০৪:১১ পি.এম
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার সিজার মূল্য ৭৭ হাজার টাকা।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল ছাগলনাইয়া সীমান্ত এলাকার মোকামিয়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফেনী ব্যাটালিয়ন।
আরও পড়ুন: যশোরে ১৪ মামলার সন্ত্রাসীর বাড়ি থেকে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন