ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছোনগাছা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে টিউবওয়েল ও বৃক্ষরোপণ কর্মসূচির চারা বিতরণ


ছোনগাছা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে টিউবওয়েল ও বৃক্ষরোপণ কর্মসূচির চারা বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নম্বর ছোনগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সর্বসাধারণের মাঝে বিনামূল্যে টিউবওয়েল ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ টিউবওয়েল ও বৃক্ষ চারা তুলে দেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে টিউবওয়েল বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন খান।

উপস্থিত স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ পানির ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পরিবেশ সুরক্ষা ও বিশুদ্ধ সুপেয় পানি নিশ্চিত করতে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: প্রশাসনিক কর্মকর্তা: মো. মেহেদী হাসান
হিসাব রক্ষণ কর্মকর্তা: হারুনার রশিদ
ইউপি সদস্যবৃন্দ: মো. আব্দুল মমিন, আবু তাহের ঝন্টু, মহর আলী, এবং সেলিম রেজা
স্থানীয় নেতৃবৃন্দ: ছোনগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম ইকবাল কবীর বাবু. সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের সুবিধা বঞ্চিত পরিবারগুলোর মাঝে ১৯ টি ও এর আগে প্যানেল চেয়ারম্যান ৩ মোট ২৩ টি টিউবওয়েল হস্তান্তর করেন এবং উপস্থিত সবার মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন: বর্ষপূর্তিতে ম্যাগাজিন বর্ষবার্তা বের হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তিন নেতা

আন্তর্জাতিক ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তিন নেতা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপির তিন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা মির্জা ফয়সল আমিন, ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তারা দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানা গেছে।
আসন্ন উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিন নেতার নাম আলোচনায় এসেছে।
দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন বোর্ডের পরবর্তী প্রক্রিয়া শেষে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুয়া খেলার অভিযোগে এবার চার পুলিশ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


জুয়া খেলার অভিযোগে এবার চার পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁওয়ে জুয়া খেলার অভিযোগে পুলিশের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শহরের পরিত্যক্ত একটি টিন সেট ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো-কনস্টেবল সোহেল রানা, এএসআই শান্তি কুমার রায়, কনস্টেবল মো. আলমগীর কবির, এএসআই মো. শাহাদত জামান। তারা সবাই ঠাকুরগাঁওয়ে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিত্যক্ত অবস্থায় থাকা একটি টিন সেটের ভবনে জুয়া খেলার অভিযোগে অভিযান চালায় উর্ধতন কর্মকর্তাগন। এ সময় পুলিশের ওই চার সদস্যকে আটক করা হয়।
পুলিশের সদস্যদের বিরুদ্ধেই পুলিশের এমন অভিযান ও আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে একই সঙ্গে নিজেদের বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

তাদের মতে, আইন সবার জন্য সমান এমন বার্তাই দিয়েছে পুলিশের এই অভিযান। বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।
পুলিশের পক্ষ থেকে নিজেদের সদস্যদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার এই উদ্যোগকে বাহিনীর শৃঙ্খলা, জবাবদিহি ও আইনের প্রতি দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। এতে অন্য সদস্যদের মধ্যেও দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা যাবে বলে মনে করছেন সচেতন মহল।
আটক চার পুলিশ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া

পরিবারের সকল সদস্যের রোগমুক্তি, সুস্থতা, শান্তিময় জীবন এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মরিশাসপ্রবাসী সমাজসেবক ও ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক আকাশ মিয়ার নিজ বাসভবনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ধলাইরচর দরবার শরীফের পীর মুহাদ্দিস মুফতী রাকীবুল হাসান রাকীব, আলফাডাঙ্গা ৩ নং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান ওরফে হৃদয় আশিকসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এতিম ও কোমলমতি শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে আকাশ মিয়া ও তাঁর পরিবারের সকল সদস্যের রোগমুক্তি, সুস্থতা, নেক হায়াত, শান্তি ও বরকত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে উজ্জ্বল ভবিষ্যৎ অর্জন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে আকাশ মিয়া বলেন, পরিবারের সকল সদস্যের সুস্থতা, শান্তি ও কল্যাণই আমার সবচেয়ে বড় চাওয়া। সন্তানরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে,এটাই আমার প্রত্যাশা। মহান আল্লাহ যেন আমার পরিবারকে সুস্থতা, নেক হায়াত, শান্তি ও বরকত দান করেন এবং আমাদের সবার দোয়া কবুল করেন।

দোয়া মাহফিলে উপস্থিত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী আকাশ মিয়া ও তাঁর পরিবারের জন্য মহান আল্লাহর রহমত, সুস্থতা, শান্তি ও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, মরিশাসে কর্মরত থাকলেও আকাশ মিয়া দীর্ঘদিন ধরে নিজ এলাকার এতিম, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক উদ্যোগে তিনি সহযোগিতা করে আসছেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ লাখ ৭৫ হাজার টাকার জমির বায়না, রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


২৪ লাখ ৭৫ হাজার টাকার জমির বায়না, রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগ

স্বামী আসলামের জামিন মঞ্জুর, স্ত্রী নিপার জামিন নামঞ্জুর; ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগেও মামলা

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় ২৪ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের সাড়ে ৫ শতাংশ জমি বিক্রির বায়না চুক্তি করে টাকা গ্রহণের পর নির্ধারিত সময়ে জমি রেজিস্ট্রি করে না দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ আসলাম হাওলাদার ও তার স্ত্রী রহিমা আফরোজা নিপার বিরুদ্ধে। একই মামলায় বায়না করা জমিতে নির্মিত বাউন্ডারি ওয়াল ভাঙচুর, টিনের ঘরের ক্ষতিসাধন, ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকির অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বরিশালের বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আসামিদের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক এস এম শরীয়াতুল্লাহ মোঃ আসলাম হাওলাদারের জামিন মঞ্জুর করেন। তবে তার স্ত্রী রহিমা আফরোজা নিপার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


মামলার নথি সূত্রে জানা যায়, বরিশাল নগরীর দক্ষিণ রুপাতলী এলাকার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানার সিআর মামলা নং-১৪৬৬/২০২৬ দায়ের করেন। মামলায় আসলাম হাওলাদার ও তার স্ত্রী রহিমা আফরোজা নিপাকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, পূর্বপরিচয়ের সূত্র ধরে আসলাম হাওলাদারের মালিকানাধীন রুপাতলী মৌজার ৫ দশমিক ৫০ শতাংশ জমি কেনার বিষয়ে বাদীর সঙ্গে আলোচনা হয়। জমিটির মূল্য ২৪ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করে গত ২৬ ফেব্রুয়ারি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না চুক্তি সম্পাদন করা হয়।

চুক্তির সময় বাদী ৩ লাখ টাকা প্রদান করেন। অবশিষ্ট ২১ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধের পরবর্তী তিন মাসের মধ্যে সাব-কবলা দলিল সম্পাদনের মাধ্যমে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।


বাদীর দাবি, আসামিদের অনুরোধে পরবর্তীতে বায়না চুক্তির মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়। কিন্তু বর্ধিত সময় শেষ হওয়ার পরও জমিটি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি।

এ অবস্থায় বাদী গত ১৭ জুলাই কোতোয়ালী থানায় অভিযোগ করেন এবং পরবর্তীতে গত ২ আগস্ট আসামিদের লিগ্যাল নোটিশ প্রদান করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।


মামলার অভিযোগে আরও বলা হয়েছে, গত ৩ আগস্ট আসামিরা ১০ থেকে ১২ জন লোকসহ ওই জমিতে যান। সেখানে বাদীর বায়না করা জমিতে নির্মিত বাউন্ডারি ওয়াল ভাঙচুর এবং টিনের ঘরের ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে না বলে ভয়ভীতি প্রদর্শন এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় বাদী দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৪০৬, ৪২০, ৪৪৮ ও ৫০৬(২) ধারায় আদালতে মামলা দায়ের করেন।


মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, বাদীকে হয়রানি করার উদ্দেশ্যে আসলাম হাওলাদার বরিশালের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সিআর মামলা নং-১৩৬৭/২০২৬ ও ১৪৫৬/২০২৬ নম্বরে পৃথক দুটি মামলা দায়ের করেছেন—এমন অভিযোগ করেছেন বাদী।

তবে ওই পৃথক মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এবং আসলাম হাওলাদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে মামলায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

আইনগতভাবে মামলার অভিযোগ এখনো বিচারাধীন। ফলে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে বিবেচনা করা যাবে না। অভিযোগগুলোর সত্যতা ও দায়-দায়িত্ব নির্ধারণ করবেন আদালত।

মামলার সূত্র: সিআর মামলা নং-১৪৬৬/২০২৬ (কোতোয়ালী), বরিশাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%