০১:১৪ পি.এম
বাংলাদেশ সরকার যেসব সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য, সেগুলো বাস্তবায়ন না হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এই মন্তব্য করেছেন। তিনি বলেন, "এটি শুধু অঙ্গীকার ভঙ্গই নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তির জন্যও নেতিবাচক হবে।"
রোববার (১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘের সিদ্ধান্ত ও সিপিডির পর্যবেক্ষণ’ শীর্ষক মিডিয়া সংলাপে তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও জানান, দেশের অভ্যন্তরীণ নানা জটিলতার কারণে অর্থনীতিতে চাপ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতিসংঘ বাংলাদেশকে এলডিসি উত্তরণের জন্য অতিরিক্ত তিন বছর সময় দিয়েছে।
আরও পড়ুন: ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের প্রতিবাদ
সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ উল্লেখ করেন, ২০২৯ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করতে হবে, এমনটা ভাবার প্রয়োজন নেই। তিনি বলেন, "প্রয়োজনে উত্তরণের সময় আবারও বাড়ানো হতে পারে।" তবে তিনি সতর্ক করেন যে, এ সময়ে সরকার যেসব সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে সিপিডি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন