ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী জেলা বিএনপির সমাবেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদ


রাজশাহী জেলা বিএনপির সমাবেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদ

রাজশাহী জেলা বিএনপির সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, "দেশ নিয়ে কোন প্রকার নৈরাজ্য ও রাজশাহীকে অস্থিতিশীল করার পাঁয়তারা কোনভাবেই বরদাস্ত করা হবেনা।" তাঁরা উল্লেখ করেন, একটি রাজনৈতিক জোট দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। বিএনপির রয়েছে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেয়ার ক্ষমতা। তবে বিএনপি সন্ত্রাসী কোন দল নয় এবং সন্ত্রাসকে প্রশ্চয় দেয়না। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগীর বাটার মোড়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরো জানান, "আজকে একটি ঐতিহাসিক দিন। জাতিসংঘে একই পরিবারের তৃতীয় রাষ্ট্র প্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রেখেছেন।" তাঁরা বলেন, এটি গ্রিনিজ বুকে ঠাঁই পেয়েছে। এই ধরনের সফল নেতার নেতৃত্বে বিএনপি চলছে। বিএনপি কোন ভেসে আসা দল নয়, এটি রাজপথের দল। এই দল সকল প্রকার বাধা অতিক্রম করতে পারে। তাঁরা উল্লেখ করেন, দীর্ঘ সতের বছরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপির কিছুই করতে পারেনি। ভবিষ্যতে কেউ পারবেনা বলেও তাঁরা মন্তব্য করেন।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, "এই দেশবিরোধী রাজাকার দলের উস্কানীর ফাঁদে পা রাখবেন না।" কারণ জামায়াতে ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তাঁরা বলেন, "তারা চায়না দেশটাকে তারেক রহমান এগিয়ে নিয়ে যাক।" এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কর্মসূচী পালন করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিরোধীদের পরামর্শ দেন, তেলের মূল্য বৃদ্ধি নিয়ে জল ঘোলা করা থেকে বিরত থাকার জন্য। কারণ এটি বৈশ্বিক বিষয় এবং শুধুমাত্র বাংলাদেশের ইস্যু নয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক হামিম মল্লিক নিহত

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা।

সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, রুকুনুজ্জামান আলম, রায়হানুর আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, ডিএম জিয়াউর রহমান, শেখ মকবুল হোসেন, সদর উদ্দিন, কামরুজ্জামান হেনা ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল হালিম, কুতুব উদ্দিন বাদশা, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, সদস্য সচিব মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন, জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরোক, জেলা ওলামা দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার ও সদস্য সচিব আলামিনসহ জেলা বিএনপির অন্যান্য সদস্য এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: লাখাইয়ে ডোবা থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার, হত্যার অভিযোগে বন্ধু গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল জুলাই ঐক্য পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল জুলাই ঐক্য পরিষদ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) যদি কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে বহিষ্কারসহ রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ‘জুলাই ঐক্য পরিষদ’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সংগঠনটি একটি স্মারকলিপি প্রদান করে এ দাবি জানায়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য গোপন কার্যক্রম নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ধরনের অভিযোগ এবং আশঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, নিরাপত্তা এবং সুনামের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোনোভাবেই এমন কর্মকাণ্ডের আশ্রয়স্থল হতে পারে না, যা দেশের আইন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা এবং নিরাপদ শিক্ষার পরিবেশের পরিপন্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা বা পদক্ষেপ গ্রহণে বিলম্ব এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলতে পারে।

স্মারকলিপিতে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা সম্পর্কে পাওয়া অভিযোগগুলো দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আওতায় আনা উচিত।

যদি তদন্তে কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এমন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে রাষ্ট্রীয় আইন ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বহিষ্কারসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা করে ‘জুলাই ঐক্য পরিষদ’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিডিও বানাতে গিয়ে সৌরভের মৃত্যু, টিকটকার আব্দুর হাকিম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


ভিডিও বানাতে গিয়ে সৌরভের মৃত্যু, টিকটকার আব্দুর হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও তৈরির সময় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি টিকটকার আব্দুর হাকিমকে (২৫) শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত টিকটকার আব্দুল হাকিম ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের আলী আজগরের ছেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের টিকটকার আব্দুল হাকিম (২৫) টিকটক ভিডিও বানানোর জন্য শিশু সৌরভ ক্ষত্রিয়কে (৭) ১০ টাকার বিনিময়ে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে নির্দেশ দেন। শিশু সৌরভ ক্ষত্রিয় টিকটকার হাকিমের নির্দেশ মেনে ২৯/৩/২০২৫ তারিখ সকালে ১১টা ৩০ মিনিটে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিলে পায়ে লোহার তারের কাঁটা বিঁধে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এই আঘাতের বিষয়টি হাকিম কাউকে জানাতে নিষেধ করেন।

পরে, শিশু সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ০৪/০৪/২০২৫ তারিখ বিকেল সাড়ে ৫টায় শিশুটি মৃত্যুবরণ করে। এ ঘটনায় শিশু সৌরভের মা রানু ক্ষত্রিয় দণ্ডবিধির ৩০৪ ধারায় ফুলপুর থানায় মামলা (নম্বর ৭, তারিখ-০৭/০৪/২৫) দায়ের করেন। ঘটনার এক বছর পাঁচ মাস পর পলাতক আসামি টিকটকার আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় কৃষি অফিসের বিভাগীয় কার্যক্রম ও সার পরিস্থিতি পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


নকলায় কৃষি অফিসের বিভাগীয় কার্যক্রম ও সার পরিস্থিতি পরিদর্শন

শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসের বিভাগীয় কার্যক্রম ও সার পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ি ক্রপস উইংয়ের পরিচালকসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগন। সার বিক্রয় ব্যবস্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলারের গুদাম এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ির ক্রপস উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু। উপজেলার সার ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাহ উদ্দিন কায়সার, শেরপুরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আলমগীর কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

এদিন উপজেলার বিভিন্ন সার ডিলারদের স্টক রেজিস্টার ও তাদের গুদামে থাকা সারের মজুত পর্যবেক্ষণ পূর্বক যাচাই করা হয়। সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা, নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে কিনা, কৃত্রিম সার সংকট সৃষ্টির সম্ভাবনা তৈরি করা হচ্ছে কিনা এসব বিষয়ে তদারকি করেন তারা। সরকারের ভাবমূর্তি রক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী সার সংরক্ষণ ও ন্যায্যমূল্যে কৃষকদের কাছে সার সরবরাহের বিষয়ে অধিক গুরুত্ব দিতে পরামর্শ প্রদান করা হয়। এক্ষত্রে সার ডিলারদের অধিকতর সচেতন থাকারও পরামর্শ দেন ঢাকা খামারবাড়ির ক্রপস উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু।

এসময় উল্লেখিত কর্মকর্তাগন ছাড়াও জেলা-উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যগন, উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সার ডিলারগন উপস্থিত ছিলেন।

সার ব্যবস্থাপনা পরিদর্শন শেষে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে বিভাগীয় কনফারেন্সে মিলিত হন তারা। এসময় মাটির স্বাস্থ্য রক্ষায় ও নিরাপদ রাসায়নিক মুক্ত কৃষির উৎপাদনশীলতা বাড়াতে কৃষকের জমিতে জৈব বালাইনাশক এবং জৈব সার প্রয়োগের পরামর্শ প্রদান করা হয়। এবিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সূত্রাপুরে আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যু, মোট ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


সূত্রাপুরে আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যু, মোট ৩ জনের মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাদের কারণে নিজ কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে আরো একজনের মৃত্যু ঘটেছে। ফলে, মৃত্যুর সংখ্যা এখন ৩ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত তানিয়া আক্তারের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, এই ঘটনায় আরো দুজনের মৃত্যু ঘটে। তাদের মধ্যে বাবা-ছেলে সিদ্দিক বেপারী (৫৫) ও মো. ইমন (২৬) অন্তর্ভুক্ত রয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় আগুনের ঘটনাটি ঘটে। এতে সিদ্দিক বেপারী (৫৫), মো. ইমন (২৬), রাজিব (৩৮), আরিফুর রহমান ধলু (৩৫) এবং তানিয়া আক্তার (২০) দগ্ধ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%