ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আইভরি কোস্টের কোচ হয়ে ফিরলেন হার্ভে রেনার্ড


আইভরি কোস্টের কোচ হয়ে ফিরলেন হার্ভে রেনার্ড

২০১৫ সালে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জেতানো ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে পুনরায় জাতীয় দলের দায়িত্ব প্রদান করেছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন। ৫৭ বছর বয়সী এই কোচ এমেরসে ফায়ের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৬ বিশ্বকাপে আইভরি কোস্ট প্রথমবারের মতো নকআউট পর্বে উঠলেও শেষ ৩২-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয়। এরপর ফায়ের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। বিশ্বকাপ চলাকালে জরুরি ভিত্তিতে তিউনিসিয়ার দায়িত্ব নেন রেনার্ড। তবে সুইডেন, জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা হারিয়ে দলকে ঘুরে দাঁড় করাতে পারেননি। তিউনিসিয়াই ছিল বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে একমাত্র দল, যারা শেষ ৩২-এ উঠতে পারেনি। রেনার্ড এর আগে জাম্বিয়া, অ্যাঙ্গোলা, মরক্কো ও সৌদি আরবের জাতীয় দলের কোচ ছিলেন। ২০১২ সালে জাম্বিয়া এবং ২০১৫ সালে আইভরি কোস্টকে আফকন শিরোপা জিতিয়ে অনন্য কীর্তি গড়েন তিনি। এছাড়া প্যারিস অলিম্পিকে ফ্রান্স নারী দলের কোচের দায়িত্বও পালন করেছেন। আগামী বছর কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় যৌথভাবে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য থাকবে রেনার্ডের। তার আগে আগামী মাসে বিশ্বকাপে খেলা প্রতিবেশী ঘানা এবং সোমালিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আইভরি কোস্ট বাছাইপর্ব শুরু করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে বিল আত্মসাতের চেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


ভালুকায় মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে বিল আত্মসাতের চেষ্টার অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় চুক্তিনামায় মৃত ব্যাক্তির স্বাক্ষর জালিয়াতি করে বিল দখল ও জোরপূর্বক বাঁধ নির্মাণের চেষ্টা সহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো.সালাহ উদ্দিন শেখ ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া এলাকার সিদ্দিকুর রহমান ও আশাব উদ্দিন প্রায় ১০ একর আয়তনের একটি বিল স্থানীয় কৃষকদের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। অভিযুক্তরা দীর্ঘ তিন বছর ধরে বিলের ইজারার টাকা পরিশোধ না করেই ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও তারা বিলটি দখলে রেখে জোরপূর্বক মাছ চাষের চেষ্টা করছে বলে দাবী করছেন কৃষকরা।অভিযুক্তদের বিলে মাছ চাষ করতে নিষেধ করা হলেও তারা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিজয়ে ২৫ জুলাই সকালে অভিযুক্তরা লোকজন নিয়ে বিলে জোরপূর্বক বাঁধ দিতে শুরু করেন।এ সময় অভিযোগকারী বাধা দিলে তাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ভুক্তভোগী কৃষকদের দাবী ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদে উজ্জ্বলকে বিলটি ইজারা দিলেও এরপর তারা আর কাওকে ইজারা দেয়নি। তবে স্থানীয় বাদল খান ১লা জুন ২০২৩ থেকে ৩১/০৫/২০৩০ সাল পর্যন্ত ২৪ জন কৃষকের কাছ থেকে বিলটি ইজারা নেওয়ার চুক্তি পত্র সম্পাদন করেন।পরে বাদল খানের কাছ থেকে সিদ্দিকুর রহমান আরো একটি চুক্তি পত্র সম্পাদন করে বিলটি দখলে নিয়ে নেয়।

ভুক্তভোগী কৃষকেরা আরও জানায়,বাদল খান কর্তৃক সম্পাদিত চুক্তিপত্রের ৩ নং দাতা শামসুদ্দিন শেখের বিলে ৪ শতাংশ জমি রয়েছে।তিনি গত ২ বছর আগে মারা যায়। তবে বাদল খানের চুক্তিপত্রে মৃত শামসুদ্দিনের স্বাক্ষরকে ঘীরে তৈরি হয়েছে নানান আলোচনা- সমালোচনা। এ বিষয়ে মৃত শামসুদ্দিনের ছেলের সাথে কথা হলে তিনি জানান তার বাবা স্বাক্ষর করতে পারতো না। মৃত শামসুদ্দিন ২০১৬ সালে টিপ সই দিয়ে উজ্জলকে বিলটি লিজ দেন এর পর আর কাওকে তিনি ইজারা দেননি বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে অভিযোগকারী মো.সালাহ উদ্দিন শেখ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এসব অভিযোগের বিষয়ে,অভিযুক্ত সিদ্দিকুর রহমানের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, তিনি বাদল খানের কাছ থেকে ২৮/০৬/২০২৬ থেকে ৩১ মে ২০৩০ সাল পর্যন্ত ৪ বছর মেয়াদের একটি চুক্তির মাধ্যমে বিলটি ইজারা নিয়ে বৈধ ভাবে মাছ চাষ করে আসছেন।
পুলিশ জানিয়েছে,লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ছাত্রদলের কঠোর অবস্থানের পর চার ঘণ্টায় পরিস্থিতি অনেকটাই শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:২০ এম


বেরোবিতে ছাত্রদলের কঠোর অবস্থানের পর চার ঘণ্টায় পরিস্থিতি অনেকটাই শান্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক ঘণ্টা উত্তেজনা বিরাজ করার পর মঙ্গলবার (৪ আগস্ট) রাতের দিকে ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে যায়। নিরাপত্তার জন্য সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এই কর্মসূচিতে রংপুর মহানগর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত কর্মসূচি চলতে দেখা যায়।

কর্মসূচিতে বেরোবি ছাত্রদলের কর্মীরা স্লোগান দেন এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় একটি ব্যানার টাঙিয়ে তাতে জুতা নিক্ষেপ করতেও দেখা যায়।

রাত ৮টার দিকে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা। তিনি বলেন, "ছাত্রদল লড়তে জানে, জীবন দিতেও জানে। কেউ রংপুরকে অশান্ত করার চেষ্টা করলে তার দায়ভার তাদেরই নিতে হবে।"

রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক উল্লেখ করেন, "আমরা সতর্ক করে দিতে চাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কোনো জায়গা নেই।"

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবির বিকেল সাড়ে ৫টায় কর্মসূচির ঘোষণা দিলেও রাত পর্যন্ত ক্যাম্পাসে তাদের উপস্থিতি দেখা যায়নি।

এদিকে, সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। ওই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি, দর্শনার্থীসহ সকল ধরনের বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনের প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। তিনি বলেন, "আমরা সার্বক্ষণিক নজরদারিতে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, সোমবারের (৩ জুলাই) ঘটনার পর দুই ছাত্র সংগঠনের নেতাদের সাথে আলোচনা করা হয়েছে। আজকের (৪ জুলাই) কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, এটি রংপুর মহানগর ছাত্রদলের কর্মসূচি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ব্রেট লি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:২২ এম


প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ব্রেট লি

অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিডস্টার ব্রেট লি ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছিল। কিংস ইলেভেন পাঞ্জাবে খেলার সময় প্রীতির সঙ্গে অজি পেসারের রসায়ন নিয়ে কত শত রটনা ডালপালা মেলেছিল, তার হিসেব নেওয়া সম্ভব নয়।

তবে সেসব সম্পর্কের গুঞ্জন সেসময় জোরালোভাবে উড়িয়ে দিয়েছিলেন এই বলিউড সুন্দরী। দীর্ঘ পনেরো বছর পর অবশেষে সেই পুরনো চর্চা নিয়ে নিজেই নিরবতা ভাঙলেন ব্রেট লি। তিনি সাফ জানিয়ে দিলেন, বিটাউনের কোনো নায়িকার সঙ্গেই কখনো প্রেমে জড়াননি তিনি!

আইপিএলের উদ্বোধনী আসর থেকেই একটি জনপ্রিয় বিদেশি মুখ হিসেবে ভারতের ক্রিকেটপাড়ায় দাপিয়ে বেড়িয়েছেন লি। শুরুতে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে মাঠে খেলার পর পরে তিনি কলকাতা নাইট রাইডার্সে থিতু হয়েছিলেন।

পাঞ্জাবে খেলার সুবাদে ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক প্রীতির সাথে তার বন্ধুত্ব গাঢ় হয়েছিল। আর এটুকুই কাল হয়ে দাঁড়িয়েছিল! গসিপপ্রিয় সংবাদমাধ্যম সেই সমীকরণকে প্রেমের উপাখ্যানে রূপ দিয়েছিল। সেই সময় খোদ প্রীতিকে সামাজিক মাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করতে হয়েছিল।

সম্প্রতি ‘বম্বে টাইমস’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পুরনো ওই বিতর্ক উসকে দিলে অস্ট্রেলিয়ান কিংবদন্তি হাসতে হাসতে উড়িয়ে দেন।

প্রীতির সঙ্গে সম্পর্কের বাস্তবতা জানিয়ে ব্রেট লি বলেন, ‘প্রীতি আর আমি স্রেফ খুব ভালো বন্ধু। তিনি ভীষণ বুদ্ধিমতী একজন নারী। প্রীতির প্রতি আমার অগাধ সম্মান রয়েছে।’

লোকে কী বলছে তা নিয়ে কখনো মাথা ঘামাননি বলেও জানান সাবেক এই গতিদানব। লি বলেন, ‘মানুষ তো কত কিছুই অনুমান করতে ভালোবাসে। তবে এসব কথাকে আমি কখনো পাত্তা দিইনি, নিজের ওপর প্রভাব ফেলতেও দিইনি। কারণ আসল সত্যিটা আমি খুব ভালো করেই জানতাম।’

কালের আবর্তে দুজনের পথ এখন পুরোপুরি বদলে গেছে। প্রীতি জিনতা ২০১৬ সালে মার্কিন ব্যবসায়ী জিন গুডএনাফকে বিয়ে করেছিলেন নতুন জীবন শুরু করেছেন। আর দুই দশকের বর্ণিল ক্যারিয়ার শেষে ২০১৫ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান ব্রেট লি। ক্যাঙ্গারুদের হয়ে ৭৬ টেস্টে ৩১০টি এবং ২২১ ওয়ানডেতে ৩৮০টি উইকেটের মালিক এই কিংবদন্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনীয় সবজি বিক্রেতাকে তাড়া করল রুশ ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


ইউক্রেনীয় সবজি বিক্রেতাকে তাড়া করল রুশ ড্রোন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই ভিডিওতে দক্ষিণ ইউক্রেনে একজন সাধারণ মানুষকে ড্রোন দ্বারা তাড়া করার একটি ঘটনা দৃশ্যমান। জেলেনস্কির দাবি, এটি বেসামরিক মানুষের ওপর রাশিয়ার চালানো একটি 'সাফারি' হামলার উদাহরণ। ভিডিওতে দেখা যায় যে, খেরসন অঞ্চলের এক শহরের সড়কে একটি পথের সবজি বিক্রেতাকে ড্রোন তাড়া করছে। সেই লোকটি মাথার ওপরে ভাসতে থাকা ড্রোনটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে, যখন তিনি একটি সাদা ভ্যানের চারপাশে দৌড়াতে যান, তখন ড্রোনটি তাকে আবারও ধাওয়া করে। শেষ পর্যন্ত, ড্রোনটি নিচে নেমে তার গায়ে আঘাত করে বিস্ফোরিত হয়। একজন চিকিৎসক এই ঘটনার বিষয়ে বলেছেন যে, ওই ব্যক্তি শরীরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ধাতব টুকরোর আঘাত পেয়েছেন। তার মাথায়ও আঘাত লেগেছে এবং তিনি মানসিক ধাক্কাও পেয়েছেন। বেসামরিক মানুষের বিরুদ্ধে দূর থেকে নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে এমন হামলাকে অনেক সময় 'হিউম্যান সাফারি' বলা হয়। ইউক্রেনের সামনের সারির এলাকার বাসিন্দাদের ভয় প্রদর্শনের জন্য রাশিয়ার বাহিনী এই কৌশল প্রায়ই ব্যবহার করে। জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, 'বিশ্বকে এটা দেখতে হবে। বিশ্বকে প্রতিটি প্রমাণ দেখতে হবে যে রাশিয়া পাগল হয়ে গেছে। আর রুশ সেনারা মানুষ হত্যা ও নির্যাতন করে আনন্দ পাচ্ছে, সেটিও দেখতে হবে।' ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, ভিডিওটিতে একটি 'বর্বর যুদ্ধাপরাধ' প্রকাশ পাওয়া গেছে। সিবিহা আরও বলেন যে, এই ধরনের 'সাফারি' হামলা ছিল 'রাশিয়ার ইচ্ছাকৃত ও নিয়মিত কৌশল।' তিনি বলেছেন, 'এই ড্রোন পরিচালনা করা নিষ্ঠুর ব্যক্তি পুরোপুরি উপলব্ধি করে যে সে একজন বেসামরিক মানুষকে লক্ষ্য করছে।' তিনি বলেন, এই হামলা বেসামরিক মানুষকে ভয় দেখানোর জন্য রাশিয়ার পরিকল্পিত অভিযানের অংশ। তিনি এ ঘটনার আন্তর্জাতিক নিন্দা জানানোর দাবি জানান। পরে খেরসনের আঞ্চলিক গভর্নর আরেকটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে ড্রোন হামলার পর হাসপাতালের বিছানা থেকে কথা বলতে দেখা যায় ওই ব্যক্তিকে। তার পরিচয় দেওয়া হয়েছে ৫২ বছর বয়সী ইউরির হিসেবে। তিনি পথে সবজি বিক্রি করেন। ইউরি বলেছেন যে, তিনি এবং তার স্ত্রী ভ্যানের পাশে সবজিপূর্ণ বাক্স সাজিয়ে রেখেছিলেন। সেসময় তারা মাথার ওপরে একটি পরিচিত ভনভন শব্দ শুনতে পান। তার স্ত্রী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ড্রোনটি তার দিকে ঘুরতে থাকে। ইউরি ড্রোনটির ক্যামেরার দিকে কয়েকটি রসুন ধরে দেখান। এটি বোঝার উদ্দেশ্য ছিল যে তিনি ড্রোনটির ছবি তুলছিলেন না। ইউরি বলেন, 'ও দেখতে পাচ্ছিল যে আমি টমেটো, কিছু শসা আর বেগুন মাটিতে সাজিয়ে রেখেছি। আমি যখন ছাতার অন্য পাশ দিয়ে পালাচ্ছিলাম, তখন ড্রোনটি ছাতার নিচ দিয়েও চলে এসেছে।' বিবিসি ভেরিফাই ভিডিওটির অবস্থান চিহ্নিত করেছে। এটি উত্তর খেরসনের তাভ্রিইস্কি জেলার একটি গোলচত্বরের পাশে অবস্থিত বাজারের স্থান। হামলার ভিডিওটি কিভাবে ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে বিবিসি ভেরিফাই যে প্রথম প্রকাশ্য কপিটি খুঁজে পেয়েছে, তা মঙ্গলবার সকালে ইউক্রেনপন্থী একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল। খেরসনে রুশ সেনারা দীর্ঘদিন ধরে এই ধরনের 'সাফারি' হামলা চালিয়ে আসছে। এলাকাটি যুদ্ধের সামনের সারি থেকে কেবল কয়েক মাইল দূরে অবস্থিত। ২০২৫ সালের জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তারা এমন প্রমাণ পেয়েছে যে রুশ সশস্ত্র বাহিনী ড্রোন ব্যবহার করে বারবার ওই এলাকার বেসামরিক মানুষকে লক্ষ্য করেছে। এই হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করা বিস্ফোরণের কিছু সময় আগে যে ভিডিও ধারণ করে, সেগুলো প্রায়ই অনলাইনে প্রকাশ করা হয়। এতে হাজার হাজার মানুষ আতঙ্কিত ভুক্তভোগীদের জীবনের শেষ মুহূর্তগুলো দেখতে পান। জাতিসংঘ বলেছে, 'নিহত ও আহত বেসামরিক মানুষের ভিডিও প্রকাশ করা ব্যক্তিগত মর্যাদার ওপর গুরুতর অপমানমূলক আচরণের যুদ্ধাপরাধের মধ্যে পড়ে।' রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করে। রাশিয়া বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%