০১:৩৮ পি.এম
রাঙামাটি শহরের একটি বাজারে বিক্রির জন্য আনা পাঁচ কেজি হরিণের মাংস বন বিভাগ জব্দ করেছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের সমতাঘাট বাজার থেকে এই সকল মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনার প্রেক্ষিতে কাউকে আটক করতে পারেননি বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, একদল শিকারি জঙ্গলের ভেতর থেকে ধরা একটি মায়া হরিণকে জবাই করে শহরের সমতাঘাট বাজারে বিক্রি করার পরিকল্পনা নেন—এমন খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে যান। তবে তাদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। এ কারণেই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে পাঁচ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা মাংস রেখে পালিয়ে যায়। মাংসগুলো জব্দ করা হয়েছে। শনিবার আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ফেনীতে মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতা সহ ৪ জন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন