ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের


চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি, তেহরানে রুশ ও চীনা রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠক করেছেন। এ বৈঠকটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খসড়া প্রস্তাবের ‘সবশেষ অগ্রগতির’ সম্পর্কিত। দেশটির স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) গরিবাবাদির একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৈঠক চলাকালীন ইসলামাবাদে খসড়া সমঝোতা স্মারকের সর্বশেষ অগ্রগতি নিয়ে মতামত বিনিময় ও আলোচনা করা হয়েছে।

বিবৃতিতে এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে যে, ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা এবং এই তিন দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরালোভাবে অব্যাহত থাকবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানের কর্মকর্তারা, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক নিয়ে বিবৃতি দিয়েছেন, তবে এর সুনির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ্যে আসেনি।

গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, তার ইরানি প্রতিপক্ষের বেইজিং সফরের পর চলমান আলোচনাকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সময়, ক্রেমলিন মার্কিন সৈন্য ও সরঞ্জামের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্যও সরবরাহ করেছে।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা সতর্ক করে জানিয়েছেন। তবে, ইরানের সংসদ স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, বিজয় না আসা পর্যন্ত তেহরান দৃঢ় থাকবে।

তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছেন এবং বলেছেন, তেহরান তার অবস্থানে অটল থাকবে। গালিবফ এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে, তারা নিরীহ শিশুদের হত্যা করেছে এবং কোনো অপরাধ বা নিষ্ঠুরতা থেকে বিরত থাকেনি।

তিনি এও বলেন, ১২ দিনের যুদ্ধের বীর ও নির্যাতিত শহীদদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমরা আমাদের প্রিয় ইরানের গৌরব ও চূড়ান্ত বিজয়ের জন্য শেষ পর্যন্ত দৃঢ়ভাবে পাশে থাকব।

সূত্র: সিএনএন, আলজাজিরা।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন ইয়ামাল ও নিকো উইলিয়ামস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন ইয়ামাল ও নিকো উইলিয়ামস

বিশ্বকাপে মাঠে নামার আগে স্প্যানিশ সমর্থকরা একটি বড় স্বস্তির খবর পেয়েছেন। অনিশ্চয়তা দূর করে পুরোদমে অনুশীলনে ফিরে এসেছেন দলের আক্রমণভাগের দুই অন্যতম তারকা-লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস।

ইনজুরি কাটানোর পর এই দুই তারকা দলের সাথে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন, যা দেখে মনে হচ্ছে কেপ ভার্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তাদেরকে দলে দেখা যাবে।

এবারের বিশ্বকাপে স্পেনের শক্তির মূল জায়গা তাদের আক্রমণভাগে। কিন্তু মাঠে নামার আগে নিকো এবং ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের চোট কোচিং স্টাফদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে, টিম ম্যানেজমেন্টের কাছে কিছুটা চিন্তা কমেছে।

যদিও অনুশীলনে যোগ দিয়েছেন ইয়ামাল এবং নিকো, তবে তাদের নিয়ে স্পেনের সতর্ক অবস্থান বজায় রয়েছে। উভয় তারকাকেই ফিজিওদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মূল একাদশে তাদের দুজনকে নামানোর আগে তাদের শারীরিক অবস্থা আবার পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

এবারের বিশ্বকাপে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ট্রফির অন্যতম দাবিদার। তারা আগামী ১৫ জুন কেপ ভার্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিদের উন্নয়ন প্রকল্পে সেন্টার থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


এমপিদের উন্নয়ন প্রকল্পে সেন্টার থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী: প্রতিমন্ত্রী

এলাকার সংসদ সদস্যরা (এমপি) নিজেদের উন্নয়ন জাহির করার উদ্দেশ্যে বিভিন্ন ট্রেনিং সেন্টার (প্রশিক্ষণ কেন্দ্র) তৈরি করলেও, সেগুলোতে কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী নেই বলেই মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এর ফলে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির জন্য বরাদ্দকৃত তহবিল বা অর্থ কোনো কাজে আসছে না এবং কার্যকারিতা হারাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক আয়োজিত ‘বাংলাদেশ-জাপান ডায়ালগ’-এ অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী দেশের বৈদেশিক কর্মসংস্থান ও অভ্যন্তরীণ সেবা খাতের নানা সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের দেশে এমন চারটি ট্রেনিং সেন্টার আছে, যেখানে শিক্ষক ছাড়াও ছাত্রও নেই। এগুলো মূলত এলাকার এমপিরা তাদের উন্নয়ন প্রদর্শনের জন্য তৈরি করেছিলেন। এসব অকার্যকর কর্মসূচির কারণে সরকারি ফান্ডের অপচয় হচ্ছে।’

বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর উপর গুরুত্ব দিয়ে নুরুল হক বলেন, বাংলাদেশ এখন জাপানসহ ইউরোপের অন্যান্য দেশের শ্রমবাজারে (জব মার্কেটে) বড় পরিসরে কাজ করতে চায়। এই লক্ষ্য অর্জন এবং সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে দেশের নীতি বা পলিসির জায়গায় বড় পরিবর্তন প্রয়োজন।

প্রশিক্ষণ কেন্দ্রগুলোর দুরবস্থা কাটানোর জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বিভাগীয় পর্যায়ের ট্রেনিং সেন্টারগুলোকে ‘মডেল’ হিসেবে তৈরি করা হবে। এর মাধ্যমে অন্যান্য কেন্দ্রের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এ সময় দেশের নিজস্ব আইডিয়া বা ভাবনাগুলোকে প্রচার না করার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

সরকারি দফতরের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নুরুল হক নুর বলেন, ‘সেবাগ্রহীতা হিসেবে যখন সাধারণ নাগরিকরা কোনো সরকারি দফতরে যান, তখন তারা এখনও সম্মানের সঙ্গে সেবা পায় না। এই সংস্কৃতির পরিবর্তন দরকার।’ তবে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর একটি চমৎকার ভিশন (লক্ষ্য) রয়েছে, উল্লেখ করে সেটি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।

ডায়ালগের এই অনুষ্ঠানে বাংলাদেশ এবং জাপানের শিক্ষা, প্রযুক্তি ও কূটনৈতিক খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক মূল্যবোধ ও আচরণগত ইতিবাচক পরিবর্তন জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


সামাজিক মূল্যবোধ ও আচরণগত ইতিবাচক পরিবর্তন জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মানুষের সামাজিক মূল্যবোধ ও আচরণগত ইতিবাচক পরিবর্তন জরুরি। তিনি উল্লেখ করেছেন যে, জনসচেতনতা সৃষ্টিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে স্বল্পদৈর্ঘ্য ভিডিওচিত্র (রিলস) তৈরির উদ্যোগ নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, নারীর প্রতি সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখার বিষয়গুলো এই উদ্যোগে বিশেষ প্রাধান্য পাবে। আজ শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ‘ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন’ (আইসিএফ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নাগরিক আচরণ পরিবর্তন ও সামাজিক মূল্যবোধ পুনর্গঠনের লক্ষ্যে আইসিএফ কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। তিনি আরো বলেন, কেবল মানব আচরণই নয়, বরং পশুপাখির প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতেও তথ্য মন্ত্রণালয় কাজ করবে। এছাড়া সড়ক ব্যবহারের শৃঙ্খলা রক্ষা এবং রাস্তাঘাট নোংরা না করার মতো মৌলিক নাগরিক দায়িত্বগুলো প্রাথমিক স্তর থেকে মানুষকে শেখানোর প্রয়োজন রয়েছে। তিনি রাস্তায় যত্রতত্র থুথু না ফেলা এবং ময়লা-আবর্জনা না ফেলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের দীর্ঘদিনের সামাজিক মূল্যবোধ ধ্বংস করে দেওয়া হয়েছিল। বর্তমানে যেকোনো বয়স্ক মানুষকে অপমান করাকে অনেকে ‘স্মার্টনেস’ মনে করে, যা সম্পূর্ণ ভুল এবং অন্যায়। মানুষের আচরণগত ও অভ্যাসগত নেতিবাচক পরিবর্তনের কারণে সমাজে অল্প বয়সেই নানা জটিল রোগ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার নতুন স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যাকে বিশেষ ফোকাস দিচ্ছে। সুস্থ থাকার জন্য তিনি নিয়মিত হাঁটার অভ্যাসে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশনের (আইসিএফ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার নওফেল জমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আইসিএফ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার নওফেল জমির সংগঠনের মূল লক্ষ্য, ভবিষ্যৎ স্বপ্ন এবং সামাজিক রূপান্তরের কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর অনুষ্ঠানে নাগরিক আচরণ পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর দু’টি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে জটিলতায় ছাত্রদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে জটিলতায় ছাত্রদল নেতা

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েছিলেন সাব্বির আহমেদ সাদান নামের এক ছাত্রদল নেতা। কিন্তু, বিয়ের আসরে ফাঁস হয়ে যায় তার আগের বিয়ের কথা। এতে ক্ষিপ্ত হয়ে বর সাব্বির ও তার সঙ্গে যাওয়া লোকজনকে মারধর করে আটকে রাখেন কনের বাড়ির লোকেরা। শেষ পর্যন্ত কনেপক্ষকে পাঁচ লাখ টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পান তারা। 

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জুন) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের সোনাকান্দা গ্রামে।

বর সাব্বির আহমেদ সাদান একই জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ও বাঘমারা গ্রামের আসাদুজ্জামান আজাদের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বিরের বাবা আসাদুজ্জামন আজাদ মদন উপজেলা বিএনপির সহ-সভাপতি। ২০২২ সালে সাব্বির প্রতিবেশী ধনাই মিয়ার মেয়ে আইমনা আক্তারকে গোপনে বিয়ে করেন। আইমনা আক্তার সর্ম্পকে সাব্বিরের ভাতিজি হয়। বিয়ের পর থেকে তারা গোপনে সংসার করে আসছিলেন।

কিন্তু, সম্প্রতি পারিবারিকভাবে কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের কৃষকদলের সভাপতি শাজাহান মিয়ার কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় সাব্বিরের। প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখেই বিয়ের তারিখ অনুযায়ী শুক্রবার (১২ জুন) বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান তিনি। খবর পেয়ে প্রথম স্ত্রী আইমন আক্তার কনের বাবা শাজাহান মিয়াকে তাদের বিয়ের বিষয়টি জানান। এ খবর পেয়ে কনেপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বরপক্ষের লোকজনদের মারধর করে আটকে রাখেন। পরে কয়েক দফা আলোচনা করে ৫ লাখ টাকা দিয়ে ছাড়া পান বর ও তার সঙ্গে থাকা লোকজন।

তবে, ঘটনা এখানেই শেষ নয়; কনের বাড়ি থেকে ছাড়া পেয়ে শনিবার সকালে প্রথম স্ত্রী আইমনা আক্তারের বাড়িতে হামলা চালিয়েছেন সাব্বির ও তার লোকজন। হামলায় আইমনা আক্তারের বড় বোন সুমনা আক্তার আহত হন। 

হামলা থেকে রক্ষা পেতে ৯৯৯ নাম্বারে কল দেয় আইমনার পরিবার। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে জানতে চাইলে সাব্বিরের বাবা মদন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান আজাদ বলেন, ‘আমার ছেলে আগে একটা বিয়ে করেছে সেটা আমার জানা ছিল না। আগে জানলে তো আর কেন্দুয়া গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিতে হতো না।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসীম কুসার দাস বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থনে যায়। বিয়ে সংক্রান্ত ঘটনায় এক নারীকে মারধর করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%