ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ফিটনেসবিহীন বাস-ট্রাক দ্রুত অপসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


ফিটনেসবিহীন বাস-ট্রাক দ্রুত অপসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে প্রধানমন্ত্রী তারেক রহমান জোরদার উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।

এই সময় রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আজ যেসব সড়ক দিয়ে যাবে বিএনপির শোভাযাত্রা

আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে, পরিবেশ দূষণ নিয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় প্রধানমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায়, সেই বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুন: রিজভী: ৭ নভেম্বরেই জাতি প্রকৃত স্বাধীনতা ফিরে পায়

এছাড়া, রাজধানীতে অন্তত ৫০টি নতুন পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখান অবস্থান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

এস এস সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


ফরিদপুরে পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লোকমান খান ডাঙ্গি এলাকায় একটি পাটক্ষেত থেকে রোববার সকালে ইউসুফ ফকির (৪৭) নামে এক ভুসিমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। স্থানীয় কৃষক মজিবর সিকদার নিজের পাটক্ষেতে কাজ করতে গিয়ে ইউসুফ ফকিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর পাশেই একটি বিষের বোতল পড়ে ছিল। পুলিশ বিশ্বাস করছে, ইউসুফ ফকিরকে হত্যা করা হয়ে থাকতে পারে, কারণ মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ইউসুফ ফকির মমিন খাঁর হাটের একজন পরিচিত ভুসিমাল ব্যবসায়ী। গত ১৬ জুলাই সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি শেষেও তাঁর সন্ধান না মেলায় ১৭ জুলাই তাঁর ভাতিজা সাইফুল ইসলাম কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৬০) গ্রোকরেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ইউসুফ ফকিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাই এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা করা হবে। বর্তমানে কোতোয়ালি থানা পুলিশ ঘটনা তদন্তে কাজ করে যাচ্ছে, জড়িতদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বলিউড থেকে হলিউড, শতকোটির সাম্রাজ্য গড়েছেন প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


বলিউড থেকে হলিউড, শতকোটির সাম্রাজ্য গড়েছেন প্রিয়াঙ্কা

বলিউডের ‘দেশি গার্ল’ এবং হলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘ সময় ধরে নিজের অবস্থানকে আরো শক্তিশালী করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে বিশাল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি।

আজ ১৮ জুলাই (শনিবার) ৪৪ বছরে পা রেখেছেন এই অভিনেত্রী, যার সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ২০১৮ সালে রাজস্থানের জোধপুরে রাজকীয় আয়োজনে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা। বর্তমানে এই তারকা দম্পতি যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। তারা ২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান মালতী মেরিকে পেয়ে দারুণ খুশি হয়েছেন।

Priyanka Chopra 🔥. #priyankachopra Actresses Indian Beautiful

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রিয়ঙ্কা এবং নিক জোনাস বর্তমানে বিশ্বের অন্যতম ধনী তারকা দম্পতিদের মধ্যে একটি। তাদের যৌথ সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ২৫০ কোটি রুপি। প্রিয়াঙ্কা ২০০২ সালে একটি তামিল সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন। এরপর তিনি বলিউডে ২০০৩ সালে অভিষেক ঘটানোর পর ‘ফ্যাশন’, ‘ডন’, ‘বাজিরাও মাস্তানি’সহ একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, মহেশ বাবুর সঙ্গে আসন্ন সিনেমার জন্য তিনি প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয়ের জন্য প্রায় ৪১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

Actress Priyanka chopra hot cleavage pics. For more visit our website and  share this pics. #Actress #bollywood #actressstill #hotpics #hotgirls  #Actress #bollywood #Priyanka #priyankachopra

অভিনয়ের বাইরেও ব্যবসায়ী হিসেবে সাফল্য অর্জন করেছেন প্রিয়াঙ্কা। গয়না, প্রসাধনী ও ফ্যাশন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হওয়ার পাশাপাশি ২০২১ সালে তিনি নিজের হেয়ার কেয়ার ব্র্যান্ড চালু করেন। এছাড়া ডেটিং অ্যাপ, জুতার ব্র্যান্ড এবং খাদ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন স্টার্টআপে তার বিনিয়োগ রয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৫৮৩ কোটি রুপি। অন্যদিকে, নিক জোনাসের সম্পদের পরিমাণ প্রায় ৬৬৬ কোটি রুপি। ফলে তাদের সম্মিলিত সম্পদের একটি বড় অংশের মালিক তিনিও। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে প্রায় ২০০ লাখ মার্কিন ডলার ব্যয়ে একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। প্রায় ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত এই বাড়িতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। বিশেষজ্ঞদের মতে, এই দম্পতির বিপুল সম্পদের বড় অংশই ভবিষ্যৎ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


মাভাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং সেইসঙ্গে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ ‘গ্রুমিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে, যা চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত।

এই বিশেষ সেশনে প্রতিদিন ৪টি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের অডিটরিয়ামে এ সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এ সেশন পরিচালনা করেন বাংলাদেশে ইউএনডিপির যোগাযোগ প্রধান মো. আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করীম প্রমুখ।

গ্রুমিং সেশনে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “উচ্চশিক্ষার বৈশ্বিক চ্যালেঞ্চ মোকাবিলায় কেবল পাঠ্যবইয়ের পড়াশোনা যথেষ্ট নয়, বরং গবেষণামুখী মনোভাব গড়ে তুলতে হবে।”

অধ্যাপক ড. মো. ফজলুল করীম বলেন, “কর্পোরেট এবং বাস্তব জীবনের জন্য যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব গুণাবলি এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে।”

প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরিষাবাড়ীতে জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


সরিষাবাড়ীতে জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়

জামালপুরের সরিষাবাড়ীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না জানানো—এমন অভিযোগের প্রেক্ষিতে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার এই অবহেলা নিয়ে শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা অব্যাহত ছিল।

জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ জুলাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এবং জুলাই যোদ্ধারা প্রায় শতাধিক ব্যক্তি ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, গণঅভ্যুত্থানে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের বাদ দিয়ে এই আয়োজন করা হয়েছে, যা তাদের অবমূল্যায়ন করেছে। একই সঙ্গে তারা জেলা প্রশাসক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

কয়েকজন ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা অভিযোগ করে বলেন, জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা ব্যক্তিদের কাউকেই ডাকানো হয়নি। তাদের দাবি, “যাদের আত্মত্যাগ ও সংগ্রামের স্মরণে এই আয়োজন, সেই জুলাই যোদ্ধারাই যদি উপস্থিত না থাকেন, তাহলে এ ধরনের আলোচনা সভার উদ্দেশ্য কী?” তারা জানান, অনুষ্ঠানে একজনও প্রকৃত জুলাই যোদ্ধা ছিলেন না। তারা বিষয়টিকে জুলাই যোদ্ধাদের প্রতি অবহেলা ও অপমান হিসেবে দেখছেন।

অনেকে আবার প্রশ্ন তুলেছেন—যাদের আত্মত্যাগ ও সংগ্রামের স্মরণে এই আয়োজন, সেই জুলাই যোদ্ধারাই কেন আমন্ত্রণের বাইরে থাকা হলো? এই ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটি কি অবহেলা, নাকি পরিকল্পিতভাবে উপেক্ষা? এর দায়ভার কার—আয়োজক কমিটির, সংশ্লিষ্ট প্রশাসনের, নাকি অন্য কারও? এটি কি প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি, নাকি অন্য কোনো কারণে এমনটি ঘটেছে—এ নিয়েও আলোচনা চলছে।

এ ঘটনার প্রতিবাদে এবং হস্তক্ষেপের দাবিতে আগামী রবিবার সরিষাবাড়ীতে ছাত্রনেতা ও জুলাই যোদ্ধাদের উদ্যোগে মানববন্ধনের প্রস্তুতি রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

অভিযুক্ত বিষয় সম্পর্কে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা অভিযোগ অস্বীকার করে বলেন, সকলকে জানানো হয়েছে। অনুষ্ঠানের আগের দিন এ বিষয়ে সভাও অনুষ্ঠিত হয়েছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে শুক্রবার দুপুর ২টা ৩১ মিনিটে জামালপুর জেলা প্রশাসকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার এই প্রতিবেদককে মাসুদুর রহমানের মাধ্যমে মুঠোফোনে বলেন, বিষয়টি আমরা দেখব। কেন হয়েছে, কীভাবে হয়েছে—সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%