০৭:১১ পি.এম
মুন্সীগঞ্জ সদরের বিনোদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ বছর বয়সী রফিকুল ইসলাম রুবেল নামে এক স্কুলশিক্ষক মৃত্যুবরণ করেছেন।
রোববার (১৬ আগস্ট) মধ্যরাতে, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রফিকুল ইসলাম রুবেল ছিলেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি মাদারীপুর জেলার সেলিম মোল্লার পুত্র। পরিবারে তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।
আরও পড়ুন: হারামিয়া ইউপির চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম ৬৮টি রাজনৈতিক মামলায় কারাবরণ, ১০ বছরের বেশি সময় ছিলেন কারাগারে
স্বজনরা জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে রুবেলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর জানাজার পর স্থানীয় কবরস্থানে শিক্ষক রফিকুল ইসলাম রুবেলের দাফন কার্যক্রম সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন