাল হোসেন দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বকালীন ভাতা কার্যক্রমের তালিকা প্রণয়ন, যাচাই-বাছাই, প্রতিবন্ধিতা নিরূপণ, সুবর্ণ নাগরিক কার্ড প্রদান এবং ভাতার অর্থ উত্তোলনের বিষয়গুলো খতিয়ে দেখা হলে অনিয়মের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।
অভিযোগের বিষয়ে নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।
অন্যদিকে রায়গঞ্জ ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার কথা বলে তিন শতাধিক মানুষের কাছ থেকে সিম, জাতীয় পরিচয়পত্রের তথ্য ও নগদ টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। ভুক্তভোগীদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা দেওয়ার পরও তারা ভাতা বা কার্ড পাননি। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, তাদের নামেই সরকারি ভাতা চালু রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শুধু রায়গঞ্জ ইউনিয়ন নয়, উপজেলার আরও কয়েকটি ইউনিয়নে ভাতা কার্ড বিতরণ ও সুবিধাভোগী নির্বাচনে অনিয়ম হয়েছে। তাদের প্রশ্ন যাদের নামে ভাতা চালু রয়েছে, অথচ তারা টাকা পাননি, সেই অর্থ শেষ পর্যন্ত কারা উত্তোলন করেছেন?
সম্প্রতি দুই শতাধিক ভুক্তভোগীর স্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে অভিযোগের তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন স্থানীয়রা।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, একটি পরিবারের পাঁচ সদস্যের কেউ ভাতা গ্রহণ না করলেও তাদের নামে প্রতিবন্ধী ও বিধবা ভাতা চালু রয়েছে। এছাড়া হাসনাবাদ ইউনিয়নের আনিসুর রহমানসহ আরও কয়েকজন অর্থের বিনিময়ে অবৈধভাবে সুবর্ণ নাগরিক কার্ড নিয়ে ভাতার টাকা উত্তোলন করছেন বলেও অভিযোগ করা হয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আলাউদ্দিন বলেন,অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি ভাতা প্রকৃত ও অসহায় মানুষের কাছে পৌঁছানো এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবহাওয়া অধিদপ্তর দেশের ছয়টি জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
এতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরব, ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে ড. হানান হাসান বালখিকে মনোনয়ন দিয়েছে। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, সোমবার (২৪ আগস্ট) হানান বালখির মনোনয়নের বিষয়টি ঘোষণা করা হয়।
ড. বালখির সংক্রামক রোগ, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশ, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি সংস্থাটির অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে প্রথম সহকারী মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।
ড. বালখি কর্মজীবনে বিভিন্ন স্বাস্থ্যনীতি ও কর্মসূচি তৈরির পাশাপাশি সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করেছেন। স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত রাখা তার কাজের অন্যতম প্রধান লক্ষ্য।
সৌদি আরব জানিয়েছে, ড. বালখির মনোনয়নের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরো কার্যকর ও স্বচ্ছ করার পাশাপাশি সদস্য দেশগুলোর স্বাস্থ্য চাহিদা পূরণে সংস্থাটির সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
এছাড়া, স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলা, ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আরব আরো সক্রিয়ভাবে কাজ করতে চায়।
যদি ড. বালখি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরবর্তী মহাপরিচালক নির্বাচিত হন, তবে তিনি ২০২৭ থেকে ২০৩২ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি মো: জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহসভাপতি লিলি সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখার সাবেক আমির অধ্যক্ষ মোন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার,মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আঃ হামিদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় মধুপুর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে মধুপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সাবেক সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার কে নিয়ে অপপ্রচারে মেতে উঠেছে কুচক্রী মহল।
বরিশাল জেলা পুলিশের অত্যন্ত বিনয়ী নম্র-ভদ্র জনপ্রিয়, সৎ, আদর্শবান, নির্ভীক, কর্মদক্ষ, চৌকস, সুদর্শন পুলিশ অফিসার, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল জেলা, দায়িত্বরত বাকেরগঞ্জ সার্কেল ফরহাদ সরদারকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মনগড়া কতিপয় উক্তি দিয়ে কুচক্রী মহলেরা অপপ্রচারে মেতে উঠেছে। যাহা ইতিমধ্যেই পাঠক সহ সচেতন মহল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এর নামে কুচক্রী মহল তার একটি বক্তব্যের কথা বলে অপপ্রচার চালাচ্ছে যাহা হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে এমন একটি বক্তব্য নিয়ে কুচক্রী মহলটি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে প্রতিবেদক কে জানান।চাকুরি রক্ষার ক্ষেত্রে ফ্যাসিস্ট আ'লীগ সরকার আমলে অনেকেই মনের ইচ্ছার বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে ও তার স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য দিতে হয়েছিল।যদি ফরহাদ সরদারের এমন বক্তব্য অপরাধ হয় তাহলে বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে একই অপরাধের অপরাধী তাহলে সকলে কি আর চাকুরি করার সুযোগ দেয়া হবে না অথবা তারা কোন পদোন্নতি পাবেনা এটা যেমন হাস্যকর তেমন তেমনি ফরহাদ সরদারকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা পাঠকের কাছে সচেতন মহলের কাছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বর্তমান সরকারের কাছেও হাস্যকর এবং বাংলাদেশ পুলিশ কে হয়রানি মূলক সংবাদ প্রকাশ করার দায় হিসেবে কেন এই সংবাদটি বিবেচিত হবে না? এমন প্রশ্ন এখন পাঠক ও সচেতন মহলের সকলের জিজ্ঞাসা প্রশ্ন ও মনের কথা।
বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার গৌরব সুনাম ও ঐতিহ্যের সাথে বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। তিনি একজন সৎ, আদর্শবান, মানবিক পুলিশ অফিসার হিসেবে বরিশাল জেলায় পরিচিত ছিলেন তার দ্বারা কারো কোন দিন ক্ষতি হয়েছে বরিশালে এমন কথা কেউ বলতে পারবেনা।এমনকি অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার একটি ব্যক্তিকেও রাজনৈতিকভাবে হয়রানি করেছেন তাও কেউ প্রমাণ দিতে পারবে না।তাই ফরহাদ সরদারের নামে অপপ্রচার বন্ধ করার লক্ষ্যে পাঠক সচেতন মহলসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।
এই লেখাটা সঠিক বানান এবং খুব সুন্দর করে সাজিয়ে নিউজ আকারে তৈরি করে ভালো হেডিং দিয়ে অনলাইন নিউজ পোটালের জন্য সংবাদ তৈরি করা
তালাশ বিডি/মিডিয়া লিঃ