ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‎ডোবায় মিলল বৃদ্ধার মরদেহ, পরিচয় শনাক্ত


‎ডোবায় মিলল বৃদ্ধার মরদেহ, পরিচয় শনাক্ত

‎‎সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের একটি পরিত্যক্ত ডোবা থেকে খাইরুননেছা (৬৫) নামে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মনফর আলীর স্ত্রী।
‎
‎রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা ওই গ্রামের জনৈক রহিমার একটি পরিত্যক্ত ডোবায় এক নারীর মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সুনামগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
‎
‎পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পরপরই নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। মাথার চুলে মেহেদি লাগানো ছিল। পরে পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়।
‎
‎সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধা কীভাবে ওই ডোবায় গেলেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী- তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদাবরে অস্ত্র-গুলিসহ ‘কব্জিকাটা’ আনোয়ার গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব আহমেদ ঢাকা প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


আদাবরে অস্ত্র-গুলিসহ ‘কব্জিকাটা’ আনোয়ার গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

 

রাজধানীর আদাবর এলাকা থেকে ‘কব্জিকাটা’ আনোয়ার গ্রুপের কার্যক্রম পুনর্গঠনের নেতৃত্বদানকারী শাহীনসহ তার আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে থানা লুটের ঘটনায় ব্যবহৃত ২৭ রাউন্ড তাজা গুলি, একটি ওয়ান শুটারগান, একটি সামুরাই, ৩ হাজার ৩৩৫ পিস ইয়াবা ও ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আদাবর এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শাহীন ‘কব্জিকাটা’ আনোয়ার গ্রুপের কার্যক্রম পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। তার সঙ্গে থাকা অপর দুই সহযোগীর নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার
 
গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রাম হতে রাত ০৮:২০ ঘটিকায় ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, ০৩টি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলি উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
 
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোছাঃ রোজিনা খাতুন (৪৫)। মোছাঃ রোজিনা খাতুন রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেনের স্ত্রী। 
 
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ০৭:৫০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী  বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামস্থ মোছাঃ রোজিনা খাতুন (৪৫), পিতা-মোঃ আলতাব হোসেন, স্বামী-মোঃ রুবেল হোসেন এর বসত বাড়ীতে অবৈধ অস্ত্র ও গুলি মওজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ০৮:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৮:২০ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনের বসত বাড়ি বিধি মোতাবেক তল্লাশিকালে অভিযুক্তের নিজ শয়ন কক্ষের খাটের নিচ হতে একটি সাদা বড় পলিথিনে মোড়ানো শপিং ব্যাগের মধ্য হতে ০২ টি কাঠ সাদৃশ্য বাটযুক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, ০৩ টি খালি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে। 
 
উল্লেখ্য যে, অপর পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেন (৪৮), গ্রেফতারকৃত অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনের স্বামী, পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-আলাইপুর (নাপিতপাড়া) থানা-বাঘা জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 
 
গ্রেফতারকৃত অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় ০১টি এবং পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ১৩ টি, নরসিংদী জেলায় ০১টি এবং কুষ্টিয়া জেলায় ০১টি মামলা রয়েছে। 
 
এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে বাঘা থানায় 19 A, The Arms Act. 1878 একটি মামলা রুজু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাত ফারিয়া ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


নুসরাত ফারিয়া ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমা ‘ট্রাইব্যুনাল’। গত বছর নুসরাত ফারিয়া এই সিনেমায় যুক্ত হন। তাঁর অভিনয় করার কথা ছিল ব্যারিস্টারের চরিত্রে। তবে, শেষ পর্যন্ত এই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নুসরাত ফারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায়হান খান ভাই আমার খুব কাছের মানুষ। তার সঙ্গে কথা হয়েছিল। এখানে আইনজীবী চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু এই সিনেমাটি আমি করছি না। শুনেছি, এই সিনেমার অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।’

ফারিয়া জানান, সিনেমাটির শুটিংয়ে তাঁর অংশ এখনো শুরু হয়নি। তিনি বলেন, ‘শুনেছি ওনারা সিনেমার অনেক অংশের শুটিং করেছেন, কিন্তু আমার পার্টগুলো বাকি ছিল। যেহেতু আমার পার্টগুলো কোর্টরুম বেজ, তাই শুটিং করিনি। এখন আর সিনেমাটির সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’

‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ আরও অনেকে।

এর আগে নির্মাতা রায়হান খান জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল তাঁর। তবে এর মধ্যে অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে সিনেমাটির কাজ থমকে যায়।

এদিকে নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং ও অন্যান্য কাজও প্রায় শেষের পথে।

অন্যদিকে গত সপ্তাহে নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। ‘লজ্জা’ নামের সিনেমাটিতে ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


দুদক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিস্তৃত অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে কমিশন, এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে ভিলা ও ব্যবসায় বিনিয়োগের অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে আর্থিক অনিয়ম ও লেনদেনের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে, তা প্রায় ১৩ হাজার কোটি টাকায় পৌঁছায়। যুগান্তর দুদকের সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

সূত্র জানাচ্ছে, এর মধ্যে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ সবচেয়ে বড়। বাকি অর্থের অভিযোগ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, বিভিন্ন পদে নিয়োগ, প্রকল্প, টেন্ডার এবং ঘুস লেনদেনের সঙ্গে জড়িত।

গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটা সিন্ডিকেটসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে অনুসন্ধানে। দুদক জানায়, নতুন অভিযোগটি আগের অভিযোগের সঙ্গে যুক্ত করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

ডিসি পদায়নেও টাকার খেলা

দুদক জানাচ্ছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা লেনদেন হয়েছে। একইভাবে সারা দেশে ৩৬ জন ডিসি পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে। ৩৬ জনের ক্ষেত্রে অভিযোগে উল্লেখিত সর্বনিম্ন ও সর্বোচ্চ অঙ্কের সম্ভাব্য লেনদেনের পরিমাণ ৭২ কোটি থেকে ৩৬০ কোটি টাকা। বিষয়টি অনুসন্ধানে যাচাই করবে দুদক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গেও আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও করা হয়েছে।

প্রকল্পে ১২০০ কোটি টাকা বাড়ানোর অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আবেদনে। ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ১২০০ কোটি টাকা ব্যয় বাড়ানোর অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪৫৩ কোটি টাকা বরাদ্দ ছিল। ওই প্রকল্পের বরাদ্দ ও অর্থ গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

১০ কোটি ঘুসে ওয়াসার এমডি নিয়োগ

ঢাকা ওয়াসার এমডি হিসেবে আব্দুস সালামকে নিয়োগ দেওয়ার জন্য ১০ কোটি টাকা উৎকোচ নেওয়ার বিষয়টিও অনুসন্ধান করছে দুদক। এলজিইডির সাবেক চিফ ইঞ্জিনিয়ার মো. আব্দুর রশীদ খানকে ৫২ কোটি টাকা ঘুসের বিনিময়ে নিয়োগ এবং ৬৫ কোটি টাকার বিনিময়ে গাজীপুর সিটি করপোরেশনের সিইও হিসেবে আব্দুল লতিফ খানকে নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও পদোন্নতিতেও কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।

বিদেশে ১১ হাজার কোটি

দুদক দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। চার দেশে মোট অর্থপাচারের অভিযোগ ১১ হাজার কোটি টাকা। এসব অর্থ দিয়ে বিভিন্ন দেশে বিলাসবহুল ভিলা কেনা এবং ব্যবসায় বিনিয়োগের অভিযোগ রয়েছে। পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ এবং সুইস ব্যাংকে অর্থ জমা রাখার অভিযোগও করা হয়েছে।

দুদকে দেওয়া আবেদনে আরও দাবি করা হয়েছে, আসিফ মাহমুদের দুই বোনজামাই ও এক ভাগ্নের মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে।

বাবা-এপিএস-পিওর বিরুদ্ধেও অভিযোগ

অভিযোগে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঠিকাদারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং স্থানীয় প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে অর্থ সংগ্রহের অভিযোগ করা হয়েছে। তার পিও মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে ঘুস লেনদেনে তদবির ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া হেলিকপ্টারে কম্বল বিতরণের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয় এবং বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে গুলিভর্তি ব্যাগ নিয়ে প্রবেশের ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি পাঁচ তারকা হোটেলে নিয়মিত যাতায়াত, বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি ব্যবহারের বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। এসব বিষয়েই অনুসন্ধান শুরু করেছে দুদক।

আগের অনুসন্ধানে যা ছিল

এর আগেও আসিফ মাহমুদসহ সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

ওই অনুসন্ধানে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের মাধ্যমে ৭৬ লাখ টাকা, ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং পদোন্নতির পর পছন্দের জায়গায় পদায়নের জন্য ২ কোটি টাকা লেনদেনের অভিযোগের কথা বলা হয়েছে।

এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের টেন্ডার, কেনাকাটা ও অন্যান্য কর্মকাণ্ডে একটি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির অভিযোগের কথাও বলা হয়। চার সদস্যের একটি অনুসন্ধান টিমকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এখন বড় পরিসরে অনুসন্ধান

নতুন অভিযোগে একাধিক মন্ত্রণালয়, সিটি করপোরেশন, উন্নয়ন প্রকল্প, নিয়োগ-পদায়ন এবং চার দেশে অর্থপাচারের অভিযোগ একসঙ্গে এসেছে। বিশেষ করে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে অর্থ লেনদেনের তথ্য থাকায় বিষয়টি বড় পরিসরে অনুসন্ধানের আওতায় এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%