ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন


কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন

 ২৮.৮.২৬ ‘সবুজ করি কুড়িগ্রাম’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে জেলা জলবায়ু সম্মেলন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সংগঠক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পরিবেশকর্মীর উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক এম. রশিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইজি বাইকের ধাক্কায় যুবকের মৃত্যু

সম্মেলনে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ দূষণ, নদীভাঙন, বৃক্ষরোপণ ও সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন পরিবেশগত সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এসময় আরও বক্তব্য রাখেন, উলিপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, সময় টেলিভিশনের সাংবাদিক বাদশা সৈকত সহ আরও অনেকে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ, পরিবেশকর্মী ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারা কুড়িগ্রামকে একটি পরিবেশবান্ধব ও সবুজ জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সবুজায়ন বৃদ্ধি এবং জেলার বিভিন্ন পরিবেশগত সংকট থেকে উত্তরণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী পরিবেশকর্মীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেককে উপহার হিসেবে একটি করে টি-শার্ট প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বাংলাদেশ সফর নিয়ে নতুন সম্ভাবনা, যা বলছে বিসিসিআই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


ভারতের বাংলাদেশ সফর নিয়ে নতুন সম্ভাবনা, যা বলছে বিসিসিআই

ভারত ও বাংলাদেশের মধ্যে সাদা বলের সিরিজটি নানা জটিলতার মুখে পড়ে স্থগিতই হয়ে গিয়েছিল। তবে এই মাসের শুরুতে তামিম ইকবালের ভারত সফরের পর নতুন করে আলোচনায় বসছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগে প্রস্তাবিত সেপ্টেম্বরের সূচি এখনো অনিশ্চিত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন নতুন বছরের শুরুতে একটি উইন্ডো চাইছে।

আগামী বছরের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের মধ্যে এই বিষয়ে এখনো আলোচনা চলছে।

মূলত, ২০২৫ সালের আগস্টে ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু পরে সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেওয়া হয়। এই বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। তবে এই সফর নিয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

জানুয়ারিতে বিসিবির এই সফর ঘোষণার পর দুই বোর্ডের সম্পর্ক আরও খারাপ হয়। কারণ কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে বাংলাদেশের অলরাউন্ডার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়।

এরপর পরিস্থিতি আরও জটিল হয় যখন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি সিদ্ধান্ত নেয় যে তারা ভারতের সহআয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠাবে না। তবে তামিম ইকবাল বিসিবির সভাপতি হওয়ার পর থেকে দুই বোর্ডের সম্পর্কে উন্নতির কিছু লক্ষণ দেখা যাচ্ছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজারসহ সরঞ্জাম জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজারসহ সরঞ্জাম জব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় কুতুবছড়ি খাল থেকে উত্তোলন করে মজুত রাখা সাড়ে ১১ হাজার ঘনফুট বালু এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দ করা বালু তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে লেলাং ইউনিয়নের কর্ণফুলী চা-বাগানসংলগ্ন কুতুবছড়ি খালে এই অভিযান পরিচালনা করা হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে অভিযানে ফটিকছড়ি থানার পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে কুতুবছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের সময় খাল থেকে উত্তোলন করে মজুত রাখা বিপুল পরিমাণ বালু এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, "কুতুবছড়ি খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।" তিনি আরও জানান, পরে জব্দ করা বালু নিলামে বিক্রি করে ৪৭ হাজার ৫০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালগেরি মাতাতে আসছে জনপ্রিয় ব্যান্ড সোলস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


ক্যালগেরি মাতাতে আসছে জনপ্রিয় ব্যান্ড সোলস

কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি জমজমাট সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যালগেরির পোলিশ কানাডিয়ান কালচারাল সেন্টারে ‘প্রো-ইন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স’-এর আয়োজনে এই অনুষ্ঠানটি হবে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস তাদের ৫০ বছর পূর্তির শো'তে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানটি উপলক্ষে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল ‘প্রো-ইন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স’ এর পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার ও অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ খান, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ও রিয়েল এস্টেট এজেন্ট ব্যবসায়ী ইকবাল রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রবিন রউফ, কমিউনিটি ব্যক্তিত্ব মো. রশিদ রিপন, সংগীত শিল্পী সেলিম রেজা, মোস্তফা হোসাইনি রাসেল, স্পাইস এভিনিউ এর সুমনসহ আরও অনেকেই।

এছাড়া, অনুষ্ঠানে ক্যালগেরির স্থানীয় ‘এস আর বি’ ব্যান্ড দলও সংগীত পরিবেশন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, শ্রীলঙ্কা কৃতিত্ব পাওয়ার যোগ্য: শুবমান গিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, শ্রীলঙ্কা কৃতিত্ব পাওয়ার যোগ্য: শুবমান গিল

কলম্বো টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প রচনা করেছে শ্রীলঙ্কা। যদিও ভারত জেতার অবস্থানে ছিল, শেষ পর্যন্ত জয় লাভ করা সম্ভব হয়নি। দ্বিতীয় ইনিংসে ফলোঅনে নেমে শ্রীলঙ্কা দারুণ ধৈর্যশীল ব্যাটিং প্রদর্শন করে ম্যাচটি ড্র করে মাঠ ছেড়েছে।

ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারত, ফলোঅন না করিয়ে। তবে বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে তারা শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামতে দেয়। ম্যাচ শেষে ফলোঅনের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ভারতের অধিনায়ক শুবমান গিল।

গিল সংবাদ সম্মেলনে বলেছেন, “ড্র’টা আসলে হারের মতো কষ্ট দিচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় ড্রটা শ্রীলঙ্কার জন্য কৃতিত্বের ব্যাপার। আমরা জিততে চেয়েছিলাম, তাই হতাশ তো অবশ্যই। সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী হয় না। অধিনায়ক হিসেবে আমার জন্যও এখানে অনেক কিছু শেখার আছে। তবে সবার প্রচেষ্টা ও জয়ের মানসিকতার জন্য আমি ১০-এ ১০ দেব।”

ফলোঅন নিয়ে গিলের ব্যাখ্যা ছিল, “আমার মনে হয় না ফলো-অন করানোর সিদ্ধান্তটা হিতে বিপরীত হয়েছে। আমরা ২৫০ ওভারেরও বেশি সময় ফিল্ডিং করেছি। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে আমরা সেই ঝুঁকিটা নিতে চেয়েছিলাম। আমরা যদি ফলো-অন না করাতাম এবং পরে বৃষ্টি হতো, তখন আপনারাই প্রশ্ন করতেন, ‘ফলো-অন করানো হলো না কেন?’ এগুলো সবই পরে বসে বিচার করা। যে পরিস্থিতি তখন ছিল, সেই অনুযায়ী আপনাকে সম্ভাব্য সেরা সিদ্ধান্তটাই নিতে হবে। আমার মনে হয় না সিদ্ধান্তটা আমাদের বিপক্ষে গেছে। তারা খুব ভালো খেলেছে। কিছু বিষয় আমাদের পক্ষে যায়নি।”

শুবমান গিল আরও জানিয়েছেন, “আমার মনে হয় শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে এলবিডব্লিউ ও বোল্ড, এই দুইভাবে আউট করার সুযোগ প্রায় ছিলই না। শুরুতে আমরা আক্রমণাত্মক ছিলাম, কিন্তু আজ পিচ আরও ধীর হয়ে যায়। বল ধীরে ঘুরছিল। পিচ ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে গিয়েছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। চতুর্থ দিনে আমরা সুযোগ তৈরি করেছিলাম। তখন যদি উইকেট পেতাম, ফলাফলটা ভিন্ন হতে পারত।”

গিলের মতে, “এমন পরিস্থিতিতে আমরা অনেক আক্রমণ করেছি, কিন্তু একই সঙ্গে আমাদের ওপরও কিছুটা চাপ ছিল। তাই একসময় আমাদের আক্রমণের মাত্রা একটু কমাতে হয়েছে। তবে আমার মনে হয় পিচটা ক্রমেই ধীর হয়ে যাচ্ছিল। এমন নয় যে বল একেবারেই ঘুরছিল না, কিন্তু উইকেট নেওয়ার মতো জায়গায় বল যাচ্ছিল না। একজন ব্যাটার যখন জানে এলবিডব্লিউ ও বোল্ড হওয়ার সম্ভাবনা নেই, তখন ব্যাটিং অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে যখন তার রান করার তাড়াও থাকে না।”

ভারতের অধিনায়ক আরও বলেছেন, “আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তারাও (শ্রীলঙ্কা) খুব ভালো খেলেছে। এমন নয় যে পিচটা পুরোপুরি ফ্ল্যাট ছিল। তাই ভালো খেলার জন্য তারা কৃতিত্ব পাওয়ার যোগ্য। চতুর্থ দিনে আমরা সুযোগ ও মোমেন্টাম তৈরি করেছিলাম। তখন যদি একটি বা দুটি উইকেটও নিতে পারতাম, তাহলে হয়তো ফলাফলটা অন্যরকম হতো।”

গিল জানিয়েছেন, “প্রশ্ন ছিল, চতুর্থ দিনে দেড় সেশন অপেক্ষা করে তাদের প্রায় ৪০০ রানের লক্ষ্য দেব, নাকি ফলো-অন করিয়ে প্রয়োজন হলে নিজেরা ১০০ রান তাড়া করব? আমরা মনে করেছি, তাড়া করে জেতার পরিস্থিতিটাই আমাদের জন্য বেশি স্বস্তিদায়ক হবে। কারণ তখন হাতে থাকা সময় অনুযায়ী আমরা পরিকল্পনা করে রান তুলতে পারতাম।”

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত জয়ী হয়েছিল। দ্বিতীয় ম্যাচ ড্র হলেও, সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%