ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা


মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে শেষ হচ্ছে। এরপর থেকেই নদী ও সাগরে ইলিশ শিকারের জন্য জেলেরা নামবেন। এ কারণে তারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেঁতুলিয়া নদীর তীরবর্তী পানপট্টি ঘাটসংলগ্ন জেলেপল্লিতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে ও রাস্তার পাশে খোলা জায়গায় বসে জাল মেরামত করছেন জেলেরা। কেউ পুরোনো জাল ঠিক করছেন, আবার কেউ মাছ ধরার ট্রলার প্রস্তুত করছেন। অন্যরা নদী-সাগরে যাওয়ার জন্য জ্বালানি ও খাবার সংগ্রহ করছেন।

তবে এই প্রস্তুতির আড়ালে রয়েছে অভাব-অনটন ও অনিশ্চয়তার গল্প। পানপট্টি জেলেপল্লির জেলে জয়নাল বলেন, "২২ দিন অবরোধ থাকার কারণে ঘরে ঠিকমতো রান্না হয়নি। সরকারিভাবে চাল আসে, তাও পাইনি। অবরোধ আসলে মনে হয়, আমাগো গরিবের ওপরেই আসে। ভয়ে নদীতে নামি না, যদি প্রশাসনে একমাত্র সম্বল জালটুকু নিয়ে যায়। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন মাছ ধরতে সব প্রস্তুতি শেষ করছি।"

আরও পড়ুন: মৌলভীবাজারে ১৬ বছর বয়সী কিশোরীকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগে মানববন্ধন

একই ঘাটের নারী জেলে আকলিমা জানান, তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তেঁতুলিয়া ও আগুনমুখা নদীতে মাছ ধরেন। নিষেধাজ্ঞার কারণে সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে তাকে। তিনি বলেন, "সরকারি সহায়তার চাল দিয়ে সংসার চলে না। তার ওপর নদীতে আগের মতো মাছও পাওয়া যায় না।"

দীর্ঘ সময় মাছ ধরতে না পারায় অনেক জেলে পরিবারকে ঋণের কিস্তি, সংসারের খরচ এবং নৌকা ও জালের দেনা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়েছে। নিষেধাজ্ঞার সময় সরকারি খাদ্যসহায়তা বরাদ্দ থাকলেও অনেকে চাল পাননি বলে অভিযোগ করেছেন। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার ফলে মাছ ধরার সুযোগ তৈরি হওয়ায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

এদিকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে। এ সময় ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ৪৫টি অভিযান ও চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ইলিশ ও জাল জব্দ, মামলা, কারাদণ্ড এবং জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় কয়েকটি স্থানে জেলেরা মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করেন। এরপরও অভিযান সফল করতে কাজ করেছেন তারা।

আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, জেলার আটটি উপজেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত ছিল। কোথাও কোথাও কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটলেও সফলভাবে অভিযান পরিচালনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিফ সাউরির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, জানাজা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১০ এম


তাহসিফ সাউরির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, জানাজা সম্পন্ন

রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী নদীর ঘাট এলাকা থেকে নৌ পুলিশ কে এম তাহসিফ সাউরি (২৭) নামে বাংলাদেশ বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে। গত ২৮ অক্টোবর বিকেলে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত তাহসিফের বাবা ও ছোট চাচা তাহসিনুল করিমের দেওয়া তথ্যমতে, তাহসিফ বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। সম্প্রতি সরকার পতনের পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনি অবিবাহিত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাহসিফ উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন এবং ২৭ অক্টোবর নিখোঁজ হন। তাহসিফের চাচা জানান, ২৭ অক্টোবর দুপুর ১টা ৩৫ মিনিটে তাহসিফ সর্বশেষ একটি ভয়েস মেসেজ দিয়ে বাসায় আসার কথা জানিয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পর 'দীপ' নামের এক বন্ধু এসে তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও থানায় যোগাযোগের পর ২৮ অক্টোবর বিকেলে নৌ পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার।

নিহত তাহসিফের বাবা এটিকে একটি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, "এটি হত্যাকাণ্ড, লাশ নদীতে পাওয়া গেছে এবং ওই এলাকায় সে সাধারণত যায় না"। তিনি আরও জানান, তাহসিফ একটি মোটরসাইকেল দুর্ঘটনার পর বাসায় বিশ্রামে ছিল এবং সুস্থ ছিল। তাঁর ছেলে অত্যন্ত সৎ, ভদ্র, বিনয়ী এবং সবার কাছে প্রিয় ছিল উল্লেখ করে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। অন্যদিকে তাহসিফের চাচা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তারা নির্দিষ্ট কাউকে সন্দেহ করছেন না।

নৌ পুলিশের উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ ও তাঁর সঙ্গী পুলিশ সদস্যরা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের পর নৌ পুলিশ তল্লাশি চালিয়ে তাঁর পকেট থেকে একটি আইফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করে। পরে নৌ পুলিশের ওসি মো. ফিরোজ মোবাইল ফোনের সিম সচল করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং মৃত্যুর খবর জানান।

ময়নাতদন্ত শেষে আজ বিকেল ৪টার পর পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর আসরের নামাজের পর নিহতের জানাজা সম্পন্ন হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ৫০০ রুশ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১১ এম


ইরানে ৫০০ রুশ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা ৭০০-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে।

রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ মন্তব্য করেছেন, ‘আমরা বুশেহর বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরাব না, বরং সেখানে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মীর সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করতে চাই।’

মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বুশেহর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও পরিষেবা খাতে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কর্মরত আছেন। তাদের সঙ্গে যুক্ত করার জন্য আরও ৫০০ জনের বেশি বিশেষজ্ঞের পরিকল্পনা রয়েছে। এর ফলে নতুন করে প্রায় ৫০৮ জন রুশ বিশেষজ্ঞ সেখানে যোগ দিতে পারেন।

এছাড়া, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ইউনিট নির্মাণের জন্য স্থান নির্ধারণ সংক্রান্ত একটি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছান। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যার সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১১ এম


ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যার সন্দেহ

ময়মনসিংহে পুলিশের দ্বারা একজন বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধোবাউড়া উপজেলার দর্শা মন্তনী এলাকায় একটি বাঁশঝাড়ের মধ্যে গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য প্রদান করেছেন। মৃত ব্যক্তি শেখ হোসেন আলী, যিনি হোসেন নামেও পরিচিত, ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়রা সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের মধ্যে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি শফিকুল ইসলাম মন্তব্য করেন, ওই বীর মুক্তিযোদ্ধার পরিবার ছিল সচ্ছল। তাদের সংসারে অভাব-অনটন ছিল না। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল।

ওসি আরও বলেন, এটি আত্মহত্যা কিনা, নাকি হত্যার শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। এই ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১২ এম


নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

সরকার ভোক্তা পর্যায়ে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক পত্রে এই তথ্য জানানো হয়। নির্ধারিত দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

পত্রের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেলের দাম হবে ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

এর আগে অক্টোবর মাসেও জ্বালানি তেলের এই দাম বহাল রাখা হয়েছিল। গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার।

সেসময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%