ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

শুভশ্রীকে নিয়ে আলোচনা কেন?


শুভশ্রীকে নিয়ে আলোচনা কেন?

আসন্ন পূজার সময় মুক্তি পেতে চলেছে ‘দেশু ৭’ সিনেমা, যার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে উপস্থিত ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। এই প্রচারমঞ্চে তাদের নাচ-গান এবং একসঙ্গে উপস্থিতি দর্শকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

শুভশ্রীকে কালো-সাদা পোশাক পরিহিত অবস্থায় এবং দেবকে কালো টি-শার্ট ও জ্যাকেটে দেখা যায়। তবে অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশের পর তাদের পোশাকের চেয়ে বেশি আলোচনায় এসেছে তাদের পুরোনো সম্পর্ক ও বর্তমান সময়ের পর্দার বাইরের রসায়ন।

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে দেব ও শুভশ্রীর জুটি দর্শকদের নজরে আসে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও ২০১৩ সালে সেই সম্পর্কের অবসান ঘটে। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন। অন্যদিকে দেবের সম্পর্কের কথা প্রকাশ্যে রয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে।

আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪

দেব-শুভশ্রীকে আবার একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন। কেউ বর্তমান সঙ্গীদের ধৈর্য নিয়ে রসিকতা করেছেন, আবার কেউ লিখেছেন, ‘এক্সের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা।’ এমনকি শুভশ্রীকে উদ্দেশ্য করে কেউ কেউ খোঁচামূলক মন্তব্যও করেছেন।

তবে দেব ও শুভশ্রীর একসঙ্গে উপস্থিতির মূল উদ্দেশ্য ছিল তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’। এটি এই জুটির সপ্তম সিনেমা। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও দেবের কাঁধে রয়েছে। সিনেমাটি আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


গভীর রাতে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এই দাবি করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যিনি সকালে পরিদর্শন শেষে এ কথা জানান।

তিনি বলেন, "পরাজীত ফ্যাসিবাদি শক্তি গভীর রাতে জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে।" তিনি উল্লেখ করেন যে, দুর্বৃত্তরা বাইরের সাইবোর্ড ও লোহাড় গেটের ব্যাপক ক্ষতি করেছে, তবে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারেনি। তাদের উদ্দেশ্য ছিল বিএনপি কার্যালয়কে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া।

অধ্যক্ষ দুলাল আরও বলেন, "এটা বিএনপির জন্য অস্তিত্বের ব্যাপারে জেলা বিএনপি এর তীব্র নিন্দা জানায়।" তিনি জানান যে, এ ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা বিএনপি কার্যালয়ের কেয়ার টেকার আতর আলী জানান, তিনি গত রাত একটার দিকে পাহারা দেওয়ার পর বাড়িতে চলে গিয়েছিলেন। সকালে এসে দেখেন বিএনপি কার্যালয়ের সামনের গেটে আগুন দেওয়া হয়েছে। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, "বিএনপি কার্যালয়ে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।" তিনি জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ করছে এবং ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মের নামে প্রতারণা ও চাঁদাবাজদের ছাড় নেই: ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তুহিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


ধর্মের নামে প্রতারণা ও চাঁদাবাজদের ছাড় নেই: ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তুহিন

ধর্মের নামে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত যারা, তাদের জন্য বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান নেই বলে কঠোর সতর্কতা জারি করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।

শনিবার (৩ অক্টোবর) সকালে খুলনা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ধর্মের অপব্যবহার করে নিরীহ মানুষ, ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। তারা ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রির মতো প্রতারণামূলক কথা বলে, যা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। এমনকি ফিলিস্তিনের মুসলমানদের উপর গণহত্যা চালানো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ওই দলের নেতাদের গোপন বৈঠকের প্রমাণও রয়েছে।

শফিকুল আলম তুহিন তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের কথা স্মরণ করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর একটি দল এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছিনতাই করার চেষ্টা করছে। অথচ তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত রয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব ধর্ম ব্যবসায়ী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। দলের ভেতরেও যদি কেউ অন্যায় করে, তাকে ছাড় দেওয়া হচ্ছে না। এর প্রমাণ দেশবাসী ইতোমধ্যেই দেখেছে।

বর্তমান প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন তারেক রহমানের রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরে খুলনা বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিতদের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করেছে। ৪০ লক্ষ কৃষককে কৃষি কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে এবং খাল খননের মাধ্যমে কৃষিকাজে পানির নিশ্চয়তা প্রদান করেছে। নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া দেশের পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন তারেক রহমান।

তিনি ওলামা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা ধর্মের নামে অপপ্রচার চালাচ্ছে এবং চাঁদাবাজি করছে, আপনারা কোরআন ও হাদিসের আলোকে তাদের মুখোশ উন্মোচন করুন। তারেক রহমানের নির্দেশে আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় গাছ লাগান এবং একটি মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সহায়তা করুন।

খুলনা জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এবং মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আবু নাঈম কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি মো. তাজিম বিশ্বাস, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. আল আমিনসহ মহানগর ও জেলা ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একই দিন বেলা ১১টায় খুলনার কে ডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সখিপুরে শারদীয় দূর্গা পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


সখিপুরে শারদীয় দূর্গা পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

টাঙ্গাইলের সখিপুরে শারদীয় দূর্গা উৎসব ২০২৬ এর নির্বিঘ্ন উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি সখিপুর থানা চত্বরে অনুষ্ঠিত হয়।

সখিপুর থানা পুলিশের উদ্যোগে শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কবির হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার মোঃ সবুর রেজা, বিআরডিবি চেয়ারম্যান উপজেলা যুবদল আহ্বায়ক ফরহাদ ইকবালসহ উপজেলার ৪৪টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক।

সভাটি সঞ্চালনা করেন সখিপুর থানার এসআই (সেকেন্ড অফিসার) মোঃ আশিকুর রহমান শরীফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডা. মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতাদের ঐক্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া নেত্রকোনা জেলা প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


ডা. মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতাদের ঐক্যের আহ্বান

নেত্রকোনা-৫ (পূর্বধলা-ধোবাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলায় ডা. মোহাম্মদ আলীর নিজ বাসভবনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মজিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াকুর রহমান বাবু ও উপজেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শহীদ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ডা. মোহাম্মদ আলীর মৃত্যুতে পূর্বধলা-ধোবাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা এখনো অনুভূত হয়। তাঁর স্মৃতিকে ধারণ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এর আগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডা. মোহাম্মদ আলীর কবর জিয়ারত করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

ডা. মোহাম্মদ আলী ২০১২ সালের ৩ অক্টোবর ঢাকার অ্যাপোলো হাসপাতালে ৭০ বছর বয়সে মারা যান। তিনি বিএনপি থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

পূর্বধলা-ধোবাউড়ার মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি ‘উন্নয়নের রূপকার’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর উদ্যোগে পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ ও ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%