ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরাক থেকে সেপ্টেম্বরের মধ্যে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র


ইরাক থেকে সেপ্টেম্বরের মধ্যে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ইরাক থেকে সব সেনা সরিয়ে নেবে। সেনা প্রত্যাহারের ফলে দেশটিতে ২৩ বছরের মার্কিন উপস্থিতির অবসান ঘটছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ওয়াশিংটন সফরে যাওয়া ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ প্রতিশ্রুতির কথা জানান। এ খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।

২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযান শুরু করে। সাদ্দামের পতন ঘটলেও মার্কিন সেনারা ইরাকে রয়ে গিয়েছিল।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, তারা আইএসবিরোধী অভিযান শেষ করার জন্য ইরাকের সঙ্গে ২০২৪ সালে সই হওয়া চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ। চুক্তির সময়কালের মধ্যে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল।

এ দিকে, মঙ্গলবার (১৪ জুলাই) তিনি হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রীকে পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের জানান, আমরা মনে করি না সেখানে (ইরাক) আমাদের সামরিক বাহিনী রাখার আর প্রয়োজন আছে। তিনি ইরাকের সঙ্গে মার্কিন তেল কোম্পানিগুলোর সম্পর্কের কথাও উল্লেখ করেন।

ইরাকের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক ছেড়ে আসবে, তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকে কার্যক্রম চালিয়ে যাবে। উল্লেখ্য, ইরান যুদ্ধের মধ্যে ইরাকে মার্কিন ঘাঁটিতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসেও বেশ কয়েকটি হামলা হয়েছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোতে এসব হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৬ এম


স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমি সরকারকে বলছি, মুজিববাদী সংবিধানের পাহারাদার হবেন না। আপনাদের জনগণের সংবিধানের পাহারাদার হতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে তিনি মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এই বক্তব্যগুলো বুধবার রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন।

এ সময় বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব ফিরোজ আলমগীর, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি, তাছাড়া এনসিপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যার পর সরকারি আর.বি. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি সমাবেশস্থলে মিলিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন মিত্রদের জ্বালানি রপ্তানি রুটে হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ এম


মার্কিন মিত্রদের জ্বালানি রপ্তানি রুটে হামলার হুঁশিয়ারি ইরানের

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত তেল ও গ্যাস রপ্তানির গুরুত্বপূর্ণ রুট লক্ষ্যবস্তু হবে, যদি ম্যারকিন আগ্রাসন চলতে থাকে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি ‘হয় সবার জন্য হবে, নয়তো কারও জন্যই হবে না।’

এই মন্তব্যকে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক জাহাজ চলাচলের রুট, তেল-গ্যাস পরিবহন ব্যবস্থা এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেবে। যদিও আইআরজিসি নির্দিষ্ট কোনো দেশ, স্থাপনা বা রুটের নাম উল্লেখ করেনি।

তবে এমন হুঁশিয়ারি কার্যকর হলে পারস্য উপসাগর ও আশপাশের সমুদ্রপথে তেল ও গ্যাস পরিবহনে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার আশঙ্কা বিদ্যমান।

আইআরজিসির এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট কোনও মিত্র দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ইস্যুতে ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৩ এম


ইরান ইস্যুতে ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা

মার্কিন সিনেটে ডেমোক্র্যাট সদস্যরা বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল (এনডিএএ) নিয়ে বিতর্ক শুরুর প্রস্তাব আটকে দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদারের প্রস্তাবের বিরুদ্ধে তারা এই অবস্থান গ্রহণ করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সিনেটে অনুষ্ঠিত ভোটে, বিলটি নিয়ে বিতর্ক শুরু করার প্রস্তাব ৫০-৪৬ ভোটে প্রত্যাখ্যাত হয়। ১০০ সদস্যের সিনেটে বিতর্ক শুরু করার জন্য ৬০ ভোট প্রয়োজন ছিল। তাই, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেটের বড় অংশের অনুমোদনের পথ আপাতত আটকে রয়েছে।

ডেমোক্র্যাটদের অভিযোগ রয়েছে যে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করছে। একই সাথে, বিলটিতে এমন কিছু ধারা রেখেছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা আরও গভীর করবে। এ ছাড়া, প্রস্তাবিত পেন্টাগনের বাজেটের আকার নিয়ে তাদের আপত্তি তুলেছেন।

সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক স্কামার ভোটের আগে এ বিষয়ে মন্তব্য করে বলেন, এই বিল পাশ হলে ট্রাম্প প্রশাসনের জন্য কংগ্রেসের তদারকি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর একটি ‘অনুমতিপত্র’ হয়ে দাঁড়াবে।

বিলের একটি গুরুত্বপূর্ণ ধারায় পেন্টাগনে একজন সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগের প্রস্তাব রয়েছে, যিনি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি, যৌথ অস্ত্র গবেষণা, উৎপাদন এবং সামরিক প্রযুক্তি বিনিময় তদারকি করবেন। এর সাথে, দুই দেশের গোয়েন্দা তথ্য ও বিভিন্ন উৎসের তথ্য সমন্বয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

তবে, মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এর ফলে যুক্তরাষ্ট্র এমন গোয়েন্দা তথ্য ব্যবহার করতে পারে যা ইসরাইলের ব্যাপক নজরদারি কর্মসূচির মাধ্যমেও সংগৃহীত হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ১৪টি নাগরিক অধিকার, পররাষ্ট্রনীতি এবং যুদ্ধবিরোধী সংগঠনও বিলটির বিরোধিতা করেছে। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অর্থায়ন নিষিদ্ধ করার সংশোধনীতে ভোটের সুযোগ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিলটি এগিয়ে নেওয়া উচিত নয়।

সিনেটে ডেমোক্র্যাটদের এই উদ্যোগ ডেমোক্রেটিক পার্টির ভেতরে বৃহত্তর একটি রাজনৈতিক পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে, দলটির সমর্থকদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

জুন মাসে প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলের প্রতি ইতিবাচক মনোভাব ২০১৮ সালের ৫৯ শতাংশ থেকে কমে বর্তমান বছরের মে মাসে ২২ শতাংশে নেমে এসেছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝটপট তৈরি করতে পারবেন সুস্বাদু চিকেন শর্মা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৬ এম


ঝটপট তৈরি করতে পারবেন সুস্বাদু চিকেন শর্মা

ঝটপট তৈরি করা যায়, খেতেও দারুণ সুস্বাদু—এমন খাবারের তালিকায় চিকেন শর্মা নিঃসন্দেহে অন্যতম। নরম রুটির ভাঁজে রসালো মুরগি, তাজা সালাদ ও ক্রিমি সসের অনন্য সমন্বয় এই খাবারকে ছোট-বড় সবার কাছেই প্রিয় করে তুলেছে। বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সঙ্গে বিশেষ কোনো মুহূর্ত—সব ক্ষেত্রেই ফার্মের মুরগির শর্মা হতে পারে অসাধারণ একটি পছন্দ। যদিও অনেকেই এটি রেস্টুরেন্ট বা ফুডকোর্ট থেকে কিনে খান, তবে অল্প কিছু উপকরণ, সামান্য সময় এবং সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই ঘরেই তৈরি করা সম্ভব রেস্টুরেন্টের স্বাদের মজাদার শর্মা।

উপকরণ:

ফার্মের মুরগির মাংস—২ কাপ

নরম রুটি—৪-৫টি

টক দই—২ টেবিল চামচ

আদা-রসুন বাটা—১ চা চামচ

লেবুর রস—১ চা চামচ

গোলমরিচ গুঁড়া—আধা চা চামচ

গরম মসলা গুঁড়া—আধা চা চামচ

মরিচ গুঁড়া—আধা চা চামচ

তেল—২ টেবিল চামচ

মেয়োনিজ—৪ টেবিল চামচ

রসুন মিহি কুচি—পরিমাণমতো

লেবুর রস—আধা চা চামচ (সসের জন্য)

শসা—১টি

টমেটো—১টি

পেঁয়াজ (পাতলা স্লাইস)—১টি

চিনি—সামান্য

লবণ—স্বাদমতো

প্রস্তুত প্রণালি:

প্রথমে হাড়ছাড়া মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি বড় বাটিতে মুরগির সঙ্গে টক দই, আদা-রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়া, গরম মসলা, মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মিশ্রণটি ঢেকে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন, যাতে মসলার স্বাদ ভালোভাবে মাংসের ভেতরে প্রবেশ করে।

এরপর একটি প্যানে তেল গরম করে মেরিনেট করা মুরগির মাংস দিন। মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে এবং মাংস পুরোপুরি সেদ্ধ হলে আরও কয়েক মিনিট ভেজে নিন। মাংসের গায়ে হালকা সোনালি বা পোড়া দাগ দেখা দিলে চুলা থেকে নামিয়ে পাতলা করে কেটে বা ছিঁড়ে আলাদা করে রাখুন।

এবার তৈরি করুন শর্মার সুস্বাদু সস। একটি ছোট বাটিতে মেয়োনিজ, রসুনের মিহি কুচি, লেবুর রস ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। চাইলে আরও মোলায়েম স্বাদের জন্য এতে অল্প টক দইও মিশিয়ে নিতে পারেন।

অন্য একটি বাটিতে শসা, টমেটো ও পাতলা করে কাটা পেঁয়াজ নিয়ে সামান্য লবণ ও লেবুর রস মিশিয়ে হালকা সালাদ তৈরি করে রাখুন।

এরপর পিটা ব্রেড অথবা সাধারণ আটা-ময়দার রুটি হালকা গরম করে নিন। প্রতিটি রুটির ওপর প্রথমে তৈরি করা সস সমানভাবে ছড়িয়ে দিন। তারপর একপাশে ভাজা মুরগির মাংস ও প্রস্তুত করা সালাদ সাজিয়ে দিন।

সবশেষে রুটিটি শক্ত করে রোল করে নিন। পরিবেশন সহজ ও আকর্ষণীয় করতে রোলের নিচের অংশ টিস্যু পেপার বা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিন। একইভাবে সবগুলো শর্মা তৈরি করে টমেটো সস, চিলি সস অথবা অতিরিক্ত গার্লিক সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

খুব বেশি ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্ট-স্টাইলের সুস্বাদু ফার্মের মুরগির শর্মা। সঠিকভাবে মেরিনেট করা মুরগি, ক্রিমি সস এবং টাটকা সালাদের সমন্বয়ে প্রতিটি কামড়েই মিলবে দারুণ স্বাদ। তাই পরিবারের সদস্যদের জন্য কিংবা অতিথি আপ্যায়নে ভিন্নধর্মী ও মুখরোচক কিছু পরিবেশন করতে চাইলে এই সহজ রেসিপিটি হতে পারে আপনার অন্যতম সেরা পছন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%