ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

নেইমারকে না খেলানোর কারণ জানালেন আনচেলত্তি


নেইমারকে না খেলানোর কারণ জানালেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে রিজার্ভ বেঞ্চে বসেই কাটালেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তার না খেলা নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা তৈরি হলেও ম্যাচ শেষে বিষয়টি পরিষ্কার করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর হেডে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় তুলে নেয় আনচেলত্তির দল।

ম্যাচ শেষে নেইমারকে না খেলানোর কারণ ব্যাখ্যা করে আনচেলত্তি জানান, এটি কোনো চোটজনিত সিদ্ধান্ত ছিল না। ব্রাজিলিয়ান তারকা পুরোপুরি ফিট ছিলেন এবং মাঠে নামার জন্য প্রস্তুতও ছিলেন।

আরও পড়ুন: আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান

ব্রাজিল কোচ বলেন, নেইমারের সঙ্গে আমার কথা হয়েছিল। আমরা পরিকল্পনা করেছিলাম, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমতায় ফিরতে না পারি, তাহলে ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে তাকে মাঠে নামানো হবে।

তবে ৫৬তম মিনিটে ক্যাসেমিরোর সমতাসূচক গোলের পর ম্যাচের চিত্র বদলে যায়। ব্রাজিল বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আক্রমণে ধারাবাহিক চাপ সৃষ্টি করতে থাকে। সেই পরিস্থিতিতে কৌশল পরিবর্তনের প্রয়োজন দেখেননি আনচেলত্তি।

তিনি বলেন, 'আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলাম। তাই দলের ফরমেশন বা ছন্দ পরিবর্তন করার প্রয়োজন মনে করিনি।'

যদিও সমতাসূচক গোলের পর নেইমারকে ওয়ার্ম-আপ করতে দেখা যায়, শেষ পর্যন্ত তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন ব্রাজিল কোচ।

আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা

আনচেলত্তির সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সফলও হয়েছে। বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি যোগ করা সময়ে জয়সূচক গোল করে ব্রাজিলকে শেষ ষোলোয় তুলে দেন।

জাপানকে হারিয়ে নকআউট নিশ্চিত করা ব্রাজিল এখন শেষ ষোলোতে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা গেল অবশেষে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা গেল অবশেষে

 

হলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘দ্য রিং’-এ ভয়ংকর ভূত ‘সামারা মরগান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী ডেভি চেজ গত ১৬ জুন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।

ডেভি চেজ মারা যাওয়ার পর তাঁর ম্যানেজার জন রায়ান জুনিয়র বিবিসিকে জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পর সেপসিসে তাঁর মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের চূড়ান্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে এইডসজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, তাঁর মৃত্যুকে স্বাভাবিক হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি ‘ক্রনিক পলিসাবস্ট্যান্স ইউজ’—অর্থাৎ দীর্ঘদিন একাধিক মাদকদ্রব্য ব্যবহারের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ সহায়ক শারীরিক অবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, অভিনেত্রীর বাবা জন ডেভিড শওয়ালিয়ার দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, মৃত্যুর আগে ডেভি চেজ লস অ্যাঞ্জেলেসে তাঁর প্রেমিকের সঙ্গে বসবাস করছিলেন।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘দ্য রিং’ সিনেমায় সামারা মরগান চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ডেভি চেজ। জাপানি হরর ক্লাসিকের এই মার্কিন রিমেকে টেলিভিশনের পর্দা ভেদ করে বেরিয়ে আসা দীর্ঘ চুলের ভয়ংকর ভূতের চরিত্রটি তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়।

এই চরিত্রে অভিনয়ের জন্য ২০০৩ সালে এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে ‘সেরা ভিলেন’ পুরস্কারও জিতেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে ডেভি চেজ বলেছিলেন, ‘এটি একেবারেই সাধারণ কোনো চরিত্র ছিল না। সাধারণত তারা হাসিখুশি শিশুচরিত্র খোঁজে, কিন্তু সামারা ছিল ভিন্ন ধরনের। আমি আমার নিজের কণ্ঠকে একটু ভয়ংকরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম।’

একই বছর তিনি ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ লিলো চরিত্রে কণ্ঠ দেন। এই কাজের জন্য তিনি অ্যানি অ্যাওয়ার্ডে ‘সেরা ভয়েস অ্যাক্টিং ইন অ্যান অ্যানিমেটেড ফিচার’ পুরস্কার অর্জন করেন।

পরবর্তীতে ‘লিলো অ্যান্ড স্টিচ’–এর একাধিক স্পিন-অফেও একই চরিত্রে কণ্ঠ দেন তিনি।

এ ছাড়া টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘চার্মড’, ‘ইআর’ এবং ‘টাচড বাই অ্যান অ্যাঞ্জেল’-এ অভিনয় করেন ডেভি চেজ। এইচবিওর আলোচিত সিরিজ ‘বিগ লাভ’-এ ‘রোন্ডা ভলমার’ চরিত্রে ৩২টি পর্বে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে স্কুলবাসের ওপর গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


মুম্বাইয়ে স্কুলবাসের ওপর গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু, আহত ১০

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মধ্যে একটি স্কুল বাসের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন শিশু আহত হয়েছে, যাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের চেম্বুর এলাকার ১১ নম্বর সড়কে এক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিলক নগরের ইউনিভার্সাল হাই স্কুলের বাসটিতে ১২ জন শিক্ষার্থী ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার পর বাসের কন্ডাক্টর ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসে আটকে পড়া ১২ জন শিশুকে বের করে আনা হয়।

আহতদের মধ্যে বিহান শ্রীবাস্তব (১১) নামে এক শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় জেন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চার শিক্ষার্থী সামান্য আঘাত পেয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এর আগেও ওই এলাকায় একাধিকবার গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ গাছগুলো ছাঁটাই বা অপসারণের জন্য তারা বারবার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) জানালেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে তাদের দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


নারায়ণগঞ্জে মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

নারায়ণগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় 'মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ'-এর সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির উপস্থিত ছিলেন। তিনি তার বক্তৃতায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দের সম্মিলিত উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিতরণ করা হয়।

সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ || ৩০ জুন, ২০২৬ খ্রি. মঙ্গলবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের মুখে, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের মুখে, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট

গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে, হাসপাতালগুলোর ওপর ধারাবাহিক হামলা এবং রোগী সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বহু মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। এর মধ্যে নতুন করে হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরেও ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযান অব্যাহত রয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল বর্তমানে গাজার স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসা হিসেবে কাজ করছে। উত্তর গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংসের কারণে আল-মাওয়াসি এলাকা সহ হাজারো রোগীর চিকিৎসা চাপ সামলাতে হচ্ছে এই হাসপাতালকে। তবে চিকিৎসকরা জানান, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও বিশেষায়িত যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। এর মধ্যেও আন্তর্জাতিক সংস্থাগুলোর সীমিত সহায়তায় ন্যূনতম স্বাস্থ্যসেবা চালিয়ে যতোটা সম্ভব চেষ্টা করা হচ্ছে।

গাজায় বর্তমানে মাত্র একটি বিশেষায়িত কার্ডিয়াক মেশিন সচল রয়েছে, যার ফলে হৃদরোগীদের চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

চিকিৎসা সংকট আরো গভীর করেছে চলমান সামরিক অভিযান। হাসপাতালটির কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইসরাইলি বাহিনী দুই দফা নাসের হাসপাতালে অভিযান চালিয়েছে। হাসপাতালের চত্বরে আটকে পড়া বহু ফিলিস্তিনিকে হত্যা করে গণকবর দেয়ার অভিযোগও উঠেছে। উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করলেও, অনেক পরিবার স্বজনদের মরদেহ শনাক্ত করতে হিমশিম খাচ্ছে।

অ্যাম্বুলেন্সে গুলিবর্ষণ, আগুন ও যন্ত্রাংশ ধ্বংসের ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতা অনুযায়ী, প্রায় ২১ হাজার মানুষকে চিকিৎসার জন্য গাজার বাইরে নেয়ার কথা ছিল। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ জরুরি চিকিৎসাপ্রার্থী। তবে এখনও ৭ হাজার ৫শ’রও কম মানুষ গাজা ছাড়তে পেরেছে, যা প্রতিশ্রুতির মাত্র ৩৬ শতাংশ বাস্তবায়ন।

জরুরি চিকিৎসার অনুমোদন পাওয়া হাজারো রোগী এখনও অবরুদ্ধ গাজায় আটকে আছেন। অনেক রোগী যদি সময়মতো চিকিৎসা না পান, তাহলে তাদের প্রাণহানির ঝুঁকি রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ইসরাইলি হামলার ফলে গাজায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসে একটি তাঁবুতে বিমান হামলায় আরও বেশ কয়েকে হতাহত হয়েছেন।

একই সময় অধিকৃত পশ্চিম তীরেও অভিযান অব্যাহত আছে। এল-বিরেহ শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। নাবলুসের দক্ষিণে বেইতা শহরে এক ফিলিস্তিনি নিরাপত্তারক্ষীকে মারধর করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। নতুন বসতি স্থাপনের উদ্যোগ, হেবরনের ইব্রাহিমি মসজিদে নতুন স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন এলাকায় সম্পত্তি ধ্বংসের ঘটনাও ঘটছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%