ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, শ্রীলঙ্কা কৃতিত্ব পাওয়ার যোগ্য: শুবমান গিল


আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, শ্রীলঙ্কা কৃতিত্ব পাওয়ার যোগ্য: শুবমান গিল

কলম্বো টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প রচনা করেছে শ্রীলঙ্কা। যদিও ভারত জেতার অবস্থানে ছিল, শেষ পর্যন্ত জয় লাভ করা সম্ভব হয়নি। দ্বিতীয় ইনিংসে ফলোঅনে নেমে শ্রীলঙ্কা দারুণ ধৈর্যশীল ব্যাটিং প্রদর্শন করে ম্যাচটি ড্র করে মাঠ ছেড়েছে।

ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারত, ফলোঅন না করিয়ে। তবে বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে তারা শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামতে দেয়। ম্যাচ শেষে ফলোঅনের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ভারতের অধিনায়ক শুবমান গিল।

গিল সংবাদ সম্মেলনে বলেছেন, “ড্র’টা আসলে হারের মতো কষ্ট দিচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় ড্রটা শ্রীলঙ্কার জন্য কৃতিত্বের ব্যাপার। আমরা জিততে চেয়েছিলাম, তাই হতাশ তো অবশ্যই। সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী হয় না। অধিনায়ক হিসেবে আমার জন্যও এখানে অনেক কিছু শেখার আছে। তবে সবার প্রচেষ্টা ও জয়ের মানসিকতার জন্য আমি ১০-এ ১০ দেব।”

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

ফলোঅন নিয়ে গিলের ব্যাখ্যা ছিল, “আমার মনে হয় না ফলো-অন করানোর সিদ্ধান্তটা হিতে বিপরীত হয়েছে। আমরা ২৫০ ওভারেরও বেশি সময় ফিল্ডিং করেছি। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে আমরা সেই ঝুঁকিটা নিতে চেয়েছিলাম। আমরা যদি ফলো-অন না করাতাম এবং পরে বৃষ্টি হতো, তখন আপনারাই প্রশ্ন করতেন, ‘ফলো-অন করানো হলো না কেন?’ এগুলো সবই পরে বসে বিচার করা। যে পরিস্থিতি তখন ছিল, সেই অনুযায়ী আপনাকে সম্ভাব্য সেরা সিদ্ধান্তটাই নিতে হবে। আমার মনে হয় না সিদ্ধান্তটা আমাদের বিপক্ষে গেছে। তারা খুব ভালো খেলেছে। কিছু বিষয় আমাদের পক্ষে যায়নি।”

শুবমান গিল আরও জানিয়েছেন, “আমার মনে হয় শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে এলবিডব্লিউ ও বোল্ড, এই দুইভাবে আউট করার সুযোগ প্রায় ছিলই না। শুরুতে আমরা আক্রমণাত্মক ছিলাম, কিন্তু আজ পিচ আরও ধীর হয়ে যায়। বল ধীরে ঘুরছিল। পিচ ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে গিয়েছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। চতুর্থ দিনে আমরা সুযোগ তৈরি করেছিলাম। তখন যদি উইকেট পেতাম, ফলাফলটা ভিন্ন হতে পারত।”

গিলের মতে, “এমন পরিস্থিতিতে আমরা অনেক আক্রমণ করেছি, কিন্তু একই সঙ্গে আমাদের ওপরও কিছুটা চাপ ছিল। তাই একসময় আমাদের আক্রমণের মাত্রা একটু কমাতে হয়েছে। তবে আমার মনে হয় পিচটা ক্রমেই ধীর হয়ে যাচ্ছিল। এমন নয় যে বল একেবারেই ঘুরছিল না, কিন্তু উইকেট নেওয়ার মতো জায়গায় বল যাচ্ছিল না। একজন ব্যাটার যখন জানে এলবিডব্লিউ ও বোল্ড হওয়ার সম্ভাবনা নেই, তখন ব্যাটিং অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে যখন তার রান করার তাড়াও থাকে না।”

ভারতের অধিনায়ক আরও বলেছেন, “আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তারাও (শ্রীলঙ্কা) খুব ভালো খেলেছে। এমন নয় যে পিচটা পুরোপুরি ফ্ল্যাট ছিল। তাই ভালো খেলার জন্য তারা কৃতিত্ব পাওয়ার যোগ্য। চতুর্থ দিনে আমরা সুযোগ ও মোমেন্টাম তৈরি করেছিলাম। তখন যদি একটি বা দুটি উইকেটও নিতে পারতাম, তাহলে হয়তো ফলাফলটা অন্যরকম হতো।”

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়

গিল জানিয়েছেন, “প্রশ্ন ছিল, চতুর্থ দিনে দেড় সেশন অপেক্ষা করে তাদের প্রায় ৪০০ রানের লক্ষ্য দেব, নাকি ফলো-অন করিয়ে প্রয়োজন হলে নিজেরা ১০০ রান তাড়া করব? আমরা মনে করেছি, তাড়া করে জেতার পরিস্থিতিটাই আমাদের জন্য বেশি স্বস্তিদায়ক হবে। কারণ তখন হাতে থাকা সময় অনুযায়ী আমরা পরিকল্পনা করে রান তুলতে পারতাম।”

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত জয়ী হয়েছিল। দ্বিতীয় ম্যাচ ড্র হলেও, সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের দুুর্যোগগ্রস্ত এলাকা পুনর্গঠনে লাগবে ৫০০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


নেপালের দুুর্যোগগ্রস্ত এলাকা পুনর্গঠনে লাগবে ৫০০ কোটি ডলার

নেপালে চলতি সপ্তাহে ঘটে যাওয়া বিধ্বংসী আকস্মিক বন্যার পর অবকাঠামো পুনর্নির্মাণ এবং সার্বিক পুনর্বাসন কার্যক্রমে অন্তত ৫০০ কোটি (৫ বিলিয়ন) মার্কিন ডলার খরচ হতে পারে বলে সতর্কতা প্রকাশ করেছেন দেশটির একমাত্র ধনকুবের ও শিল্পপতি বিনোদ চৌধুরী। ব্লুমবার্গ টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্ব হাসলিন্ডা আমিনকে তিনি জানিয়েছেন, যদি শেষ পর্যন্ত পুনর্নির্মাণ ব্যয় এই পর্যায়ে পৌঁছে, তবে এতে তিনি মোটেই অবাক হবেন না। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এটি কেবল বিপুল অর্থ খরচের বিষয় নয়, বরং নেপালের দুর্গম ভৌগোলিক অবস্থান এবং অবকাঠামো পুনরায় তৈরি করতে যে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে, তা একটি বিরাট চ্যালেঞ্জ।

নেপালের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী 'চৌধুরী গ্রুপ'-এর চেয়ারম্যান বিনোদ চৌধুরী আরও জানান, খাদ্য, টেলিকম, অবকাঠামো এবং ব্যাংকিংসহ মোট ১২টি ভিন্ন খাতে বিস্তৃত তাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বর্তমান সংকটকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তিনি এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়া সফল করা এবং দেশের থমকে যাওয়া অর্থনীতিকে পুনরায় সচল করাকে তাদের সামনে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন।

গত ২৬শে আগস্ট চীনের সীমান্তবর্তী নেপালের পাহাড়ি অঞ্চলে মারাত্মক আকস্মিক বন্যা আঘাত হানে। মুহূর্তের মধ্যে পাহাড়ি ঢল ও প্লাবন বেশ কয়েকটি গ্রাম প্লাবিত করে এবং রাস্তাঘাট ও সেতু ভাসিয়ে নিয়ে যায়। পুলিশ সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত অন্তত ৪৬৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং শতাধিক বিদেশি পর্যটকসহ প্রায় ১২শ' জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হিমবাহ গলে যাওয়ার কারণেই এই ভয়াবহ দুর্যোগের সূত্রপাত হয়ে থাকতে পারে।

বিনোদ চৌধুরী দুর্যোগের পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, তারা সারাদেশে এক চরম বিপর্যস্ত পরিবেশ ও পূর্ণাঙ্গ স্থবিরতা দেখতে পাচ্ছেন। আকস্মিক বন্যায় পাহাড়ি অঞ্চলের সড়ক যোগাযোগের পাশাপাশি বিদ্যুত কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ত্রাণ ও পুনর্বাসনে তাদের গৃহীত পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, চৌধুরী গ্রুপ বর্তমানে সরকার, স্থানীয় অংশীদার এবং নেপালি সেনাবাহিনীর সাথে সরাসরি সমন্বয় করে মাঠ পর্যায়ে কাজ করছে। আগামী দুই দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের জন্য অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলতে নিজেদের কর্মীদের ইতিমধ্যেই নিয়োজিত করা হয়েছে। প্রাথমিক জরুরি সহায়তার পর চৌধুরী গ্রুপ নতুন বাড়ি নির্মাণ, ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবিত করা এবং ক্ষতিগ্রস্ত স্কুলগুলো পুনরায় চালু করতে কাজ করবে।

শিল্পপতি চৌধুরী আরও জানান, এবারের ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় তাদের গোষ্ঠী যে পরিমাণ অর্থ ও সম্পদ ব্যয় করতে যাচ্ছে, তা ২০১৫ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের সময় করা খরচের তুলনায় অনেক বেশি হবে। ২০১৫ সালের সেই ভয়াবহ ভূমিকম্পের পরেও চৌধুরী গ্রুপ দেশজুড়ে অনুরূপ পুনর্নির্মাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করেছিল।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় এসেছে বড় ধরনের পরিবর্তন। শ্রমবাজারের পরিধি আরও বিস্তৃত করে নতুন ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী নিয়োগের অনুমোদিত তালিকায় যুক্ত করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়ার মাল্টি-চ্যানেলভিত্তিক বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস এই নতুন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকায় প্রথমবারের মতো ঠাঁই পেয়েছে বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ অ্যাম্প্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)। সরকারি এই প্রতিষ্ঠানের আওতায় ৬২টি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করা হয়েছে।

এ ছাড়া পূর্বঅনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সির অধীনে আরও ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সরকারি ও বেসরকারি—সব মিলিয়ে নতুন তালিকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের কার্যক্রমে যুক্ত এজেন্সির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮টিতে।

এর আগে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য নির্দিষ্ট ২৫টি এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়ায় কর্মী নেওয়ার কার্যক্রম সীমিত রেখেছিল। তবে নতুন এই পর্যালোচনায় সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলসহ বিপুলসংখ্যক নতুন রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করায় সাধারণ অভিবাসীদের জন্য মালয়েশিয়ায় কাজের সুযোগ পাওয়ার পথ যেমন প্রসারিত হলো, তেমনি সার্বিক অভিবাসন প্রক্রিয়ায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

এফডব্লিউসিএমএসের নতুন নিয়ম অনুযায়ী, প্রকাশিত তালিকাভুক্ত এসব রিক্রুটিং ও সাব-এজেন্সির প্রত্যক্ষ তত্ত্বাবধান ও মাধ্যমেই এখন থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আবারও স্বেচ্ছাসেবক লীগের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


ঢাকায় আবারও স্বেচ্ছাসেবক লীগের মিছিল

রাজধানী ঢাকার উত্তরায় আবারও মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। মিছিল থেকে একজনকে আটকও করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাড়কের উত্তরার জসিম উদ্দিনে মিছিলটি শুরু হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি করা হয়। খবর পেয়ে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দেয় এবং একজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, মিছিলে ধাওয়া করে পোস্টার-ব্যানারসহ একজনকে আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কার শেষে চালু হলো কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


সংস্কার শেষে চালু হলো কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে এবং নিবিড় তত্ত্বাবধানে মাত্র ২৫ দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করে পুনরায় খুলে দেওয়া হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ব্রিজটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, ১৪৫ মিটার দৈর্ঘ্য এবং ৪ দশমিক ২ মিটার প্রস্থ বিশিষ্ট এই গুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকায় বসবাসকারী প্রায় ৫০ লাখ নাগরিক সরাসরি উপকৃত হবেন। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াতের কাজে এই ব্রিজটি ব্যবহার করেন। দ্রুততম সময়ে অত্যন্ত গুরুত্বের সাথে জরাজীর্ণ ব্রিজটি সংস্কার করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াতে দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার জন্য আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসক ঘোষণা দেন এখন থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%