ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু


পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া সোনা, রুপা এবং বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম ছয় বছর পর শুরু হয়েছে। সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে ৯টি মাঝারি আকারের জার এবং ৬টি সিলগালাকৃত খাম খুলে গণনার কাজ শুরু করা হয়।

দেশ-বিদেশের দর্শনার্থীরা পাগলা মসজিদে নগদ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার গয়না এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা দান করেন। দানবাক্স খোলার পর এসব মূল্যবান সামগ্রী সিলগালা করে জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। বর্তমানে সেগুলো খুলে ক্যারেট অনুযায়ী স্বর্ণ ও রুপা পৃথক করে ওজন নির্ধারণ করা হচ্ছে। পরবর্তীতে বাজারমূল্য নির্ধারণ সাপেক্ষে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নিলামে বিক্রি করা হবে। বৈদেশিক মুদ্রাগুলো দেশভিত্তিক আলাদা করে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, সর্বশেষ ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা করা হয়েছিল। সে সময় ৪১৫ ভরি ১ আনা স্বর্ণ এবং ১৮৪ ভরি রুপা নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ৯০০ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন: মিরপুরের বাসিন্দারা চুরিতে অতিষ্ঠ, পুলিশ প্রতিরোধে উদ্যোগ নিয়েছে

তিনি আরও জানান, ২০২০ সালের ১১ মার্চের পর থেকে মোট ১৮ বার দানবাক্স খোলা হয়েছে, যার মধ্যে সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল। বর্তমানে পাগলা মসজিদের মূল তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। মসজিদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এ পর্যন্ত অনুদান হিসেবে এসেছে ৩৯ লাখ ৩২ হাজার ৯০৬ টাকা।

জেলা প্রশাসক মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জানান, ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে মসজিদ প্রাঙ্গণে তিনটি নামাজের শেড, ওজুখানা ও নারীদের জন্য পৃথক ওয়াশব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর এ কাজের কার্যাদেশ দেওয়া হয়। ইতোমধ্যে মুসল্লিদের সুবিধার জন্য মসজিদের বাইরে পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে। পাশাপাশি একটি দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের নকশা প্রণয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা এবং ওজন নির্ধারণের পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ছয়জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। গণনার কাজে জেলা প্রশাসকের কার্যালয়ের ছয়জন কর্মচারী, মসজিদের কর্মী, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ১০ জন স্বর্ণকার এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা সরাসরি সহযোগিতা করছেন।

গণনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন: নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি ও রোনালদোকে ‘ভিনগ্রহের খেলোয়াড়’ বললেন সাবেক ব্যালন ডি অর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


মেসি ও রোনালদোকে ‘ভিনগ্রহের খেলোয়াড়’ বললেন সাবেক ব্যালন ডি অর প্রধান

লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘকালীন ব্যালন ডি’অর আধিপত্যের ব্যাখ্যা দিতে গিয়ে সাবেক প্রধান পাসকাল ফেরে উভয়কেই ‘ভিনগ্রহের খেলোয়াড়’ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর মতে, ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কারে মেসি ও রোনালদোর আধিপত্যের প্রধান কারণ ছিল তাঁদের মাঠে অসাধারণ পারফরম্যান্স।

ফ্রান্স ফুটবলের প্রাক্তন সম্পাদক ফেরে মন্তব্য করেন, ‘২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত তারা ব্যালন ডি’অর নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, কারণ তারা ছিলেন বিশ্বের সেরা খেলোয়াড়। তারা দুজন ছিলেন ভিনগ্রহের।’ তাঁর এই বক্তব্য ফুটবলের ইতিহাসে মেসি ও রোনালদোর এক দশকের প্রতিদ্বন্দ্বিতার অনন্যতা তুলে ধরে।

এই সময়ের মধ্যে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১০টি ব্যালন ডি’অরের মধ্যে রোনালদো চারবার এবং মেসি পাঁচবার পুরস্কারটি জিতেছেন। ২০১০ সালে মেসি সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভিকে পেছনে ফেলে পুরস্কারটি অর্জন করেন। রোনালদো ২০১৩ ও ২০১৪ সালে টানা দুইবার পুরস্কার জিতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন।

মেসি ও রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা কেবল পুরস্কারের মঞ্চেই সীমাবদ্ধ ছিল না। এক যুগেরও বেশি সময় ধরে তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্স, গোল, রেকর্ড এবং দলীয় সাফল্য বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০১৮ সালে লুকা মদরিচ ব্যালন ডি’অর জেতার মাধ্যমে সেই ধারায় ছেদ পড়ে। ২০২০ সালে রবার্ট লেভানদোভস্কি দুর্দান্ত পারফরম্যান্স করেও পুরস্কার না পাওয়ায় সেবার ব্যালন ডি’অর নিয়ে আলাদা বিতর্ক সৃষ্টি হয়।

ফেরের সঙ্গে রোনালদোর অতীতেও প্রকাশ্য মতবিরোধ হয়েছিল। এক সাক্ষাৎকারে ফেরে দাবি করেছিলেন, রোনালদোর অন্যতম লক্ষ্য ছিল মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা। সেই বক্তব্যের প্রতিবাদ করেছিলেন রোনালদো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে।

সাম্প্রতিক সাক্ষাৎকারে ফেরে সেই ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, তাঁর মন্তব্যের কারণে রোনালদোর অনেক সমর্থকের কাছে তিনি মিথ্যাবাদী হিসেবে বিবেচিত হয়েছিলেন। তবে সাবেক এই কর্মকর্তা বিষয়টিকে গুরুতর কোনো ব্যক্তিগত বিরোধ হিসেবে দেখেন না।

শেষ পর্যন্ত, মেসি ও রোনালদোর দ্বৈরথ কেবল ব্যালন ডি’অর জেতার প্রতিযোগিতা ছিল না; এক দশকেরও বেশি সময় ধরে তাঁদের পারফরম্যান্স বিশ্ব ফুটবলের আলোচনার অন্যতম প্রধান মানদণ্ড হয়ে উঠেছিল। ফেরের ‘ভিনগ্রহের খেলোয়াড়’ মন্তব্য সেই ব্যতিক্রমী যুগের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিটিকে তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় রোহিঙ্গা দুই ভাইকে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


উখিয়ায় রোহিঙ্গা দুই ভাইকে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দেশে তৈরি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি এবং দুটি শটগানের কার্তুজসহ দুই রোহিঙ্গা ভাইকে গ্রেপ্তার করেছে।

সোমবার ভোরে উখিয়ার ২ নম্বর (ওয়েস্ট) রোহিঙ্গা ক্যাম্পের সি-০৫ ব্লকে এই অভিযানটি চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ওই ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মো. ফয়সাল (২১) এবং তার বড় ভাই রবিউল আলম (২৩)।

এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই ভাইয়ের নিজস্ব বসতঘরে (শেল্টার) তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ এপিবিএন হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পে যেকোনো ধরনের অপরাধ দমনে এপিবিএন সদস্যরা সর্বোচ্চ তৎপর রয়েছেন। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় দলে ফিরতে না পারার হতাশায় শামি: ‘আমি তো ভালো বোলার নই’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


ভারতীয় দলে ফিরতে না পারার হতাশায় শামি: ‘আমি তো ভালো বোলার নই’

ভুবনেশ্বর কুমার ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করছেন। প্রায় চার বছর পর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার পর তিনি ভারত জাতীয় দলে ফিরেছেন।

হিন্দুস্তান টাইমসের সাংবাদিক মোহাম্মদ শামিকে উদাহরণ হিসেবে তুলে ধরে জিজ্ঞেস করেছিলেন, ‘আপনিও তো ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন...!’ প্রশ্নটি শেষ হওয়ার আগেই শামি দ্রুত উত্তর দেন, ‘আরে না না, আমি তো ভালো বোলার নই।’

এটি বলার অপেক্ষা রাখে না যে, ভারতীয় দলে ফিরতে না পারার হতাশা, কষ্ট, অভিমান, হতাশা এবং ক্ষোভ নিয়ে শামি এই মন্তব্য করেছেন। ক্রিকেটবিশ্ব জানে তিনি কেমন বোলার। কিন্তু দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে দূরে রাখা হয়েছে।

তবে ঘরোয়া ক্রিকেটে শামির তেজ ঠিকই ফুটে উঠছে। ‘ভালো বোলার নই’ বলার দিনেও তিনি দারুণ বোলিং করেছেন। রঞ্জি ট্রফির নতুন মৌসুমের প্রথম দিনেই পশ্চিমবঙ্গের হয়ে ৪ উইকেট নিয়েছেন।

গত মৌসুমে রঞ্জি ট্রফিতে শামির পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। ১৬.৭২ গড়ে ৭ ম্যাচে ৩৭ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সেরা পেসার ছিলেন তিনি। অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টেও তার পারফরম্যান্স ছিল ভালো। কিন্তু ভারতীয় দলের জন্য তার দরজা বন্ধ রাখা হয়েছে।

শামি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ওই বছরের ওয়ানডে বিশ্বকাপে তিনি সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। পরে একটি বড় চোট তার ক্যারিয়ারে বিশাল ধাক্কা হয়ে আসে, যা এখনো তাকে প্রভাবিত করছে।

প্রায় দেড় বছর পর তিনি ভারতীয় দলে ফেরেন। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ৫ উইকেট শিকার করেন, সেমিফাইনালে ৩টি উইকেট নেন। দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার বড় অবদান ছিল। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির পর তিনি বাদ পড়েন এবং আর ফিরতে পারেননি।

শামির ফিটনেস নিয়ে বিভিন্ন সময়ে সংশয়ের আলোচনা উঠেছে। তবে দিল্লির বিপক্ষে ৪ উইকেট নিয়ে রঞ্জি মৌসুম শুরু করার পর ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে তার পাল্টা তির ছিল, ‘আপনি তো দেখছেন আমার ফিটনেস। লিখে দিন, আপনারা তো দেখছেনই! আমার কথায় কি হবে? আমি মাঠে আছি, খেলছি। যেখানে সম্ভব হয়, খেলে যাচ্ছি।’

শামির হতাশার মধ্যেও ভুবনেশ্বরের দলে ফেরাকে আলোর রেখা বলা যায়। সামনে নিউজিল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি দলে ৩৬ বছর বয়সী পেসারকে ফিরিয়ে আনা হয়েছে। গত আইপিএলে ২৮ উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে তার বড় অবদান ছিল। আগের আসরে তিনি ১৭ উইকেট নিয়েছিলেন।

শামির মতে, ভুবনেশ্বরকে আরো আগেই দলে নেওয়া উচিত ছিল। ‘ভুবিকে আরো অনেক আগেই দলে নেওয়া উচিত ছিল। সে তো কারো সঙ্গে এসব নিয়ে কথা বলে না। সে ওরকম নয়। কিন্তু তার মানে এই নয় যে, এরকম প্রতিভাবান একজনকে এত লম্বা সময় দল থেকে দূরে রাখতে হবে। তার জন্য ভালো হয়েছে। আইপিএলে সে টানা পারফর্ম করে গেছে। এটা তার প্রাপ্য ছিল।’

ভুবনেশ্বরের চেয়ে সাত মাসের ছোট শামি নিজেও পারফর্ম করে চলেছেন। তিনি যৌক্তিক প্রশ্নটি তুলে ধরেন, ‘ভুবি অনেক দিন পর দলে ফিরেছে। কেউ যদি পরিশ্রম করে যায় এবং সম্ভাবনা থাকে, কেন তাকে সুযোগ দেওয়া হবে না?’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য পাঁচ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে ইউনান একাডেমি অব গভর্ন্যান্সে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি আগামী ১৬ অক্টোবর শেষ হবে।

এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির পার্টি স্কুলের (ইউনান একাডেমি অব গভর্ন্যান্স) ব্যবস্থাপনায় এবং ইউনান প্রাদেশিক সরকারের বৈদেশিক বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় করা হচ্ছে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনান প্রাদেশিক সরকারের বৈদেশিক বিষয়ক কার্যালয়ের উপমহাপরিচালক মা জুওশিন (Ma Zuoxin) এবং বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মুহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির পার্টি স্কুলের ভাইস প্রেসিডেন্ট ছি ইউয়ানলিং (Qi Yuanling) এবং কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ আখতার রানু। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিশেষ গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

এই পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে চীনের আধুনিকায়ন প্রক্রিয়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, প্রশাসনিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, আধুনিক কৃষি, প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং জনসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে।

এছাড়াও ইউনান প্রদেশের অর্থনৈতিক রূপান্তর ও উন্নয়ন অভিজ্ঞতা নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি ইউনান বাইয়াও গ্রুপ, আধুনিক কৃষিশিল্প পার্ক, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্পপার্ক, পরিবেশবান্ধব নগর উন্নয়ন প্রকল্প, প্রবীণদের সেবাকেন্দ্র এবং চায়না মোবাইলের ইউনান ডেটা সেন্টার পরিদর্শনের সুযোগ পাবে। স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা, গ্রামীণ উন্নয়ন ও নগরায়ণ সরেজমিনে দেখার অভিজ্ঞতা অর্জন করবে তারা।

বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মুহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাতিয়া মুনতাহা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. কে এম আলমগীর কবির ও সায়মা আক্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনিসুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. জিয়াউর রহমান।

এছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব মো. আরিফুজ্জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব প্রবীর কুমার রায়, সামরিক সচিবের একান্ত সচিব আবরার ফাইয়াজ, এডিসি সৈয়দ নাজমুল হোসেন, প্রোগ্রামার নূরে আলম সিদ্দিকী, অ্যাসাইনমেন্ট অফিসার-৩ মো. মোবাইদুল ইসলাম মুকুল, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সহকারী একান্ত সচিব মীর সোলাইমান এবং সহকারী প্রেস সচিব আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%