০৬:৫১ পি.এম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় দুই নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন দামুড়হুদার হাউলী ইউনিয়নের তারানীপুর গ্রামের আক্কেল আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৬) এবং একই গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মমিনুল হক আকাশ (২৮)। শনিবার (৬ জুন) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গত ৩ জুন রাতে উপজেলার চিতলা গ্রামে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর নেতৃত্বে একটি মশাল মিছিল আয়োজন করা হয়েছিল। এ মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
ঘটনার পরদিন দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ওই মামলার এজাহারভুক্ত আসামি।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানিয়েছেন, ‘মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ চলমান অভিযানের অংশ হিসেবে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জারি রয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন