ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সীতাকুণ্ডে অভিনব কায়দায় ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১


সীতাকুণ্ডে অভিনব কায়দায় ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) আর. এম. মোজাফ্ফর হোসেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার আলী মিয়ার ছেলে।

এসআরবি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি সুকৌশলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে অধিক মুনাফার উদ্দেশ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন: বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, একজন মাদক কারবারি চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবা নিয়ে যাত্রীবেশে ঢাকার দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের লালবাগে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে বসে থাকা মো. শহিদুল ইসলামকে আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘আটক শহিদুলের কাছে থাকা অ্যাশ রঙের দুটি কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো নীল রঙের পলিজিপার প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে সর্বমোট ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, গাড়ি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, গাড়ি জব্দ

সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতির সময় পুলিশ ৩০ জন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করেছে। একই সঙ্গে দুটি হায়েস গাড়িও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার এলাকার একটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের তথ্য অনুযায়ী, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে চারটি হায়েস গাড়িতে করে মোগলাবাজারে জড়ো হন। এই সময় পুলিশ ৩০ জন নেতাকর্মীকে আটক করে এবং দুটি হায়েস গাড়ি জব্দ করে। বাকি দুটি গাড়ি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারা চারটি হায়েস গাড়িতে করে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তাদের সঙ্গে তিনটি মোটরসাইকেলও ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি গাড়ি ও মোটরসাইকেল পালিয়ে যায়। তবে পুলিশ দুটি গাড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে একটি হায়েস গাড়ি থেকে চালকসহ ২০ জন এবং অপর গাড়ি থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি মোশাররফ হোসেন জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

গাইবান্ধা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : ডেঙ্গু প্রতিরোধের জন্য জনসচেতনতা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে শুরু হলো মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

বৃহস্পতিবার দুপুরে, সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অভিযানটির সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলীর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটস সদস্যরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অভিযানের আওতায় বিদ্যালয়ের প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় জমে থাকা পানি, আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়।

এ সময় বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা আহ্বান জানান, কোথাও পানি জমতে না দেয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় গতকাল ঢাকাস্থ ইতালি দূতাবাসে।

সাক্ষাৎকালে বাংলাদেশ এবং ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, দক্ষ জনশক্তি বাংলাদেশ থেকে প্রেরণ, বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক ইতালীয় রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশে বিদ্যমান দক্ষ মানবসম্পদের বিভিন্ন দিক তুলে ধরেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের দক্ষ জনশক্তির ভূয়সী প্রশংসা করেন এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশের শ্রমবাজারের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ইতালির দূতাবাস ও বোয়েসেল-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : আজ পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধে করণীয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপ পরিচালক মাহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জনাব জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মশালায় বক্তারা মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট বিভিন্ন ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। বক্তারা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি প্রতিরোধে সচেতন করার গুরুত্ব, মাদকের বিস্তার ও সহজলভ্যতা রোধ, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন এবং পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%