১১:০৪ এম
সৌদি প্রো লিগে আল তাউনের বিরুদ্ধে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের রাতে ক্যারিয়ারের ৯৭৮তম গোলটি করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলটি করার পর গ্যালারিতে যে উল্লাস প্রত্যাশিত ছিল, প্রথম কয়েক সেকেন্ডে তা যেন অনুপস্থিতই ছিল!
গোলের সেই নাটকীয় মুহূর্তটি নিশ্চিত হওয়ার পর সতীর্থদের সঙ্গে স্বাভাবিক উদযাপনেই মগ্ন ছিলেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা।
আরও পড়ুন: ইউএনওর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট: এসিল্যান্ডকে সিলেটে সংযুক্তি
মাঠে তার সিগনেচার ‘সিউ’ উদযাপনটি যেন ভুলে গিয়েছিলেন সিআর সেভেন। তখনই সতীর্থ সাদিও মানে এগিয়ে আসেন। তিনি রোনালদোকে তার আইকনিক উদযাপনের কথা মনে করিয়ে দেন। সতীর্থের সেই ইশারা পেতেই আর দেরি করেননি রোনালদো—তাৎক্ষণিক দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে নিজের সেই বিখ্যাত ভঙ্গিমায় গ্যালারিকে মাতিয়ে তোলেন।
এই গোলটি শুধু জয়ই আনেনি, বরং রোনালদোকে নিয়ে গেছে নতুন এক উচ্চতায়। সৌদি প্রো লিগের ইতিহাসে আল নাসরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।
হাজার গোলের অনন্য ও ঐতিহাসিক মাইফলক স্পর্শ করা থেকে আর মাত্র ২২ গোল দূরে রয়েছেন ৪১ ছুঁইছুঁই এই ফরোয়ার্ড। যেভাবে গোলক্ষুধা বজায় রেখেছেন, তাতে শিগগিরই হয়তো বহুল কাঙ্ক্ষিত সেই ১০০০ গোলের মাইলফলকেও পৌঁছাবেন এই বিশ্বসেরা তারকা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন