ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান


রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান

বঙ্গভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান। 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তারা বঙ্গভবনে প্রবেশ করেন।

আরও পড়ুন: মানুষের হৃদয় ষড়যন্ত্রে জয় করা সম্ভব নয়: প্রতিমন্ত্রী টুকু

তিন বাহিনীর প্রধানরা হলেন— সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতার ভিড়। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণকে কেন্দ্র করে বঙ্গভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হচ্ছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি একইসঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের ৮০তম জন্মদিন কাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ নৌযাত্রার শেষে, ঘরে ফেরার পালা মার্কিন রণতরি 'ইউএসএস আব্রাহাম লিংকন'

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


দীর্ঘ নৌযাত্রার শেষে, ঘরে ফেরার পালা মার্কিন রণতরি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। অবশেষে ঘরে ফেরার প্রস্তুতি নিতে চলেছেন মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকরা। তারা টানা সাগরে থাকার পর এখন মনে করছেন স্বস্তির বাতাস।

মধ্যপ্রাচ্যে তাদের বদলি হিসেবে ইতোমধ্যে পৌঁছাতে পেরেছে আরেক রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। তবে আব্রাহাম লিংকন এখনো পুরোপুরি ওই এলাকা ছাড়েনি। এটি এখনও মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে রয়েছে।

ইরান যুদ্ধের কারণে এই রণতরিকে দীর্ঘ সময় সাগরে থাকতে হয়েছে। নৌবাহিনীর নিয়ম অনুযায়ী, একটি রণতরির সাত মাস সাগরে থাকার লক্ষ্য থাকে। কিন্তু এটি প্রায় নয় মাস ধরে সাগরে ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে তারা কোনো বন্ধু দেশের বন্দরেও থামতে পারেনি।

টানা যাত্রার কারণে জাহাজের পরিবেশ নিয়ে নানা অভিযোগ উঠতে থাকে। শৌচাগার এবং পানির কলগুলো প্রায়ই নষ্ট থাকত। গরম পানিও ঠিকমতো মিলত না। ফলে নাবিকদের মনোবল তলানিতে গিয়ে ঠেকে।

মনের চাপ উপশমের জন্য সম্প্রতি দুই নাবিক সাগরে ঝাঁপ দেন। যদিও তাদের জীবিত উদ্ধার করা হয়। আরও কয়েকজনকে ঝাঁপ দেওয়া থেকে আটকানো সম্ভব হয়েছিল।

এসব ঘটনার প্রেক্ষাপটে নাবিকদের পরিবার এবং ডেমোক্র্যাট আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেন। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এ ঘটনার জন্য জবাব চান। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্বেগকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, নয় মাস সময়টা অত্যন্ত দীর্ঘ নয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জানান, জাহাজের পরিবেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। নৌবাহিনীও জানায়, জাহাজে আত্মহত্যার চেষ্টা বেড়ে যাওয়ার কোন প্রমাণ তারা পায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলার মাধ্যমেই সমাজে আমূল পরিবর্তন সম্ভব: প্রতিমন্ত্রী আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


খেলাধুলার মাধ্যমেই সমাজে আমূল পরিবর্তন সম্ভব: প্রতিমন্ত্রী আমিনুল হক

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, অসামাজিক কর্মকাণ্ড ও মোবাইল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি জানিয়েছেন, সমাজব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সরকার খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রূপনগরের আরামবাগ মাঠে ‘জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্বে ছিল রূপনগর যুব উন্নয়ন ক্রীড়া সংগঠন।

আমিনুল হক বলেন, ‘আমাদের সমাজে মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার চর্চা  যুব ও তরুণ সমাজকে মননশীল, ধৈর্যশীল ও সহমর্মী করে গড়ে তোলে। এর মধ্যদিয়েই সমাজে আমূল পরিবর্তন আনা সম্ভব।’

রূপনগর ও পল্লবীসহ রাজধানীর বিভিন্ন ফাঁকা জায়গায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করার ইচ্ছার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার সুযোগ থাকলে সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠবে এবং ডিভাইসের আসক্তি ও বিশৃঙ্খলা থেকে দূরে থাকবে। সমাজ গঠনে ক্রীড়াবিদ ও তরুণদেরই মূল ভূমিকা পালন করতে হবে।

বক্তব্য শেষে তিনি ‘জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, আলী আহমেদ রাজু, এস এম জাহাঙ্গীর কবির জন, রূপনগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং আরামবাগ স্পোর্টস একাডেমির সভাপতি শাহীন রহমান শাহেদসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে আরও দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে আরও দুই দেশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস দুই দেশের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথকভাবে পোস্ট করে মির্জা ফখরুলকে অভিনন্দন জানায়।

ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দূতাবাস।

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে মির্জা ফখরুলকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। সুইজারল্যান্ড জানায়, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে তারা আগ্রহী।

এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছিল ঢাকার চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। তাদেরাও নিজ নিজ ফেসবুক পেজে অভিনন্দন বার্তা প্রকাশ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ পেলেন নতুন সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ পেলেন নতুন সচিব

 

জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ জে এম সালাহউদ্দিন নাগরীকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. বরমান হোসেন। এছাড়া জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার বিষয়টিও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%