ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৪:৩০ পি.এম
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ভাণ্ডারিয়া জাল বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, জাল বাজার সংলগ্ন স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ের চারটি গোডাউনে আকস্মিক তল্লাশি চালানো হয়। এ সময় গোডাউনগুলো থেকে দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি, চাই বুসনা, চরঘেরা ও ছোট বাঁধা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব ক্ষতিকারক জাল স্থানীয় লঞ্চঘাট এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে চারজন গোডাউন মালিকে মধ্যে দুইজনকে পাওয়া গেলেও বাকি দুইজন কৌশলে পালিয়ে যান। উপস্থিত পাওয়া দুই হলেন জিয়ানগর উপজেলার পাড়ের হাট এলাকার মোসলেম উদ্দিন খানের পুত্র রেজওয়ান খান (২৫) এবং ভাণ্ডারিয়া সদরের লতিফ হাওলাদারের পুত্র জয়নাল হাওলাদার (৬০)। তাদের প্রাথমিক সতর্কবার্তা ও ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসায় না জড়ানোর কঠোর আলটিমেটাম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান জানান, দেশের মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র রক্ষায় যেকোনো ধরনের অবৈধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান ও নিয়মিত মনিটরিং আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ। সম্প্রতি তোলা। -কালের কণ্ঠ
মেঘ জমলেই শিক্ষার্থীরা অস্থির হয়ে ওঠে। বৃষ্টি শুরু হলেই কেউ বই-খাতা বাঁচাতে বেঞ্চ সরিয়ে নেয়, কেউ শিক্ষকদের অফিস ঘরে ছুটে যায়।
ছাউনির টিন ফুটো হয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে, জানালা-দরজা না থাকায় বৃষ্টির ছাঁটে বই-খাতা ভিজে যায়। ঝড় উঠলে পুরো ঘর কাঁপতে থাকে।
নড়াইলের অন্তত ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান।
ঝুঁকিতে থাকা বিদ্যালয় ভবনের মধ্যে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের দেবিপুর মাধ্যমিক বিদ্যালয় এবং শেখহাটি ইউনিয়নের মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থা সবচেয়ে নাজুক বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের দেবিপুর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আধাপাকা টিনশেড ঘরে শিক্ষা কার্যক্রম চলছে। ঘরটির ভেতরে ঢুকতেই চোখে পড়ে চালের টিনে বড় বড় ছিদ্র। সেখান থেকে আকাশ দেখা যাচ্ছে। দুপুরের রোদ সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করছে।
হালকা বাতাসে টিনের চাল কেঁপে উঠছে। কয়েকজন শিক্ষার্থী বারবার মাথার ওপরের টিনের দিকে তাকাচ্ছে। আধাপাকা ভবনের দেয়ালে অনেক জায়গায় বড় বড় ফাটল দেখা যাচ্ছে।
কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সীমা বিশ্বাস জানায়, 'যখন মেঘ ডেকে ওঠে, ভয়ে আমরা কেঁপে উঠি। ক্লাসরুমে জানালা দরজা না থাকায় বৃষ্টির ছাটে বই-খাতা ভিজে যায়। টিনে বড় বড় ছিদ্র থাকায় ঘরের মেঝেতে বৃষ্টির পানি জমে। আমরা দৌড়ে স্যারদের অফিসরুমে গিয়ে আশ্রয় নিই। যেদিন বৃষ্টি হয়, ওইদিন আর পড়াশোনা হয় না।'
সদর উপজেলার মালিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ আঢ্য জানান, 'আমাদের বন্ধুরা ভালো স্কুলে পড়ে। এটা দেখে আমাদের মন খারাপ হয়। শহর দূরে হওয়ায় বাবা-মা গ্রামের স্কুলে ভর্তি করেছেন। টিন ছাউনি দেওয়া ঘরে সামান্য বৃষ্টিতে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমরা চাই আমাদের স্কুলটায় একটি সুন্দর ভবন হোক।'
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১৩১টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সদরে ৬৪টি, লোহাগড়ায় ৩৬টি এবং কালিয়া উপজেলায় ৩১টি। এগুলোর মধ্যে ১২টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে।
ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে এমন বিদ্যালয়গুলো হলো সদর উপজেলার বিছালী ইউনিয়নের সিআরএম মাধ্যমিক বিদ্যালয়, আউড়িয়া ইউনিয়নের মূলদাইড় তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঁশগ্রাম ইউনিয়নের বালিয়াডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, তুলারামপুর ইউনিয়নের দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়, শেখহাটি ইউনিয়নের শেখহাটি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং একই ইউনিয়নের মালিয়াট মাধ্যমিক বিদ্যালয় ও দেবভোগ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়; পৌর এলাকার বিআরডি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়; কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পহরডাঙ্গা ইউনিয়নের মধুমতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং পাঁচগ্রাম ইউনিয়নের জয়নুল আবেদন নুরুন্নাহার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
তুলারামপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের সুকান্ত বিশ্বাস বলেন, '১৯৯৫ সালে স্থানীয় বাসিন্দারা এলাকায় শিক্ষা বিস্তারের জন্য দেবিপুর গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। নিজেরদের অর্থায়নে নির্মিত এই ভবনের কোনো সংস্কার হয়নি। পুরনো টিনশেড ঘরে চলছে পাঠদান। সামান্য বৃষ্টিতে বই-খাতা ভিজে যায়। ঝড় এলে টিনের চালাকাঁপে। জায়গায় জায়গায় বড় বড় ছিদ্র রয়েছে। আমরা বিদ্যালয়ে ছেলে-মেয়েদের পাঠিয়ে আতঙ্কে থাকি।'
দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চন্দ্র সেন বলেন, 'ঝড়-বৃষ্টি শুরু হলে বই-খাতা ভিজে যায়। শিক্ষার্থীরা দৌড়ে অফিসকক্ষে চলে আসে। ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষকরা সঠিকভাবে পাঠদান করতে পারেন না। অন্যদিকে ভবন না থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। তবে এখনো সুফল মেলেনি।'
জেলায় ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে দাবি করে নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, জেলায় ১৩১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১২টি বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। আমরা এসব বিদ্যালয়ের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করছি পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানে নতুন ভবন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের শেষ ষোলোর একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফ্রান্স বড় ধাক্কা খেল। প্যারাগুয়ের বিপক্ষে নকআউট লড়াই শুরু করার মাত্র কয়েক ঘণ্টা আগে দলের অন্যতম ভরসার মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি চোটের কারণে দলের বাইরে চলে গেছেন।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস সর্বপ্রথম খবরটি জানায়, ম্যাচের আগের শেষ অনুশীলনে উরুতে চোট পান চুয়ামেনি। পরে একই তথ্য নিশ্চিত করে ক্রীড়া দৈনিক লেকিপ। ফলে প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না ফ্রান্সের এই সহ-অধিনায়ক।
বর্তমান বিশ্বকাপে ফ্রান্সের মাঝামাঠের অন্যতম স্তম্ভ হিসাবে পরিচিত ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। দলের চার ম্যাচের মধ্যে তিনটিতেই তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন। সেনেগাল, নরওয়ে ও সুইডেনের বিরুদ্ধে জয় পাওয়া ম্যাচগুলিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিয়াল মাদ্রিদের তারকা হিসেবে। তবে গ্রুপ পর্বে ইরাকের বিরুদ্ধে ম্যাচে তাকে বিশ্রাম নেওয়া হয়েছিল।
চুয়ামেনির অনুপস্থিতিতে মাঝমাঠে সুযোগ নিতে পারেন মানু কোনে। গ্রুপ পর্বে ইরাকের বিরুদ্ধে চুয়ামেনির বদলি হিসেবে তিনি খেলেছিলেন। এবারও আদ্রিয়েন র্যাবিওটের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে তার।
তবে এই পরিবর্তন একমাত্র এবং ফরাসি শুরুর একাদশে বড় কোন রদবদলের সম্ভাবনা নেই। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানো সেই দলটিকেই কোচ দিদিয়ের দেশম প্রায় অপরিবর্তিত রাখতে চান। বাঁ প্রান্তে লুকাস ডিগনি ও ব্রাডলি বারকোলা নিজেদের জায়গা ধরে রাখবেন বলেই ধারণা করা হচ্ছে।
এবারের বিশ্বকাপে ফ্রান্স দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে টানা তিন জয় তুলে নিয়ে শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে সহজেই হারিয়ে তারা পরবর্তী রাউন্ডে পৌঁছেছে। আক্রমণ ও প্রতিরক্ষা দুদিক থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখানো দলটির জন্য চুয়ামেনির অনুপস্থিতি হয়েছে বড় ধাক্কা।
অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্স করে প্যারাগুয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। এ কারণে দুই দলের লড়াইটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসাবে বিবেচিত হচ্ছে। চুয়ামেনিকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে ওঠার চ্যালেঞ্জে মাঠে নামবে দিদিয়ের দেশমের শিষ্যরা।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচটি আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। এই ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিলের একাদশ, কিন্তু নেইমার জুনিয়র একবারও সেখানে জায়গা পাননি। তিনি খেলেছেন মোটে এক ম্যাচ, সেটিও ছিল বদলি হিসেবে নেমে মাত্র ১৪ মিনিট। এই কারণেই তিনি দলে নিজের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন, যা জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি মনে করেন, নওয়ের বিপক্ষে আসন্ন শেষ ষোলোর ম্যাচেও নেইমারকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। এই ম্যাচটি মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল রাত ২ টায় অনুষ্ঠিত হতে চলেছে। ম্যাচের আগে আনচেলত্তি নেইমারের অসন্তোষ নিয়ে কথা বলেছেন এবং জানিয়েছেন, ১০ নম্বর জার্সিধারী ফুটবলার খেলার সুযোগ কম হওয়ার ব্যাপারটিকে খুব খারাপভাবে নিচ্ছেন না।
ব্রাজিলিয়ান সংবাদপত্র ফলহা ডি সাও পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘সে সন্তুষ্ট নয়, কিন্তু তার আচরণ খুবই ভালো। সে দারুণ অনুশীলন করছে। নেইমার অত্যন্ত সম্মানজনক, ভদ্র এবং সতীর্থদের কাছে অত্যন্ত প্রিয়। সে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কারণ তার অসাধারণ সামর্থ্য রয়েছে এবং সে একজন খুবই বিনয়ী মানুষ। আমি তাকে নিয়ে খুবই সন্তুষ্ট। এবং অবশ্যই, সে সবসময়ই যেমন চায়, এবারও খেলতে চায়।’
ডান পায়ের কাফের চোট নিয়ে নেইমার এই বিশ্বকাপে এসেছিলেন। কিন্তু আনচেলত্তি জানিয়েছেন, বর্তমানে তিনি পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট। ফলে সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার শারীরিক সক্ষমতা নিয়ে যে সংশয় ছিল, তা এখন অনেকটাই দূরে সরে গেছে।
ইতালিয়ান এই কোচ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলতে পারছে। সে কতক্ষণ খেলবে, সেটি কেউ জানে না। ম্যাচে নিজের সময় এবং গতি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়ক তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। যখন আমি মনে করব, দলকে তার প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ