ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পূর্বধলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন


পূর্বধলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন

 নেত্রকোনার পূর্বধলায় উৎসবমুখর পরিবেশে শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন স্থানীয় সরকারি কর্মকর্তা, অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা।

পরে বিদ্যালয় মাঠে স্থানীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিশকাকুনী ইউনিয়ন ও ধলামূলগাঁও ইউনিয়নের দল মুখোমুখি হয়।

আরও পড়ুন: কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, পূর্বধলা থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও আনোয়ারুল ইসলাম আনার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, সংসদ সদস্যের প্রতিনিধি মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরে দেশব্যাপী ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর ও তরুণ নিবন্ধন করেছে বলে জানা গেছে।

আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটবে। পাশাপাশি খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়বে এবং তারা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।

আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্ট সিজন ১’-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাকর ফাইনালে আনাস একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে আকাশ-নিলয় একাদশ।

৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কুলিয়ারচর রেল স্টেশন সংলগ্ন পূর্ব গাইলকাটা খেলার মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করে ‘পূর্ব গাইলকাটা জুনিয়র বন্ধু মহল’।

বিকেলে ফাইনাল খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক মো. কামরুল ইসলাম মুছা।

এ সময় উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. কামরুল ইসলাম মুছা বলেন, "খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। যুবসমাজ ও তরুণরা সঠিক পথে এগিয়ে গেলেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।"

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ বলেন, "গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা আজ হারিয়ে যাওয়ার পথে। পূর্ব গাইলকাটা জুনিয়র বন্ধু মহলের এই উদ্যোগ আমাদের শৈশবের সেই হারানো ঐতিহ্য ও খেলাধুলার আমেজকে আবার ফিরিয়ে এনেছে। খেলোয়াড়দের সুন্দর ক্রীড়াশৈলী ও উভয় দলের চমৎকার মনোভাব দেখে আমি সত্যিই মুগ্ধ।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. আলী সোহেল, কামাল আহমেদ ও মোবারক হোসেন।

বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে সুস্থ ধারায় টিকিয়ে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট পরিচালনায় স্থানীয় যুবক ও তরুণদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

ফাইনালে আকাশ-নিলয় একাদশ ও আনাস একাদশ একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। শেষ পর্যন্ত চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আকাশ-নিলয় ফুটবল একাদশ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি মো. কামরুল ইসলাম মুছাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এলাকার ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা
 
বাকৃবি ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
 
 
পুষ্টি ও গবেষণাসহ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কানাডার সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। কেন্দ্রীয় গবেষণাগারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক (অব.) ড. মো. বোরহান উদ্দিন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ট্রেজারার অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ড. এ. কে. এম. মুছা, জাতীয় প্রোগ্রাম ম্যানেজার মাসুদ আলম খান এবং প্রোগ্রাম অফিসার আকিব আবরারসহ কেন্দ্রীয় গবেষণাগারের কর্মকর্তা ও কর্মচারীরা।
 
উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, “এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। আমি এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%