ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

রেণু পোনা পাচারের ‘টেন্ডার বাণিজ্য’: বরিশালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ


রেণু পোনা পাচারের ‘টেন্ডার বাণিজ্য’: বরিশালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বরিশাল-ঢাকা মহাসড়ককে ব্যবহার করে দীর্ঘদিন ধরে বাগদা চিংড়ির রেণু পোনা পাচার চলছে বলে অভিযোগ উঠেছে। এ পাচারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী চক্র, যারা নির্দিষ্ট সড়কপথকে কার্যত ‘টেন্ডার’ দিয়ে পাচারকারীদের কাছে লিজ দেয় বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে প্রতিদিন আদায় করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বরিশাল নগরীর দপদপিয়া সেতু থেকে গড়িয়ার পাড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কপথ রেণু পোনা পাচারের জন্য ব্যবহৃত হচ্ছে। এ রুটে প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদার বিনিময়ে পাচার কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়। ফলে প্রতিদিন কয়েক লাখ টাকার অবৈধ রেণু পোনা বিভিন্ন জেলায় পাচার হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাচারচক্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি জানান, এ চাঁদাবাজি ও পাচার কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন মহানগর যুবদলের এক নেতা। তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন নগরীর পলাশপুর এলাকার আড়তদার মোহাম্মদ রনি। রাজনৈতিক পটপরিবর্তনের আগে এ ব্যবসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ সক্রিয় থাকলেও বর্তমানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ অর্জন কলি রানীর

অনুসন্ধানে জানা গেছে, পোর্ট রোড এলাকার আড়তদার মোহাম্মদ রনি ও গোপালগঞ্জের টুলুকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে পাচার নেটওয়ার্কের বড় অংশ। তাদের সহযোগী হিসেবে কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং ফেরিঘাটকেন্দ্রিক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে। এছাড়া বিভিন্ন এলাকায় নির্ধারিত হারে চাঁদা আদায়ের মাধ্যমে পাচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাচার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে টুলুকে মারধর করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন রনি। পরে টুলু কারামুক্ত হওয়ার পর উভয়ের মধ্যে সমঝোতা হয়। এ নিয়ে বরিশাল নগরীর কয়েকটি আবাসিক হোটেলে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা পরিশোধের শর্তে টুলু রেণু পোনা পরিবহনের দায়িত্ব নেবে। রুটে যেকোনো ধরনের খরচ ও ব্যবস্থাপনার দায়ভারও তার ওপর বর্তাবে। সংশ্লিষ্টদের দাবি, এসব বৈঠকের ছবি ও ভিডিও রয়েছে, যা অভিযোগের প্রাথমিক সত্যতার ইঙ্গিত দেয়।

জানা গেছে, ভোলা, বরগুনা ও পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল থেকে সংগ্রহ করা রেণু পোনা বিভিন্ন নদীপথ ও ফেরিঘাট ব্যবহার করে বরিশালে আনা হয়। এরপর ট্রাকে করে খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় পাচার করা হয়। এ কাজে স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী ও প্রভাবশালী ব্যক্তিকে নিয়মিত চাঁদা দেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

এ বিষয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “এ ধরনের অভিযোগের তথ্য-প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে দলে স্থান দেওয়া হবে না।”

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, “রেণু পোনা পাচারের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তথ্য-প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, বরিশাল বিভাগীয় মৎস্য দফতরের পরিচালক মো. কামরুল হাসান বলেন, “বাগদা চিংড়ির রেণু পোনা সংগ্রহের সময় অসংখ্য জলজ প্রাণী ধ্বংস হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার রেণু শিকার নিষিদ্ধ করেছে। তবুও একটি চক্র গোপনে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ছাত্রলীগ-শ্রমিক লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


বিশ্বকাপে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি আরব

বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে এখন মাত্র নয় দিন বাকি রয়েছে। টিকিটের উচ্চ মূল্যের বিষয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম 'মিরর' এক চমকপ্রদ খবর প্রকাশ করেছে।

তাদের প্রতিবেদন অনুসারে, আসন্ন ২০২৬ বিশ্বকাপে সৌদি আরবের জাতীয় দলকে সমর্থন করার জন্য যেসব সমর্থক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন, তাদের সকলেই ম্যাচের টিকিট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। শোনা যাচ্ছে, ফিফাও সৌদি আরবের এই অভিনব প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি আরবের দূতাবাস থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে উপস্থিত সৌদি জাতীয় দলের সমর্থকদের জন্য বিনামূল্যে ম্যাচের টিকিট দেওয়া হচ্ছে। আমরা আমাদের জাতীয় দলের জন্য শুভকামনা জানাই। পুরো একটি জাতির সকল শক্তি, ভালোবাসা এবং আবেগ নিয়ে তারা যেন গর্বের সাথে আন্তর্জাতিক মঞ্চে কিংডমের (সৌদি আরব) প্রতিনিধিত্ব করতে পারে।’

সৌদি সরকারের এই রাজকীয় সিদ্ধান্তের কারণে ফুটবলপ্রেমীরা প্রায় ২ হাজার ৩০০ পাউন্ডের মতো অর্থ সাশ্রয় করতে পারবেন। ‘এইচ’ গ্রুপে সৌদি আরবের পরবর্তী প্রতিপক্ষ হবে উরুগুয়ে, স্পেন এবং কেপ ভার্দে। বর্তমানে এই উচ্চমূল্য টিকিটগুলোর দাম এভাবেই আকাশছোঁয়া হয়ে রয়েছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ‘এইচ’ গ্রুপ থেকে যদি সৌদি আরব তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে কোয়ালিফাই করে, তবে রাউন্ড অব ৩২-এর চতুর্থ ম্যাচটি তারা নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রামিসা হত্যা

আদালতে সোহেলের দায় স্বীকার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


আদালতে সোহেলের দায় স্বীকার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

রামিসা হত্যা সংক্রান্ত মামলায়, পল্লবীতে রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করার ঘটনায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। এই শুনানি বুধবার (৩ জুন) অনুষ্ঠিত হয়েছে, যেখানে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য তারিখ ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। তাদের মহানগর হাজতখানায় রাখা হয়। পরে ১০ টা ৪৭ মিনিটে সোহেল রানাকে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ১০ টা ৫৭ মিনিটে হাজতখানা থেকে আদালতে তোলা হয়। বেলা ১১টা ১০ মিনিটে কোর্ট বসে।

পরে বিচারক প্রধান আসামি সোহেল রানাকে এই মামলার সকল সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। এরপর আদালত সোহেল রানার কাছে জানতে চান, আপনার কিছু বলার আছে কি না। সোহেল বলেন, ‘আমি নির্দোষ স্যার। আমার সঙ্গে যে ছিল ডলার, তাকে আপনারা ধরেন। আমি দোষ করিনাই তা-না, আমিও দোষ করেছি। আমারে মাফ করে দিয়েন, আমার একটা ছোটো ছাওয়াল আছে, আমার বউটা একদম নির্দোষ।’

পরে স্বপ্না আক্তারের কোনো কথা আছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু করি নাই, আমি নির্দোষ।’

রাষ্ট্র পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণের আবেদন করায় আদালত সেটি মঞ্জুর করে। পরে ১১টা ২৫ মিনিটে আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়। এরপর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে আদালত থেকে এই আদেশ আসে।

শুনানিতে রাষ্ট্র পক্ষের এ মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু শুনানি করেন। এসময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন।

গত ১ জুন পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় বাদী আবদুল হান্নান মোল্লাসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করেন ট্রাইব্যুনাল। পরে গতকাল ১৬ জনের সাক্ষ্য গ্রহণ কাজ সমাপ্ত ঘোষণা করেন ট্রাইব্যুনাল। গত ২৪ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান।

এরপর চার্জশিটটি আমলে নিয়ে বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইবুনালে বদলির আদেশ দিয়েছে। একইদিন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ পত্র আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জ্বালানি তেল সাশ্রয়ে নতুন নির্দেশনা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জ্বালানি তেল সাশ্রয়ে নতুন নির্দেশনা সরকারের

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকার জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে সরকারি কার্যক্রমকে নির্বিঘ্ন, কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই নির্দেশনার আলোকে, মন্ত্রণালয় ও বিভাগসমূহ কর্তৃক আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত করার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। এর পাশাপাশি, বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণকারীদের যথাসম্ভব ভার্চুয়ালি সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় যাতায়াত কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে বলে সরকারের বিশ্বাস।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, বিশেষ প্রয়োজনের কারণে সরাসরি সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা যেতে পারে। তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় যৌক্তিকতা বিবেচনায় ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সকল মন্ত্রণালয়, বিভাগ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে।

এদিকে, একই বিষয়ের ওপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৬ সালের ২২ এপ্রিল জারি করা পূর্ববর্তী একটি সার্কুলার অন্তর্ভুক্ত এ প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে।

সরকারের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা জ্বালানি সাশ্রয় এবং প্রশাসনিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধিকে উদ্যোবিত করবে। এর ফলে, সরকারি ব্যয় কমে আসবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে কোথায় যাবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে কোথায় যাবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বহু দেশ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের জন্য আমন্ত্রণপত্র এসেছে। কিন্তু, প্রথম তিনি কোন দেশে যাবেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো বার্তা দেয়া হয়নি। তাই সবাইকে অপেক্ষা করতে হবে।

বুধবার (০৩ জুন) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের কূটনীতি এবং গণতন্ত্রের জন্য একটি বড় সাফল্য বলেও উল্লেখ করেন তিনি। তিনি যোগ্যতা ও মন্ত্রণালয়ের দেশ-বিদেশের কর্মকর্তাদের অভিবাদন জানিয়ে বলেন, এটি বিএনপির পররাষ্ট্রনীতির ধারাবাহিক সাফল্যও।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, আমাকে যথেষ্ট কাজ দিয়ে রেখেছেন আপনারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের জন্য বহু দেশ থেকে আমন্ত্রণপত্র এসেছে। তবে, প্রথম তিনি কোথায় সফরে যাবেন, সে সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তাই অপেক্ষা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী দেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিষয়ে সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভারতে গ্রেফতার আসামিদের ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে কাজ করছে সরকার বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের জন্য বহু আমন্ত্রণ এসেছে ভারতের কাছ থেকে। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দিল্লি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়াও, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে আমন্ত্রণ ছিল। পরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়েরও বেইজিং সফরের জন্য আমন্ত্রণপত্র আসে। সবশেষে, সরকারের প্রধান হিসেবে কোথায় তিনি প্রথম সফরে যাবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%