ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, যুবক গ্রেপ্তার


ঢাকায় চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, যুবক গ্রেপ্তার

ঢাকায় যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত হওয়া এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রোকনুজ্জামান রোকন, বয়স ২৬।

আরও পড়ুন: ইউপি নির্বাচনে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৩

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, যাত্রাবাড়ী থানার পুলিশ একটি দল চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী রোকনুজ্জামান রোকনকে শনাক্ত করে। এরপর আজ সকালে আনুমানিক ৭টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল পৌর উদ্যানের আলোচনা সভায় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে:প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন রিপোর্টার

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


টাঙ্গাইল পৌর উদ্যানের আলোচনা সভায় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে:প্রতিমন্ত্রী টুকু

জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “একটা গোষ্ঠী, ফ্যাসিস্ট এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণ দ্বারা বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে। এই দেশের মানুষকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করেছে। তারা আজ আবার বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করতে চায়।”

তিনি বলেন, “তাদের এখনো বোধোদয় হয়নি, কী কারণে পালিয়ে গেল। তারা একবারও লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমা চাচ্ছে না। এই ষড়যন্ত্র করে বাংলাদেশে কী রাজনীতি করতে পারবেন? পারবেন না। আপনাদের এই দেশের জনগণ বিতাড়িত করেছে। জনগণই আপনাদের প্রতিহত করবে। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়।”

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন দেশনায়ক তারেক রহমান।”

তিনি আরও বলেন, “জনগণের দল বিএনপিকে এত সহজে ষড়যন্ত্র করে পার পাবেন—ভাবলে আহাম্মকের স্বর্গে বাস করা ছাড়া কিছুই না। জনগণ ভোটের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। জনগণের দাবি ও অধিকার নিয়ে যখনই কেউ ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণই তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে, ভবিষ্যতেও দেবে।”

রাজপথে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর জনগণের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছে। কাজেই জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে যারা বিশৃঙ্খলা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “কোনো অপশক্তি, কোনো ফ্যাসিস্ট যাতে এই দেশের ক্ষতি করতে না পারে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে সজাগ থেকে একদিকে আমরা সাংগঠনিক কাজ করব, অন্যদিকে সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করব। আর জনগণের উন্নয়নের জন্য সমান্তরালভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।

এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমাবেশে অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির), টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফা ইয়াসমিন এবং টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ।

এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী জেলা বিএনপির সমাবেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


রাজশাহী জেলা বিএনপির সমাবেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদ

রাজশাহী জেলা বিএনপির সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, "দেশ নিয়ে কোন প্রকার নৈরাজ্য ও রাজশাহীকে অস্থিতিশীল করার পাঁয়তারা কোনভাবেই বরদাস্ত করা হবেনা।" তাঁরা উল্লেখ করেন, একটি রাজনৈতিক জোট দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। বিএনপির রয়েছে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেয়ার ক্ষমতা। তবে বিএনপি সন্ত্রাসী কোন দল নয় এবং সন্ত্রাসকে প্রশ্চয় দেয়না। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগীর বাটার মোড়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরো জানান, "আজকে একটি ঐতিহাসিক দিন। জাতিসংঘে একই পরিবারের তৃতীয় রাষ্ট্র প্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রেখেছেন।" তাঁরা বলেন, এটি গ্রিনিজ বুকে ঠাঁই পেয়েছে। এই ধরনের সফল নেতার নেতৃত্বে বিএনপি চলছে। বিএনপি কোন ভেসে আসা দল নয়, এটি রাজপথের দল। এই দল সকল প্রকার বাধা অতিক্রম করতে পারে। তাঁরা উল্লেখ করেন, দীর্ঘ সতের বছরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপির কিছুই করতে পারেনি। ভবিষ্যতে কেউ পারবেনা বলেও তাঁরা মন্তব্য করেন।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, "এই দেশবিরোধী রাজাকার দলের উস্কানীর ফাঁদে পা রাখবেন না।" কারণ জামায়াতে ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তাঁরা বলেন, "তারা চায়না দেশটাকে তারেক রহমান এগিয়ে নিয়ে যাক।" এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কর্মসূচী পালন করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিরোধীদের পরামর্শ দেন, তেলের মূল্য বৃদ্ধি নিয়ে জল ঘোলা করা থেকে বিরত থাকার জন্য। কারণ এটি বৈশ্বিক বিষয় এবং শুধুমাত্র বাংলাদেশের ইস্যু নয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা।

সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, রুকুনুজ্জামান আলম, রায়হানুর আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, ডিএম জিয়াউর রহমান, শেখ মকবুল হোসেন, সদর উদ্দিন, কামরুজ্জামান হেনা ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল হালিম, কুতুব উদ্দিন বাদশা, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, সদস্য সচিব মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন, জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরোক, জেলা ওলামা দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার ও সদস্য সচিব আলামিনসহ জেলা বিএনপির অন্যান্য সদস্য এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল জুলাই ঐক্য পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল জুলাই ঐক্য পরিষদ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) যদি কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে বহিষ্কারসহ রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ‘জুলাই ঐক্য পরিষদ’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সংগঠনটি একটি স্মারকলিপি প্রদান করে এ দাবি জানায়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য গোপন কার্যক্রম নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ধরনের অভিযোগ এবং আশঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, নিরাপত্তা এবং সুনামের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোনোভাবেই এমন কর্মকাণ্ডের আশ্রয়স্থল হতে পারে না, যা দেশের আইন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা এবং নিরাপদ শিক্ষার পরিবেশের পরিপন্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা বা পদক্ষেপ গ্রহণে বিলম্ব এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলতে পারে।

স্মারকলিপিতে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা সম্পর্কে পাওয়া অভিযোগগুলো দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আওতায় আনা উচিত।

যদি তদন্তে কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এমন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে রাষ্ট্রীয় আইন ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বহিষ্কারসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা করে ‘জুলাই ঐক্য পরিষদ’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিডিও বানাতে গিয়ে সৌরভের মৃত্যু, টিকটকার আব্দুর হাকিম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


ভিডিও বানাতে গিয়ে সৌরভের মৃত্যু, টিকটকার আব্দুর হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও তৈরির সময় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি টিকটকার আব্দুর হাকিমকে (২৫) শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত টিকটকার আব্দুল হাকিম ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের আলী আজগরের ছেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের টিকটকার আব্দুল হাকিম (২৫) টিকটক ভিডিও বানানোর জন্য শিশু সৌরভ ক্ষত্রিয়কে (৭) ১০ টাকার বিনিময়ে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে নির্দেশ দেন। শিশু সৌরভ ক্ষত্রিয় টিকটকার হাকিমের নির্দেশ মেনে ২৯/৩/২০২৫ তারিখ সকালে ১১টা ৩০ মিনিটে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিলে পায়ে লোহার তারের কাঁটা বিঁধে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এই আঘাতের বিষয়টি হাকিম কাউকে জানাতে নিষেধ করেন।

পরে, শিশু সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ০৪/০৪/২০২৫ তারিখ বিকেল সাড়ে ৫টায় শিশুটি মৃত্যুবরণ করে। এ ঘটনায় শিশু সৌরভের মা রানু ক্ষত্রিয় দণ্ডবিধির ৩০৪ ধারায় ফুলপুর থানায় মামলা (নম্বর ৭, তারিখ-০৭/০৪/২৫) দায়ের করেন। ঘটনার এক বছর পাঁচ মাস পর পলাতক আসামি টিকটকার আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%