ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মিসরে সন্ত্রাসবাদের অভিযোগে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা


মিসরে সন্ত্রাসবাদের অভিযোগে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মিসরের কর্তৃপক্ষ স্বাধীন তথ্য যাচাইভিত্তিক প্ল্যাটফর্ম ‘মাতসদাকশ’-এর ছয় সাংবাদিকের বিরুদ্ধে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কিত অভিযোগে মামলা দায়ের করেছে। সোমবার, সাংবাদিকদের আইনজীবী নাবেহ আল-গানাদি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানান।

আল-গানাদি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সন্ত্রাসী সংগঠনে যোগদান, সন্ত্রাসে অর্থায়ন, ‘ভুয়া খবর’ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার। তবে মাতসদাকশ এই অভিযোগগুলো অস্বীকার করেছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসিকিউশন পাঁচ সাংবাদিককে ১৫ দিনের হেফাজতে পাঠিয়েছে এবং আরেকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান আল-গানাদি।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ৫৪৬২ কোটি টাকা অনুদান দিলেন মাস্ক

গত সপ্তাহে সাংবাদিকদের গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন নিন্দা প্রকাশ করেছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) মাতসদাকশ (Matsda2sh)-এর পুরো নিউজরুমের সদস্যদের আটককে মিসরে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে চলমান অভিযানের ‘গুরুতর বিস্তার’ হিসেবে উল্লেখ করেছে।

সিপিজে জানায়, সাংবাদিকদের কারাগারে বা আটক রাখার দিক থেকে মিসর বিশ্বের অন্যতম প্রধান দেশ। বর্তমানে দেশটিতে ২৫ জন সাংবাদিক কারাবন্দি বা আটক রয়েছেন।

বিবিসি জানাচ্ছে, ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড নেতা ও তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমলে ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে। এতে হাজার হাজার মানুষ আটক হয়েছেন, যার মধ্যে মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মী, ধর্মনিরপেক্ষ ও উদারপন্থী কর্মী, গণমাধ্যমকর্মী এবং শিক্ষাবিদরাও রয়েছেন।

‘বিশ্বাস করো না’ অর্থের ‘মাতসদাকশ’ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের বিস্তার ঠেকানোর লক্ষ্য নিয়ে কাজ করা এই প্ল্যাটফর্মটি নিয়মিত মিসরের সরকারি কর্মকর্তাদের বক্তব্য যাচাই করে এবং মিসরসহ বিভিন্ন আরব দেশে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

আরও পড়ুন: ইলন মাস্ক ট্রাম্পকে জেতাতে ৫৪৬২ কোটি টাকা অনুদান দিলেন

মিসরীয় ইনিশিয়েটিভ ফর পারসোনাল রাইটস (ইআইপিআর) জানায়, ২৮ ও ২৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ কাদরি, মোহাম্মদ আশরাফ আবু এমেইরা, ইসলাম বারাকাত, ওমর হেলাল, মোহাম্মদ মাহমুদ ও মোহাম্মদ আদেলকে গ্রেপ্তার করা হয়। সংগঠনটির আইনজীবীরা সাংবাদিকদের পক্ষে আইনি সহায়তা দিচ্ছেন।

ইআইপিআর জানায়, গ্রেপ্তারের পর প্রথম দিকে তাদের কোথায় রাখা হয়েছে বা কেন আটক করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। পরে বৃহস্পতিবার মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। মন্ত্রণালয়ের অভিযোগ, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ‘মাতসদাকশ’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মন্ত্রণালয় আরো দাবি করে, প্ল্যাটফর্মটির কোনো সরকারি অনুমোদন নেই এবং এটি বিদেশ থেকে পরিচালিত হয়। এর প্রতিষ্ঠাতা আবদেল রহমান মনসুর মুসলিম ব্রাদারহুডের সদস্য বলেও দাবি করা হয়। তবে সিপিজেকে দেওয়া এক সাক্ষাৎকারে মনসুর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং কর্তৃপক্ষও বিষয়টি জানে।

এদিকে ইআইপিআর সোমবার জানিয়েছে, আটক সাংবাদিকদের অধিকাংশ রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসিকিউশনের কাছে বলেছেন, আদালতে হাজির করার আগে তাদের জাতীয় নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্থাপনায় নির্যাতন করা হয়েছে। তাদের অভিযোগ, মারধর, জোর করে কাপড় খুলে দেওয়া, বৈদ্যুতিক শক এবং নিজেদের বা পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা

তবে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন এবং সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগ এড়ানোর চেষ্টা থেকেই এসব দাবি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেট ফুয়েলের নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


জেট ফুয়েলের নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বৃদ্ধি করেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য হবে ১৮২ টাকা ৭১ পয়সা। অন্যদিকে, আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দশমিক ১ দশমিক ১৮৮২ ডলার।

আগের মাস সেপ্টেম্বরের পুরো সময়জুড়ে দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। এই হিসাবে, চলতি অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে দাম বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১১ সেন্ট।

বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে জেট এ-১ এর আন্তর্জাতিক বাজার মূল্য প্ল্যাটস রেটের (Platts Rate) গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে (LC Settlement) মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এই দাম সমন্বয় করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ অনুযায়ী অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হয়েছে। এই আদেশ বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


তরুণদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির আহ্বায়ক লুকমান শারীফ এবং সদস্য সচিব ডা. তাহমিদ আহমেদ। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি সাক্ষাৎকালে বলেন, "মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা না গেলে জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হয়।" তিনি উল্লেখ করেন, মাদকের কারণে বহু তরুণের সম্ভাবনাময় জীবন নষ্ট হচ্ছে এবং পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক নির্মূলে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, "একটি জনপদকে সমৃদ্ধ করতে সে অঞ্চলের মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।" রাষ্ট্রপতি বলেন, দেশের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের ইতিবাচক পরিবর্তন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় রাষ্ট্রপতি ‘আহবান’-এর উদ্যোগে আয়োজিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন, যার মধ্যে রয়েছে ঠাকুরগাঁও স্কুলভিত্তিক সায়েন্স ফেস্ট, প্রতিবন্ধীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, জেন-জি কার্নিভাল।

ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে তরুণদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "জেলার অর্থনীতি ও কৃষির উন্নয়ন, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন এবং জনগণের সরকারি সেবাপ্রাপ্তি সহজতর করতে তরুণ ও পেশাজীবীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।"

তিনি তরুণ প্রজন্মকে নিজেদের ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিক জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

‘আহবান’-এর সদস্যরা রাষ্ট্রপতিকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তারা ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও জনকল্যাণে রাষ্ট্রপতির ভূমিকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা একটি সুন্দর, মানবিক, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের অবস্থান থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনের কার্যক্রমে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তারা। রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সকল সদস্যের সার্বিক মঙ্গল কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। কমিটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে।

এছাড়া, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং সারাদেশে পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রথম বৈঠকে কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে এই সুপারিশগুলো করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও সংসদ সদস্য মোরশেদ মিলটন, অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, মো. ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) এবং মো. আতাউর রহমান অংশগ্রহণ করেন।

কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে কমিটি বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং তাদের ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বেকার নারী-পুরুষকে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনা এবং সারাদেশে উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের জন্য কমিটি সুপারিশ করেছে।

বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। কমিটি বিভিন্ন নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, সে বিষয়ে যথাযথ নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য সুপারিশ করেছে।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের পরিচিতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর বা সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এসময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি স্বাগত বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবগণ, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধানগণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবরে আরও ভয়ংকর ডেঙ্গু, তিনদিনে কেড়ে নিয়েছে ২৭ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


অক্টোবরে আরও ভয়ংকর ডেঙ্গু, তিনদিনে কেড়ে নিয়েছে ২৭ প্রাণ

সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু ঘটানোর পর অক্টোবরে ডেঙ্গুর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটি ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে গত তিন দিনে (৭২ ঘণ্টা) ডেঙ্গুর কারণে ২৭ জনের মৃত্যু হয়েছে।

এই তথ্য বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৭৩০ জন, খুলনা বিভাগে ৩৭৬ জন, বরিশালে ২০০, চট্টগ্রামে ২১৬ জন, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ জন এবং রাজশাহীতে ১৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, মঙ্গলবারে একদিনে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু ঘটেছে ডেঙ্গুর কারণে। এদিন ১০ জনের মৃত্যু হয়েছে এডিস মশাবাহিত রোগটির কারণে। তার আগের দিনও ৯ জনের মৃত্যু হয়েছিল। চলতি মাসের প্রথম ছয় দিনে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে।

সব মিলিয়ে, চলতি বছর ডেঙ্গুর কারণে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই ১৪৮ জন মারা গেছেন। অক্টোবরের প্রথম ছয় দিনে ৪৪ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%