০৩:২৬ পি.এম
ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আজ দুপুরে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং একুশে পদক বিজয়ী অধ্যাপক ড. আব্দুস সাত্তার।
সভায় ড. আব্দুস সাত্তার বলেছেন, স্বজন ও অধীনস্তদের বিশ্বাসঘাতকতা, ব্রিটিশ বেনিয়াদের চতুরতা এবং আত্মভোলা জাতির সীমাহীন উদাসীনতায় পলাশী ট্রাজেডির কলঙ্কময় সেই দিনে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের প্রধানবর্গসহ নাগরিকদের অসচেতনতার কারণে বার বার পলাশীর ট্রাজেডি ফিরে আসার আশঙ্কা রয়েছে। সুতরাং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে দেশপ্রেমিক জনগণের সেদিনের পরাজয়ের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় প্রধান অতিথি আরো বলেন, দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবার সজাগ থাকতে হবে এবং চলমান সময়ের করণীয় নির্ধারণে ইতিহাস চর্চার বিকল্প নেই। ঘসেটি বেগম এবং রায় দুর্লভরা যুগে যুগে ফিরে আসে। তাই ইতিহাস চর্চার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং মাতৃভূমিকে আধিপত্যবাদী চক্রের হাত থেকে রক্ষা করতে হবে।
প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. শামসুউদ্দিন, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শফীউল হাসান তীতু, সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন