ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর রেইনকোট উপহারে চা-বাগানে শ্রমিকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস


প্রধানমন্ত্রীর রেইনকোট উপহারে চা-বাগানে শ্রমিকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস

চা-বাগানের সবুজের ভেতর সকাল থেকে কর্মব্যস্ততা শুরু হয়। শ্রমিকরা কচি চা-পাতা তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। কখনো প্রখর রোদ, কখনো মেঘলা আকাশ, সবকিছু উপেক্ষা করেই তাদের দিন পার করতে হয়। তবে শ্রীমঙ্গলের চা-বাগানে সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম হচ্ছে হঠাৎ বৃষ্টি। কাজের মাঝখানে যখন বৃষ্টি নামে, তখন অনেক সময় আশ্রয় নেওয়ার সুযোগও থাকে না। ভিজতে ভিজতেই চালিয়ে যেতে হয় চা-পাতা সংগ্রহের কাজ।

তবে চিত্র বদলানোর স্বপ্ন এখন দেখছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। প্রধানমন্ত্রীর দেওয়া রেইনকোট হাতে পেয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে আনন্দ-উচ্ছ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। শ্রমিকরা বলছেন, রেইনকোটটি তাদের কাছে শুধু বৃষ্টির হাত থেকে বাঁচার উপকরণ নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগের প্রতি রাষ্ট্রের নজর দেওয়ারও একটি প্রতীক।

শ্রমিকরা বলেছেন, রেইনকোট গায়ে দিয়ে বৃষ্টির মধ্যেও কাজ করা তাদের জন্য সহজ হবে। তারা আরও বলছেন, ভিজে ঠাণ্ডা লাগা, কাপড় ভিজে যাওয়াসহ নানা দুর্ভোগও কমবে। বিশেষ করে বর্ষাকালে টানা বৃষ্টির মধ্যে কাজ করতে গিয়ে যে ভোগান্তি পোহাতে হয়, তা থেকে কিছুটা স্বস্তি পাবেন তারা।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

শুধু শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নয়, উদ্যোগটির আওতায় সারা দেশে মোট ২০ হাজার চা শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রীমঙ্গলে অসংখ্য চা-বাগান রয়েছে। এসব বরং খোলা মাঠে কাজ করেন ৪০ হাজারেরও বেশি চা শ্রমিক। চা-পাতা তোলার সময় বৃষ্টি শুরু হলে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী শ্রমিকরা। তারা মাথায় চা-পাতা তোলার ঝুড়ি, হাতে কাঁচি নিয়ে কাজ করেন, আর এই অবস্থায় বৃষ্টির পানি সামলে কাজ করা তাদের নিত্যদিনের স্বাভাবিক বাস্তবতা।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, দেশের বিভিন্ন এলাকার মানুষের জীবনযাপন, সমস্যা ও প্রয়োজন সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। তিনি বিশেষ করে চা শ্রমিকদের নানা সমস্যা ও তাদের চাওয়ার বিষয়টি জানেন। রেইনকোট দেওয়ার উদ্যোগ তারই একটি প্রতিফলন।

তিনি জানান, মঙ্গলবার তার নির্বাচনী এলাকা থেকে ১০ জন চা শ্রমিককে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসা হয়। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা শোনেন এবং রেইনকোট উপহার দেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন স্বাগত জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, সরকার এবং রেইনকোট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতা পরেশ কালিন্দি বলেন, সংসদ সদস্য যেমন নিয়মিত চা শ্রমিকদের খোঁজখবর রাখেন, তেমনি প্রধানমন্ত্রীও চা শ্রমিকদের প্রতি আন্তরিক। দীর্ঘদিন পর তাদের দুঃখ-কষ্টের কথা মন খুলে বলার মতো একজন মানুষ তারা পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি কানাই গোয়ালা বলেন, নির্বাচনের আগে মৌলভীবাজারে জনসভায় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কথা বলেছেন। জাতীয় নির্বাচনে বিজয়ের পর শ্রীমঙ্গলে এসে চা শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন। এবার বৃষ্টিতে ভেজা শ্রমিকদের জন্য রেইনকোট উপহার দিয়েছেন। তার বিশ্বাস, চা শ্রমিকদের প্রতিটি সমস্যা আলাদা করে বলতে হবে না; প্রধানমন্ত্রী নিজেই তাদের পাশে দাঁড়াবেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে রেইনকোট পাওয়া ১০ শ্রমিকের মধ্যে রয়েছেন, শ্রীমঙ্গলের কালিঘাট চা-বাগানের শান্তি উড়িয়া, মাকড়িছড়া চা-বাগানের মুন্নী কুর্মি, ভাড়াউড়া চা-বাগানের জ্যোৎস্না আক্তার, রাজঘাট চা-বাগানের রিনা তাঁতী ও শশিকা ব্যানার্জি, মাজদিহি চা-বাগানের সন্তুকী রায়; কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগানের কবিতা কর্মকার, মাধবপুর চা-বাগানের সুজাতা বিশ্বাস, উত্তর আলীনগর চা-বাগানের রিতা রাণী বাউরী এবং পাত্রখোলা চা-বাগানের আফখাতুন নাহার।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

লিন্দি বলেন, আমাদের সংসদ সদস্য যেমন সবসময় আমাদের খোঁজখবর রাখেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানও চা শ্রমিকদের ভালোবাসেন। এতদিন পর আমাদের দুঃখ-কষ্টের কথা মন খুলে বলার মতো একজন মহৎ মানুষ পেয়েছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

সবুজ চা-বাগানের সারি, মাথার ওপর মেঘ আর হঠাৎ নেমে আসা বৃষ্টি, এই পরিচিত দৃশ্যের মধ্যেই এবার হয়তো দেখা যাবে নতুন একটি দৃশ্য। শ্রমিকরা বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে নয়, বরং রেইনকোট গায়ে দিয়েই চা-পাতা তুলছেন। তাদের কাছে এই ছোট্ট পরিবর্তনই হয়ে উঠতে পারে বড় একটি স্বস্তির গল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের কাজাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৭ জন বাংলাদেশি সহ মোট ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে কাজাং এলাকার বিভিন্ন স্থানে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন বিভাগের ২০ জন কর্মকর্তার একটি আভিযানিক দল এতে অংশ নেয়।

অভিযান চলাকালে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। তাঁদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে।

মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) ধারা অনুযায়ী বৈধ পাস না থাকা, ১৫(১)(সি) ধারা অনুযায়ী পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে সিরাত কনফারেন্স ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


সন্দ্বীপে সিরাত কনফারেন্স ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের সন্দ্বীপে নবী করিম হযরত মুহাম্মদ -এর পবিত্র সিরাত কনফারেন্স এবং কায়েদে মিল্লাত, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার রহমতপুর ইউনিয়নের আদমখাঁ পাড়ায় আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ আয়োজনটি ছিল। আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মীর ইদ্রিস নদভী, মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফি., মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ফতেপুরী, মুফতি ওসমান সাদেক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা কামরুল ইসলাম, মুফতি জোনায়েদ আহমদ এবং মাওলানা আসাদ উল্লাহসহ বেশ কিছু গুণী ব্যক্তি।

আলোচনা সভায় আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর দ্বীনি শিক্ষা, হাদিসের খেদমত, দাওয়াতি কর্মকাণ্ড ও ইসলামের জন্য তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসহাবে সুফ্ফা তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দিদারুল আলম।

আয়োজকরা জানিয়েছেন, নবী করিম ﷺ-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দ্বীনি শিক্ষা ও মূল্যবোধের প্রতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে মো. জসিম উদ্দিন নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে চলন্ত ট্রেনের একটি বগিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন এক্সপ্রেসে যাত্রা করছিলেন জসিম উদ্দিন। পথিমধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহযাত্রীরা তাকে ঘিরে ধরে সহযোগিতা ও সেবা-শুশ্রূষার চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ভেতর তার মৃত্যু হয়।
সহযাত্রীদের বরাতে জানা যায়, জসিম উদ্দিন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধও পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়। পরে কমলাপুর রেলওয়ে থানার কর্মকর্তারা মরদেহটি হেফাজতে নেন। বর্তমানে মরদেহটি কমলাপুরে রয়েছে বলে জানা গেছে।
নিহত জসিম উদ্দিনের পিতা মৃত মুসলিম উল্লাহ এবং মাতা মৃত পাখি বেগম। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল-রফিনগর গ্রামে।
চলন্ত ট্রেনে হঠাৎ এক যাত্রীর এমন মৃত্যুতে সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করবে ইরান ও ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


মধ্যপ্রাচ্যে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করবে ইরান ও ইরাক

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক বিভক্ত করার ‘শত্রুদের’ প্রচেষ্টা ইরান ও ইরাকের সম্পর্ককে আরও গভীর করবে, এই মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

ইরাকের কারবালা শহরে আরবাইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের পার্লামেন্ট স্পিকার এই কথা বলেন, যা জানিয়েছে মিডেল ইস্ট আই।

গালিবাফ উল্লেখ করেছেন, ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও অভিন্ন ধর্মীয় বিশ্বাস ইরান ও ইরাককে একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত করেছে। তিনি এই কথা বলেন, দুই দেশই তাদের ভাগ্য অন্যের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবে না।

এছাড়াও, তিনি ইরান ও ইরাকের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

গালিবাফের মতে, জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক স্বাধীনতা শক্তিশালী করা এবং অঞ্চলে বাইরের শক্তির প্রভাব কমাতে দুই দেশের যৌথ প্রকল্প গ্রহণ করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%