ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

এশিয়ান গেমসে আবাসন সংকট, নিজেদের থাকার ব্যবস্থা করতে বলছে জাপান


এশিয়ান গেমসে আবাসন সংকট, নিজেদের থাকার ব্যবস্থা করতে বলছে জাপান

এশিয়ান গেমসের আবাসন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপান, যেখানে নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরই করতে বলছে আয়োজকরা।

এশিয়ান গেমসের শুরু হতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। যখন টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন আয়োজকদের পক্ষ থেকে একটি দুঃসংবাদ তাদের জানানো হয়েছে।

 

আরও পড়ুন: মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

আয়োজকরা জানিয়েছে যে, অতিরিক্ত অ্যাথলেটদের জন্য আবাসন বা থাকার কোনো ব্যবস্থা তারা করতে পারবে না। ফলে, তাদের নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের গেমসটি আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর নাগোয়া ও আইচিতে অনুষ্ঠিত হবে। শুরুতে ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার অংশগ্রহণের কথা বলা হয়েছিল।

 

কিন্তু পরে গেমসে টেকবল (ফুটবল ও টেবিল টেনিসের মিশ্রণ) এবং প্যাডেল যুক্ত করার ফলে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে প্রায় ১৭ হাজারে পৌঁছেছে।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদ লা লীগার সভাপতি তেবাসের পদত্যাগের দাবি জানাল

নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া এবং আইচি প্রিফেকচারের গভর্নর হিদেয়াকি ওমুরা জানিয়েছেন, সীমিত বাজেট ও লোকবলের কারণে বাড়তি ২০০০ মানুষের আবাসনের ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয়।

অলিম্পিকের মতো আলাদা গেমস ভিলেজ না থাকায়, আয়োজকরা অস্থায়ী আবাসন ব্যবস্থা করেছেন। ৪ থেকে ৫ হাজার অ্যাথলেট ইতালীয় ক্রুজ জাহাজ কোস্টা সেরেনায় অবস্থান করবেন

 

অন্যদিকে, প্রায় ২ হাজার অ্যাথলেটকে শিপিং কনটেইনার দিয়ে তৈরি বিশেষ ঘরে রাখা হবে। বাকিদের জন্য টোকিওর বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাঁতার, ডাইভিং ও ঘোড়দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


যে কারণে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো

২-০ গোলে পিছিয়ে পড়া, তার ওপর একজন খেলোয়াড় কম আল-নাসরের জন্য ম্যাচটি তখন প্রায় হাতের বাইরে। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে আল-ইত্তিফাককে হারানোর পর বদলে যায় পুরো দৃশ্যপট। নাটকীয় এই জয়ের আবেগ সামলাতে না পেরে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো বলে দাবি করেছেন সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চলতি মৌসুমে প্রথমবার আল-নাসরের শুরুর একাদশে জায়গা পান ৪১ বছর বয়সী রোনালদো। তবে প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ আঞ্জে পস্তেকোগলু। তার পরিবর্তে মাঠে নামেন আবদুল্লাহ আল-খাইবারি।

রোনালদোকে বিরতির সময় তুলে নেওয়ার কারণ নিয়ে শুরু হয় আলোচনা। খালিদ আল-শানিফের দাবি, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় বিরতির সময় নিজেই মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন পর্তুগিজ তারকা। পরে সতীর্থরা দুই গোল পিছিয়ে থেকেও ম্যাচে দুর্দান্তভাবে ফিরে এসে জয় তুলে নেওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

আল-নাসরের প্রত্যাবর্তন ছিল রীতিমতো অবিশ্বাস্য। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর একজন খেলোয়াড় কম নিয়েও তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

তবে রোনালদোকে তুলে নেওয়ার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আল-নাসর কোচ পস্তেকোগলু। তার ভাষ্য, ম্যাচের আগেই রোনালদোর জন্য ৪৫ মিনিট খেলার পরিকল্পনা করা হয়েছিল। আগের ম্যাচে তিনি খেলেছিলেন মাত্র ৩০ মিনিট। ধীরে ধীরে তাকে পূর্ণ ম্যাচ ফিটনেসে ফেরাতেই এমন পরিকল্পনা নেওয়া হয়।

পস্তেকোগলু আরও জানান, দুই গোলে পিছিয়ে পড়ার পর রোনালদো আরও কিছুক্ষণ মাঠে থাকতে চেয়েছিলেন। তবে পরিকল্পনা অনুযায়ী তাকে বদলি করার সিদ্ধান্তই শেষ পর্যন্ত সঠিক ছিল বলে মনে করেন আল-নাসর কোচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্যাভেলিন ট্যাংক বিধ্বংসী মিসাইল কিনতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্যাভেলিন ট্যাংক বিধ্বংসী মিসাইল কিনতে চায় ভারত

ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ‘জ্যাভেলিন’ ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

তিনি উল্লেখ করেন, এটি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

 

ভবিষ্যতে দুই দেশ যৌথভাবে এই অস্ত্র উৎপাদনের সুযোগও সৃষ্টি হতে পারে। গত বছরের নভেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতকে এফজিএম-১৪৮ জ্যাভেলিন অস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন প্রদান করে।

জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতিমধ্যে মার্কিন সেনাবাহিনী ও মেরিন কোরসহ কয়েকটি দেশের সামরিক বাহিনী দ্বারা ব্যবহার করা হচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, ‘এই চুক্তির ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

 

এতে দুই দেশের প্রতিরক্ষা খাত আরো শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।’ তবে ভারত কতটি জ্যাভেলিন ব্যবস্থা কিনছে এবং এর মোট মূল্য কত, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে নয়াদিল্লিও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

জ্যাভেলিন মিসাইল একটি কাঁধে বহনযোগ্য ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

 

এটি মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও রেথিয়ন যৌথভাবে তৈরি করেছে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য অনুসরণ করতে সক্ষম।

জ্যাভেলিন সাধারণত ট্যাংকের ওপরের তুলনামূলক দুর্বল অংশে আঘাত হানে। এর হালকা ওজন এবং ‘সফট-লঞ্চ’ প্রযুক্তির কারণে সৈন্যরা বিভিন্ন স্থান, এমনকি ভবন বা বাংকার থেকেও এটি ব্যবহার করতে পারে।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে জ্যাভেলিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ভারতকে সম্ভাব্য ৯ কোটি ৩০ লাখ ডলারের একটি চুক্তির অনুমোদন দেয়। এতে সর্বোচ্চ ১০০টি জ্যাভেলিন ব্যবস্থা ও ২১৬টি এক্সক্যালিবার গোলা অন্তর্ভুক্ত ছিল।

ভারত ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচি, চিনুক, সি-১৭, সি-১৩০জে, পি-৮আই ও এম৭৭৭-সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করছে। ২০২৫ সালের অক্টোবরে দুই দেশ স্থল, সমুদ্র, আকাশ, মহাকাশ ও সাইবার ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একটি কাঠামোগত চুক্তিও সই করে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০ বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পর ঘোড়ার গাড়িতে বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


৪০ বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পর ঘোড়ার গাড়িতে বিদায়

৪০ বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে ঘোড়ার গাড়িতে বিদায় নেওয়া হলো মো. শুক্কুর আলী (৭১)-কে। বয়সের কারণে এবার তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হচ্ছে।

দীর্ঘ ৪০ বছর ধরে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মুয়াজ্জিন হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করার পর তাকে বিদায় জানাতে বিশেষ আয়োজন করে মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা। ঘোড়ার গাড়িতে করে তাকে বিদায় জানানো হয়।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুসল্লিরা এই আয়োজনটি করেন। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে তার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আনুষ্ঠানিকতা শেষে তাকে ঘোড়ার গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকার মানুষ তার সঙ্গে ছিলেন।

মুয়াজ্জিন শুক্কুর আলীর বাড়ি গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকায় অবস্থিত।

মসজিদের মুসল্লি রিপন মিয়া বলেন, ‘শুক্কুর আলী খুব সাদাসিধে মানুষ।

 

তিনি ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন। ইমামের অনুপস্থিতিতে নামাজও পড়াতেন।’

স্থানীয়দের মতে, সাধারণত বিদায় জানানোর জন্য প্রচলিত যানবাহন ব্যবহার করা হয়। তবে দীর্ঘ সময়ের মুয়াজ্জিনকে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানোর বিষয়টি ছিল একটি ব্যতিক্রমী উদ্যোগ।

মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, ‘বার্ধক্য আসায় শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন।

 

তাহলে তাকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়েছে। তিনি ছিলেন একজন ভালো মানুষ। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে মাত্র ৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৭ জন এবং আহত হয়েছেন ৮৭৪ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে দুর্ঘটনাকবলিত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দিনদিন যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে তিনি চালক ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। 

তিনি বলেন, নিয়ম মেনে চললে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%