০৬:৪৭ পি.এম
মার্কিন ডলারের শক্তি বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি কমেছে। শুক্রবার (৩১ জুলাই) স্পট গোল্ডের দাম বিশ্ববাজারে আউন্সপ্রতি ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫৫ দশমিক ৪১ ডলারে নেমে এসেছে।
এছাড়া, একই সময় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সরবরাহের (গোল্ড ফিউচারস) সোনার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৬০ ডলারে কেনাবেচা হয়েছে। বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের পর ডলার সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর ফলে সোনার দামে এই পতন ঘটেছে। শক্তিশালী ডলার অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা আগের তুলনায় ব্যয়সাধ্য হয়ে পড়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রে ডলারের সূচক প্রায় ২ দশমিক ৪ শতাংশ কমার পর শুক্রবার তা আবার ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এর ফলে সোনার বাজারে সরাসরি প্রভাব পড়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা মনে করছেন আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে ৬৭ শতাংশ, যা সপ্তাহখানেক আগে ৮০ শতাংশের ওপরে ছিল।
আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪
সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী। প্রতি আউন্সে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ৫৮ ডলারে নেমে এসেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৮ দশমিক ৭৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২৮৯ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন