০৬:১৫ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : আজ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। সকালে ব্রি’র প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম।
এরপর সেখানে উপস্থিত অতিথিরা ব্রি ক্যাম্পাসের গবেষণা মাঠে ধান কাটা উৎসবে অংশগ্রহণ করেন। ধান কাটা শেষে একটি বর্ণাঢ্য নবান্ন উৎসব শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রি মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সাঈদ খোকনকে আদালতে হাজির, ১০ দিনের রিমান্ডের আবেদন পুলিশে
এছাড়া নবান্ন উৎসব উদযাপনের অংশ হিসেবে ব্রি মিলনায়তনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয় এবং ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।
ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, নবান্ন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেন, "নবান্ন আমাদের গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্য। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নবান্ন উৎসবের বার্তা পৌঁছে দিতে আমাদের আজকের এই আয়োজন।" তিনি আরও বলেন, "সীমিত সম্পদ দিয়ে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান দেয়া আমাদের আগামী দিনের অন্যতম চ্যালেঞ্জ। ব্রি এই চ্যালেঞ্জ মোকাবিলায় অঙ্গীকারবব্ধ।"
আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনের আবেদনে হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন