ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্কটল্যান্ডের বিপক্ষে কোন একাদশ খেলাবে ব্রাজিল


স্কটল্যান্ডের বিপক্ষে কোন একাদশ খেলাবে ব্রাজিল

স্কটল্যান্ডের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ব্রাজিলের সম্ভাব্য একাদশে মাত্র একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরির কারণে ছিটকে যাওয়া রাফিনিয়ার স্থানে ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ানকে সুযোগ দিতে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর রিপোর্ট অনুযায়ী, মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের শেষ অনুশীলনে ডান প্রান্তের আক্রমণভাগে খেলেছেন রায়ান। যদিও ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে, অনুশীলনের চিত্রে প্রতিভাবান এই ফুটবলারের ওপর আস্থা রাখছেন আনচেলত্তি বলে স্পষ্ট।

সবকিছু ঠিক থাকলে ব্রাজিল মাঠে এই একাদশ নিয়ে নামতে পারে: অ্যালিসন, দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকলেও ডগলাস সান্তোস ও কাসেমিরোকে বিশ্রাম দেওয়ার কোনো পরিকল্পনা নেই কোচের। তাদের দুজনেরই একটি করে হলুদ কার্ড রয়েছে, তবে গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আনচেলত্তি। বর্তমানে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, "আমরা সেরা একাদশ নিয়ে ভালো ফুটবল খেলতে চাই। রাফিনিয়ার বিকল্প কে হবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে। এখন কার্ডের বিষয়টি নিয়ে ভাবার সুযোগ নেই।"

রাফিনিয়ার পরিবর্তে রায়ানকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "রাফিনিয়ার বদলি হিসেবে নেমে সে ভালো খেলেছিল। আমাদের আরও কিছু বিকল্প আছে, তবে প্রয়োজন হলে রায়ান সেই ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারে।"

গত কয়েক দিনে ডান প্রান্তে লুইজ হেনরিকেককেও পরীক্ষা করেছেন আনচেলত্তি। এছাড়া শারীরিকভাবে কিছুটা ক্লান্ত গ্যাব্রিয়েল মাগালহায়েসের বিকল্প হিসেবে লিও পেরেইরাকে পর্যবেক্ষণ করা হয়েছে। অনুশীলনের সময় বিকল্প আক্রমণ পরিকল্পনার অংশ হিসেবে এন্দ্রিক ও মাতেউস কুনিয়াকে সমন্বয়ও দেখা গেছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এদিকে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার স্কোয়াডে থাকলেও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন। তিনি বেঞ্চে থাকবেন এবং ম্যাচের শেষ দিকে কিছু সময় মাঠে নামতে পারেন।

বুধবার (২৪ জুন) মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে জয় পেলে গ্রুপের শীর্ষস্থান আরও দৃঢ়ভাবে নিজেদের দখলে রাখতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বুধবার রাজধানীর সচিবালয়ে নিজ অফিস কক্ষে সীতাকুন্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সাথে এক বৈঠকের সময় এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপিকে একটি গোষ্ঠী সবসময় ভিন্ন ধর্মালম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে। তবে ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় সকল ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। সরকার সকল ধর্মকে সমান সুযোগ সুবিধা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

বৈঠকে সীতাকু- স্রাইন কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের সীতাকু-ে অবস্থিত পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে গমনের ক্ষেত্রে ভক্তবৃন্দের নানা সমস্যা মন্ত্রীর সামনে তুলে ধরেন।

এ সময় মন্ত্রী সীতাকু-ের পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামের জন্য সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার ও পার্শ্ববর্তী অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলে ১০ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


নাচোলে ১০ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সফল অভিযানে ১০ বোতল নিষিদ্ধ মাদকসহ মো: জুয়েল (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (২৪ জুন, ২০২৬) সকাল ০৭:০০ টা থেকে ০৭:৪০ টা পর্যন্ত চলমান এক অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি চৌকস দল আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন উত্তর সাকুুপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উত্তর সাকুপাড়া এলাকার বাসিন্দা মৃত ওবায়দুর রহমানের ছেলে মো: জুয়েলকে ১০ (দশ) বোতল নিষিদ্ধ মাদক ‘এস্কাফ’ (Eskuf)-সহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তর জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ৩ লাখ ৫২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


জামালপুরে ৩ লাখ ৫২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্বাস্থ্য বিভাগ ২৮ জুন আগামীতে জেলার ৩ লক্ষ ৫২ হাজার ১২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করবে।

সিভিল সার্জনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগ সাংবাদিকদের এই তথ্য জানায়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক সংবাদ সম্মেলনে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে ভিটামিন এ খাওয়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, মানবদেহের জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অভাবে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় এবং রাতে দেখার ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি হাম, ডায়রিয়া ও অপুষ্টির মতো সমস্যাও দেখা দেয়।

তিনি আরও জানান, ওই দিন ৬-১১ মাস বয়সী ৩১১৬৫৫ জন শিশুকে এক লাখ ইন্টারন্যাশনাল ইউনিট (আইইউ) নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল, এবং ১২-৫৯ মাস বয়সী ৪০৪৭২ জন শিশুকে দুই লাখ আইইউ লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার সাতটি উপজেলায় ১৬৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

ডা. আজিজুল হক বলেন, যেসব শিশু চার মাসের মধ্যে ভিটামিন এ গ্রহণ করেনি, তারা এই কর্মসূচির আওতায় আসবে না। অসুস্থ শিশুদেরও এই কার্যক্রমে খাওয়ানো হবে না। তিনি জানান, এই কর্মসূচির পর আমরা বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালাবো, যেন যেসব শিশু ভিটামিন এ পায়নি, তারা এই সুযোগ থেকে বঞ্চিত না হয়।

এসময় ডেপুটি সিভিল সার্জন শাহ মো. জিল্লুর রহমান, মেডিকেল অফিসার ডা. মুবাশশিরা হক, ডা. আবেদা এতু এবং জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


নেত্রকোণায় আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

জেলার কলমাকান্দায় অনুষ্ঠিত হয়েছে আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্দেশ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’।

এ কংগ্রেস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম।

এ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।

বক্তারা মূলত কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তারা উল্লেখ করেন, সরকার কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহায়তায় পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে এসব আধুনিক কার্যক্রমের সুফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।

কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের অতিথি পৃথকভাবে প্রাঙ্গণে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগৃহীত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

দিনব্যাপী আয়োজিত এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%