ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মৌলভীবাজারে বজ্রপাতে ১৪টি গরু-মহিষের মৃত্যু


মৌলভীবাজারে বজ্রপাতে ১৪টি গরু-মহিষের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে বুধবার (৩ জুন) সকালে আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে।

জানা গেছে, সকাল ১১টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় কুচাই চা বাগান এলাকায় ১৩টি গরু এবং পাথরটিলা গ্রামের একটি মহিষ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। ফলস্বরূপ, চা শ্রমিক পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

নিহত গরুর মালিকদের মধ্যে আছেন— কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে অপহরণের ঘটনায় ছাত্রদল নেতা জামাল হোসেন আটক

এসব চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস গবাদিপশু হওয়ায়, এই দুর্ভোগ তাদের জন্য চরম অনিশ্চয়তা নিয়ে এসেছে।

খবর পাওয়ার পর জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস প্রদান করেন।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুকে বিষয়টি অবহিত করেন। তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

সংসদ সদস্য আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা কমানোর জন্য প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: ৫ দিন পর শুটার শামীমের ভাগনে গ্রেপ্তার

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। তাই দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জেলার সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল পৃথক তিনটি অভিযানে এসব ইয়াবা উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে।
প্রথম অভিযানে মঙ্গলবার (২ জুন) রাত ৮টা ৫০ মিনিটে মাদারীপুর সদর মডেল থানার হরি কুমারিয়া এলাকার লে. ফারুক সড়কে অভিযান চালিয়ে মিজানুর রহমান হাওলাদার ওরফে মেজর (৫৪), আরাফাত খান ও রুবেল মুন্সি (৪৯)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬২ হাজার টাকা। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে পূর্বে ৬টি, আরাফাত খানের বিরুদ্ধে ১টি এবং রুবেল মুন্সির বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
দ্বিতীয় অভিযানে রাত ১১টা ৫০ মিনিটে ডাসার থানার ভাঙ্গা ব্রিজ আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বুধবার (৩ জুন) ভোর সাড়ে ৩টার দিকে কালকিনি থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল সরদার (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তার শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ হাজার ৩০০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোহেল সরদারের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৫ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫ জন চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট তিন হাজার ২৪১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৩ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন হাজার ৪৫৯ জন।

এসব আক্রান্তদের মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী রয়েছেন। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

তবে চলতি বছরে ডেঙ্গুতে ছয় জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋতুপর্ণার অবিশ্বাস্য গোলে ম্যাচে ফিরলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


ঋতুপর্ণার অবিশ্বাস্য গোলে ম্যাচে ফিরলো বাংলাদেশ

নেপালের বিরুদ্ধে অবিশ্বাস্য এক গোল করে বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে অব্যাহত আছেন। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে কর্নার কিক থেকে তিনি দুর্দান্ত এক শর্টে সরাসরি নেপালের জালে বল পাঠান। এভাবে প্রথমার্ধের খেলা শেষে দুই দলের স্কোর ১-১ অবস্থানে দাঁড়িয়ে যায়।

এর আগে ম্যাচের ২৩ মিনিটে নেপাল বাংলাদেশের বিপক্ষে এগিয়ে যায়। নেপালের গীতা রানা কর্নার থেকে গোলটি করেন।

বুধবার ভারতের গোয়ায় ফাইনালে উঠার লড়াইয়ে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের শুরুটা একেবারেই ছন্নছাড়া দেখা যায়। যদিও রক্ষণভাগ কিছুক্ষণ চাপ সামলাতে সক্ষম হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

ম্যাচের ২৩তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় নেপাল। বাংলাদেশি ডি-বক্সের ভেতর তৈরি হওয়া জটলা থেকে বল ক্লিয়ার করার সময় পুরোপুরি ব্যর্থ হন ডিফেন্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া দারুণ এক কোনাকুনি শটে নেপালের গীতা রানা বল জালে জড়ান।

বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। তারা মাঝমাঠের বদলে দুই উইং ব্যবহার করে প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরানোর চেষ্টা করে। তবে নেপালের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে ফরোয়ার্ডদের বেশ বেগ পেতে হচ্ছিল।

অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আসে সেই জাদুকরী মুহূর্ত। দুর্দান্ত এক ‘অলিম্পিক গোলে’ (সরাসরি কর্নার থেকে গোল) নেপালের জালে বল জড়িয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান ঋতুপর্ণা চাকমা। তার এই অবিশ্বাস্য গোলে বাংলাদেশ সমতায় ফিরে নতুন আত্মবিশ্বাস নিয়ে ড্রেসিংরুমে ফিরে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে বিজিএমইএ’র অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে বিজিএমইএ’র অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে সুউচ্চ করায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানাতে ও প্রাণঢালা শুভেচ্ছা জানাতে পিছপা হয়নি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ মনে করছে, তার এই অনন্য অর্জন বাংলাদেশের কূটনৈতিক দূরদর্শিতা এবং বলিষ্ঠ অবস্থানের একটি যুগান্তকারী স্বীকৃতি।

আজ বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিএমইএ জানায়, তারা বিশ্বাস করে যে, ড. খলিলুর রহমানের দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা, বহুপাক্ষিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্ব বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সংকট মোকাবেলার ক্ষেত্রে বড় অবদান রাখবে।

বিজিএমইএ আরও বিশ্বাস করে যে, জাতিসংঘের এই শীর্ষ পদটি দক্ষতার সাথে ব্যবহারের মাধ্যমে ড. খলিলুর রহমান বাংলাদেশের এলডিসি উত্তরণকালীন বাণিজ্য সুবিধা বজায় রাখা, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার, জলবায়ু অর্থায়ন আদায় এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো জাতীয় ও কৌশলগত অর্থনৈতিক দাবিগুলো বিশ্বমঞ্চে সফলভাবে আদায় করতে সক্ষম হবেন।

পোশাক শিল্পের মুখপাত্র সংগঠনটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মেয়াদে সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের সার্বিক সাফল্য কামনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%