ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খিলগাঁওয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার


খিলগাঁওয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় রবিবার রাতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ মতিঝিলের সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সদস্য জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন, যিনি মুরগি সুমন নামেও পরিচিত (২৮)।

আরও পড়ুন: থানায় অবস্থানকালে ডা. মাহমুদা মিতু এমপিকে ফোনে হত্যার হুমকি

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন। তিনি আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন।

পিটার হাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার উদ্দেশ্য বা সেখানে কারো সঙ্গে বৈঠকের বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পিটার হাস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন।

গত শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকায় পিটার ডি হাস আগমন করেন। সূত্রের তথ্য অনুযায়ী, তিনি আগামী ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার পরিকল্পনা করেছেন। তবে তার এই ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত করা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর দুই যুগ পূর্তি। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে দুর্নীতি, সহিংসতা, সাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উদযাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে।

এ সময় সুজনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।

সুজন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন ও সঞ্চালনা করেন সংগঠনের জেলা সম্পাদক ইসমাঈল মুসাফির। এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কবিতা হাওলাদারসহসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা।

দুই যুগের পথচলায় সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহেরিকে ঠেকাতে সড়কে সড়কে অবরোধের অভিযোগ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান জুবায়ের কামালের অনুসারীদের!

আন্তর্জাতিক ডেস্ক

মাধবপুর প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


তাহেরিকে ঠেকাতে সড়কে সড়কে অবরোধের অভিযোগ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান জুবায়ের কামালের অনুসারীদের!

হবিগঞ্জের মাধবপুরে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর মাহফিলে যোগদান ও তাঁর আগমন ঠেকাতে বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টির অভিযোগ উঠেছে সৈয়দ জুবায়ের কামালের অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁরা বিভিন্ন স্থানে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় অবস্থান করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুরের কাশিমনগরে খান্দুরা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে আমন্ত্রণ জানানো হয়। তবে তাঁকে মাহফিলে দাওয়াত দেওয়ার বিরোধিতা করে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, শুধু বিক্ষোভ মিছিলই নয়, তাহেরির আগমন ঠেকাতে বিভিন্ন সড়কে তাঁর অনুসারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবরোধের অভিযোগও সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের হস্তক্ষেপে মুফতি তাহেরী মাহফিলে উপস্থিত হননি। এদিকে মাহফিলের মোনাজাত পরিচালনাকে কেন্দ্র করেও উপস্থিত ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সৈয়দ জুবায়ের কামাল মোনাজাত শুরু করলে উপস্থিত ভক্তদের একটি বড় অংশ মাহফিলস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১৪ বছরের ঐতিহ্যবাহী কাশিমনগর সুন্নি মহাসম্মেলন চিরতরে বন্ধের ঘোষণা দেন খান্দুরা হাবেলীর পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াছিম। রোববার দিবাগত রাতে মাহফিল শেষে তিনি জানান, রাজনৈতিক বিরোধের কারণে পারিবারিক ঐতিহ্য ও পূর্বপুরুষের সম্মান ক্ষুণ্ন হোক, তা তিনি চান না। যে মাহফিল আয়োজন করতে গিয়ে বাপ-দাদার ইজ্জত ও বাড়ির ঐতিহ্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে, সেই মাহফিল তিনি আর আয়োজন করবেন না।

১৪ বছরের ঐতিহ্যবাহী একটি সুন্নি মহাসম্মেলনকে ঘিরে এমন বিরোধ, সড়কে অবরোধের অভিযোগ এবং শেষ পর্যন্ত মাহফিল বন্ধের ঘোষণায় স্থানীয় সুন্নি অনুসারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

এ ঘটনায় কারা সড়কে অবরোধ করেছিলেন, তাঁদের হাতে থাকা বস্তুগুলো কী ছিল এবং জনসাধারণের চলাচলে কী ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির অনুরোধে বদলে গেল মেয়েদের আইপিএলের ভেন্যু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


আইসিসির অনুরোধে বদলে গেল মেয়েদের আইপিএলের ভেন্যু

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হঠাৎ করে মেয়েদের আইপিএলের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০২৭ আসরের মুম্বাই পর্বের সকল ম্যাচ আর ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না। নতুন সিদ্ধান্ত অনুসারে, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ভেন্যু পরিবর্তনের পেছনে রয়েছে আইসিসির অনুরোধ।

মেয়েদের আইপিএলের পঞ্চম আসর আগামী ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ১১টি ম্যাচ বরোদায় অনুষ্ঠিত হবে, যা ১৪ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। পরবর্তীতে ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে বাকি ১১টি ম্যাচ, যার মধ্যে রয়েছে এলিমিনেটর ও ফাইনাল। তবে ভেন্যু পরিবর্তন হলেও সূচিতে কোনো পরিবর্তন আসেনি।

ভেন্যু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডব্লিউপিএল (মেয়েদের আইপিএল ভারতে এই নামে পরিচিত) গভর্নিং কাউন্সিল গত ১৫ সেপ্টেম্বরের সভায় পঞ্চম আসরের মূল ভেন্যু ও সূচি অনুমোদন করেছিল। সেই সূচি অনুযায়ী, ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বাই পর্বের ১২ থেকে ২০ নম্বর ম্যাচ, এলিমিনেটর ও ফাইনাল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার (সিসিআই) ব্রাবোর্ন স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।’

‘কিন্তু সিসিআই ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফিরও আয়োজক। ডব্লিউপিএল শেষ হওয়ার পর বহুজাতিক এই টুর্নামেন্ট শুরুর আগে পিচগুলো পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না।’

আরব সাগরের পাশে অবস্থিত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ছবি: ফেসবুক

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সিসিআইয়ে নির্ধারিত ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আইসিসির অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তন আনা হয়েছে। ডব্লিউপিএল কমিটি সিদ্ধান্তটি অনুমোদন করেছে। এখন মুম্বাই পর্বের সব ম্যাচ (১১টি) হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।’

আগামী বছরও মেয়েদের আইপিএলে পাঁচটি দল অংশ নেবে—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট জায়ান্টস, উত্তর প্রদেশ ওয়ারিয়র্স ও দিল্লি ক্যাপিটালস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%