ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সিরাজগঞ্জে ছাগলের খামার গড়ে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের তরুণী স্বপ্না


সিরাজগঞ্জে ছাগলের খামার গড়ে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের তরুণী স্বপ্না

সিরাজগঞ্জের উল্লাপাড়ার তৃতীয় লিঙ্গের তরুণী স্বপ্না (২৩) নানা প্রতিকূলতা, অবহেলা এবং কটূক্তি পেছনে ফেলে ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন। মাত্র দুটি ছাগল দিয়ে শুরু হওয়া তাঁর উদ্যোগ এখন আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে। বর্তমানে তাঁর খামারে ১৮টি ছাগল রয়েছে। সংসার চালানোর পাশাপাশি খামারটি আরও বড় করার স্বপ্ন দেখছেন তিনি।

স্বপ্না সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া এলাকায় রেলওয়ের জায়গায় বসবাস করেন। তাঁর বাবা রফিকুল ইসলাম এবং মা নুরজাহান বেগম। আর্থিক অনটন ও সামাজিক নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের চেষ্টায় স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে নিয়েছেন।

স্বপ্না জানান, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় জীবিকার তাগিদে একসময় তাকে অন্যের কাছে সাহায্য চাইতে হতো। এ সময় বিভিন্ন ধরনের কটূক্তি ও নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। এসব অভিজ্ঞতা থেকে তিনি সিদ্ধান্ত নেন, অন্যের কাছে হাত না পেতে নিজেই কিছু করবেন। সেই চিন্তা থেকেই ছাগল পালনের উদ্যোগ নেন তিনি।

আরও পড়ুন: সিসিক প্রশাসকের সঙ্গে এমপি মালেকের বৈঠক: ৬ ওয়ার্ডে ৩৪২ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

স্বপ্নার মা নুরজাহান বেগম জানান, তাদের নিজস্ব কোনো জমিজমা নেই এবং তারা রেলওয়ের জায়গায় বসবাস করছেন। সংসার চালাতে নানা কষ্টের মুখোমুখি হতে হয়। পাশের বাড়ির একজনকে ছাগল পালন করতে দেখে স্বপ্নারও ছাগল কেনার আগ্রহ তৈরি হয়। পরে তাঁর বাবা ১৩ হাজার ও ১৪ হাজার টাকা দিয়ে দুটি ছাগল কিনে দেন। সেই দুটি ছাগল দিয়েই শুরু হয় স্বপ্নার খামার।

শুরুতে অল্প কয়েকটি ছাগল নিয়ে পালন শুরু করলেও ধীরে ধীরে খামার বড় করার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ছাগলের সংখ্যা ১২টিতে উন্নীত হয়। কিন্তু হঠাৎ রোগাক্রান্ত হয়ে ছয়টি ছাগল মারা যায়। পরবর্তী সময়ে আরও কয়েকটি ছাগল মারা যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাঁকে। তবে সব প্রতিকূলতা সামলে আবারও ঘুরে দাঁড়ান স্বপ্না। বর্তমানে তাঁর খামারে ১৮টি ছাগল রয়েছে। এসব ছাগলের মধ্যে তোতা, হরিয়ানা, বিটল, যমুনাপাড়ি ও ব্ল্যাক বেঙ্গলসহ বিভিন্ন জাত রয়েছে। তাঁর দাবি, প্রতিটি ছাগলের বাজারমূল্য ১ লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।

স্বপ্নার ভাষ্য, খামারের ছাগলের পাঠা প্রজননের মাধ্যমে প্রতিদিন প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা আয় হয়। এ ছাড়া বছর শেষে বিক্রির উপযোগী ছাগল বিক্রি করেও ভালো অর্থ পাওয়া যায়। গত বছর চট্টগ্রামে বিভিন্ন পূজা উপলক্ষে ১০টি ছাগল বিক্রি করে মোট ৭ লাখ ১০ হাজার টাকা পেয়েছেন বলে জানান তিনি।

স্বপ্না বলেন, "আমি চাই না, জীবিকার জন্য আর কারও কাছে হাত পাততে হোক। এই খামার দিয়েই আমার সংসার চলে। অনেক কষ্ট করে খামারটি দাঁড় করিয়েছি। মাঝেমধ্যে ছাগল মারা যাওয়ায় লোকসানও হয়েছে। তারপরও হাল ছাড়িনি। আমার স্বপ্ন, খামারটিকে আরও বড় করা। সরকার যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আরও উন্নতভাবে ছাগল পালন করতে পারব।"

আরও পড়ুন: নতুন এনআইডিতে ৭ দিনে ১৮ সিম নিবন্ধন, উদ্বিগ্ন প্রবাসী আব্দুল মালেক

সমাজের নানা প্রতিকূলতার মধ্যেও স্বপ্নার এই উদ্যোগ প্রমাণ করছে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সীমিত সামর্থ্য নিয়েও জীবিকার নতুন পথ তৈরি করা সম্ভব। সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে তিনি খামারটি আরও সম্প্রসারণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে

প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ট্যাংক লরির ধাক্কায় আইআইইউসির ছাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


চট্টগ্রামে ট্যাংক লরির ধাক্কায় আইআইইউসির ছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ঢাকাগামী ট্যাংক লরির ধাক্কায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী, মাইশা মুশফিরাত (২১) মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডালাস পেট্রল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা মুশফিরাত আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামের সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আইআইইউসির এক ছাত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত ছাত্রীর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম স্বাক্ষরিত এক শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, ঢাকাগামী একটি ট্যাঙ্কলরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশা মুশফিরাতের মৃত্যু ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। এই ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আটক সার্ভেয়ার আসাদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আটক সার্ভেয়ার আসাদুল ইসলাম

দুর্নীতি দমন কমিশন (দুদক) লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে, যখন তিনি ঘুষের এক লাখ টাকা গ্রহণের চেষ্টা করছিলেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে, দুদকের একটি দল অফিসে ফাঁদ পেতে তাকে আটক করে, যখন তিনি ঘুষের টাকা নিচ্ছিলেন।

সংস্থাটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি লালবাগ মৌজায় ২৮২ শতাংশ জমির সীমানা নির্ধারণ ও স্কেচম্যাপের জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। সীমানা নির্ধারণের কাজের জন্য দীর্ঘ ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেলের সাথে যোগাযোগের পর, সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। ভুক্তভোগী মনিরুল ইসলাম ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তিনি দুদককে বিষয়টি জানান, যার ফলে সার্ভেয়ারকে হাতেনাতে গ্রেফতার করার জন্য এই ফাঁদ অভিযান পরিচালনা করা হয়।

দুদক আরও জানায়, আসাদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৮ বছর পর ৫০ হাজার কিলোমিটার হেঁটে বাড়িতে ফিরলেন ব্রিটিশ অভিযাত্রী কার্ল বুশবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


২৮ বছর পর ৫০ হাজার কিলোমিটার হেঁটে বাড়িতে ফিরলেন ব্রিটিশ অভিযাত্রী কার্ল বুশবি

দীর্ঘ প্রায় আড়াই দশকের পথ চলার পর অবশেষে ব্রিটিশ অভিযাত্রী কার্ল বুশবি পায়ে হেঁটে বিশ্বভ্রমণ সম্পন্ন করে নিজের বাড়িতে ফিরে এসেছেন। সোমবার তিনি তার জন্মশহর হাল-এ প্রবেশ করেন, যেখানে দীর্ঘ ২৮ বছরের এই রূপকথার অভিযান শেষ হলো।

মধ্য আমেরিকার গভীর জঙ্গল, আলাস্কা ও রাশিয়ার বরফ, এমনকি হিমশীতল ইংলিশ চ্যানেল—সব বাধা তিনি নিজের পায়ের শক্তিতে অতিক্রম করেছেন। একক প্রচেষ্টায় সম্পূর্ণ নিজস্ব শারীরিক উদ্যমে তিনি একটি নতুন ইতিহাস রচনা করেছেন।

হাল-এ পৌঁছানোর পর হাজার হাজার মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আবেগে আপ্লুত বুশবি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, ‘২৮ বছরের এই পথচলা শেষে এর চেয়ে সুন্দর উপহার আর কিছুই হতে পারে না।’

কথা শেষ করে তিনি নিত্যপ্রয়োজনীয় সামান্য কিছু রসদ নিয়ে ট্রলি ঠেলে শৈশবের বাড়ির দিকে অগ্রসর হন। সেখানে তার বৃদ্ধা মা, ছেলে ও নাতনি তার পথ চেয়ে ছিলেন।

ত্রিশ বছর আগে ভাঙা হৃদয় ও সেনাবাহিনী থেকে অবসরের পর মানচিত্রে একটি দাগ কেটে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তার বাবা ছিলেন তার অনুপ্রেরণা। মাত্র এক জোড়া পা, একটি তাঁবু, সামান্য কিছু ডলার এবং একটি সস্তা প্লাস্টিকের ক্যামেরা ছিল তার সম্বল। চিলি থেকে শুরু করে উত্তর আমেরিকা, আলাস্কা, রাশিয়া, মঙ্গোলিয়া, চীন ও ইউরোপ হয়ে অবশেষে তার যাত্রা সম্পন্ন হলো।

তবে এই যাত্রা ছিল গোলাপ বিছানো নয়। মরুভূমির একঘেয়েমি, সুমেরুর হাড়কাঁপানো শীত, পানামায় গ্রেপ্তার হওয়া, মেক্সিকোতে বন্দুকের মুখে জিম্মি হওয়া কিংবা রুশ কর্তৃপক্ষের বন্দিশালায় আটক—এসব অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন। অর্থনৈতিক মন্দা ও কোভিডের বাধাও তার পথে ছিল।

বিবিসিকে বুশবি জানান, ২৮ বছরের মধ্যে তিনি টানা ১৫ বছর হেঁটেছেন। প্রাথমিকভাবে ১২ বছরে বিশ্বভ্রমণ শেষ করার পরিকল্পনা থাকলেও ভিসা ও প্রশাসনিক জটিলতার কারণে বাড়তি সময় লাগতে হয়েছে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে বুশবি বলেন, একটি কাজ সম্পন্ন করতে যেমন অনেকের সহযোগিতা প্রয়োজন হয়, তেমনি তাকে বাড়ি ফিরতে পুরো পৃথিবীর মানুষের সহায়তা নিতে হয়েছে। যাত্রাপথে অসংখ্য অপরিচিত ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা পেয়েছেন তিনি। তাই এই অর্জনকে নিজের একক কৃতিত্ব হিসেবে না দেখে তিনি জানান, এই অভিযানে তার সঙ্গে ছিল বিশাল একটি দল, যার নাম পৃথিবী।

এই অবিশ্বাস্য অভিযান নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই তিনি নিজের এই মহাকাব্যিক অভিযানের অভিজ্ঞতা শেয়ার করতে পুরো ইংল্যান্ডজুড়ে স্পিকিং ট্যুরে বের হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%