ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন


মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী নির্ধারিত ২০৩০ সালের সময়সীমার অনেক আগেই মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পূর্ব তিমুরের দিলিতে ৭ থেকে ১০ সেপ্টেম্বর চলমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির ৭৯তম অধিবেশনে আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হাতে এ অভিনন্দনপত্র তুলে দেন ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস।

অভিনন্দনপত্রে বলা হয়, বাংলাদেশের এই অর্জন জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকারের দৃঢ় নেতৃত্ব, কার্যকর স্বাস্থ্যনীতি, সুসংগঠিত প্রজনন ও মাতৃস্বাস্থ্য কর্মসূচি এবং মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উল্লেখযোগ্য অগ্রগতির ফলেই এই সাফল্য এসেছে। পাশাপাশি দক্ষ স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রসব ও মিডওয়াইফারি সেবা নিশ্চিত করা, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন অংশীদারের সহযোগিতা এতে বড় ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: আইজিপির দায়িত্ব থেকে দ্রুত সরে যাওয়া উচিত

ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয় আরও জানায়, গত ১০ বছর ধরে মাতৃ ও নবজাতক টিটেনাস নির্মূলের ধারা বজায় রাখার জন্যও বাংলাদেশকে অভিনন্দন জানানো হচ্ছে। জোরালো জাতীয় অঙ্গীকার, উচ্চমানের টিকাদান কর্মসূচি এবং দেশজুড়ে নিরাপদ প্রসবের চর্চা এই অর্জনে মূল অবদান রেখেছে।

অভিনন্দনপত্রে আরও উল্লেখ করা হয়, গত এক দশক ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাতৃ ও নবজাতক টিটেনাস নির্মূলের সমন্বিত আঞ্চলিক প্রচেষ্টা ধরে রাখতে বাংলাদেশের এই সাফল্য বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকার- বিশেষ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই অবদানকে স্বীকৃতি দিতে পেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অত্যন্ত সম্মানিত বোধ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষসেরা কোচের মনোনয়নে স্প্যানিশদের দাপট, রয়েছে যেসব ক্লাব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বর্ষসেরা কোচের মনোনয়নে স্প্যানিশদের দাপট, রয়েছে যেসব ক্লাব

স্প্যানিশদের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে বর্ষসেরা কোচের মনোনয়নে, যেখানে বিভিন্ন ক্লাবের নাম উঠে এসেছে।

 

ফুটবল জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬-এর চূড়ান্ত তারিখ এবং ভেন্যু প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর, একটি উজ্জ্বল অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল ইতিহাসের ৭০তম ব্যালন ডি’অর ট্রফিটি বছরের সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে।

 

প্রতিবছর ফ্রান্সের প্যারিসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তবে এবার ফুটবলের ইতিহাসে একটি বিশেষ মাইলফলক স্পর্শ করতে চলেছে আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’।

ব্যালন ডি'অর-এর প্রথম বিজয়ী কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে বিশেষ সম্মান জানাতে এবারের অনুষ্ঠানটি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে চূড়ান্ত ট্রফি প্রত্যাশীদের ৩০ জনের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা। স্থানীয় সময় রাত ৮টায় লন্ডনের ঐতিহ্যবাহী মিলনায়তনে মূল অনুষ্ঠান শুরু হবে।

 

ক্রীড়া সংবাদমাধ্যম

গোলডটকমে

অনুযায়ী, ২০২৬ ব্যালন ডি’অরের জন্য প্রাথমিকভাবে মনোনীত ক্লাব এবং কোচের নাম ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কারের জন্য মনোনীত পাঁচজন কোচ হলেন মিকেল আরতেতা, লুইস দে লা ফুয়েন্তে, উনাই এমেরি, ভিনসেন্ট কোম্পানি এবং লুইস এনরিকে।

নারী দলের কোচের পুরস্কারের জন্য মনোনীত পাঁচজন কোচ হলেন জোনাথান গিরালদেজ, আন্দ্রে জেগলার্টজ, নিলস নিলসেন, পেরে রোমিউ এবং এলেনা সাদিকু।

সেরা ক্লাবের মনোনয়ন পেল কারা

পুরুষ ও নারী বিভাগের জন্য পাঁচটি করে ক্লাবের নামও ঘোষণা করা হয়েছে।

 

পুরুষ ক্লাব

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোডো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও পিএসজি

নারী ক্লাব

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে : সংসদে শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে : সংসদে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে মোট ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা বিদ্যমান। তিনি উল্লেখ করেন, মাদরাসাগুলিকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া একটি চলমান উদ্যোগ।

মঙ্গলবার, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই তথ্য প্রদান করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। এমপিওভুক্তকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ তৈরি করা হয়েছে।

নীতিমালার আওতায়, যদি সব মানদণ্ড সঠিকভাবে পূরণ করা হয়, তবে ভবিষ্যতে মাদরাসা এমপিওভুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় থাকবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগ্রবাদ ও অসহিষ্ণুতাসহ সামাজিক সমস্যার সমাধানে গবেষণার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


উগ্রবাদ ও অসহিষ্ণুতাসহ সামাজিক সমস্যার সমাধানে গবেষণার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : দেশে উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা, সামাজিক বিভাজন ও মেরুকরণের মতো সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, গবেষণার লক্ষ্য শুধু গবেষণাপত্র প্রকাশ, উদ্ধৃতি বাড়ানো কিংবা গবেষকের ব্যক্তিগত ও পেশাগত প্রোফাইল সমৃদ্ধ করা নয়। মানুষের জীবন ও সমাজের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার ফল কাজে লাগলেই গবেষণার প্রকৃত সার্থকতা মিলবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সহিংস উগ্রবাদ মোকাবিলায় মানবকেন্দ্রিক ও প্রমাণভিত্তিক নীতি’ নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ছে, আন্তর্জাতিক মানের সাময়িকীতেও প্রকাশিত হচ্ছে গবেষণাপত্র। তবে গবেষণার ফল মানুষের জীবনের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানো না গেলে তার পূর্ণ সুফল মিলবে না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। তাই উগ্রবাদ ও অসহিষ্ণুতাকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে এর পেছনের সামাজিক ও সাংস্কৃতিকসহ নানা কারণ অনুসন্ধান করতে হবে। এ জন্য বিভিন্ন শাখার গবেষকদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

এ সময় ক্যাম্পাস ও শ্রেণিকক্ষে বিভিন্ন ধর্ম, বিশ্বাস ও সামাজিক পটভূমির শিক্ষার্থীদের মধ্যে সংলাপের পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান। তার মতে, এমন চর্চা শিক্ষার্থীদের মানবিক, বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সমাজের জটিল সমস্যা মোকাবিলায় সব ধরনের জ্ঞান ও গবেষণার সমন্বয় প্রয়োজন।

তরুণ গবেষকদের উদ্দেশে মামুন আহমেদ বলেন, সমাজে কার্যকর ভূমিকা রাখতে পারে— এমন মানসম্পন্ন গবেষণা প্রকল্প নিয়ে এগিয়ে এলে অর্থায়নে ইউজিসি প্রস্তুত। বিশ্ববিদ্যালয় বড় না ছোট কিংবা পুরোনো না নতুন— এসব বিবেচ্য হবে না। প্রকল্পের মান ও গবেষকদের সক্ষমতার ভিত্তিতেই অর্থায়ন দেওয়া হবে।

ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের ‘ইন্টার রিলিজিয়াস ডায়ালগ, রিজিলিয়েন্স বিল্ডিং, অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ শীর্ষক উপপ্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সিকিউরিটি পলিসি ল্যাব এবং বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ এ সম্মেলন আয়োজন করেছে।

সম্মেলনে মূল বক্তা ছিলেন যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. গর্ডন ক্লাব। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নুরুল ইসলাম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য মেজর জেনারেল (অব.) ড. নাঈম আশফাক চৌধুরী।

এ ছাড়া হিট উপ-প্রকল্পের এসপিএম ও আন্তর্জাতিক নিরাপত্তা নীতি ল্যাবের গবেষণা পরিচালক ড. মো. দিদারুল ইসলাম প্রকল্পের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে স্কুলে ঢুকে মালামাল চুরির পর অগ্নিসংযোগের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


নীলফামারীতে স্কুলে ঢুকে মালামাল চুরির পর অগ্নিসংযোগের অভিযোগ

নীলফামারী জেলার সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা চুরির পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিসের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ওয়াই-ফাই রাউটার, অনু এবং সোলারের একটি বড় ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরে তারা অগ্নিসংযোগ করে, যার ফলে সরকারি প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষক-শিক্ষিকাদের হিজাব ও জায়নামাজ পুড়ে যায়।

বিদ্যালয়ের অফিসের পেছনে নির্মীয়মাণ একটি মন্দির থেকে বাঁশের মই ব্যবহার করে দুর্বৃত্তরা দেয়ালের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা কার্যালয় থেকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

 

ধারণা করা হচ্ছে, চুরির পর তারা অগ্নিসংযোগ করে। এতে শিক্ষকদের জায়নামাজ ও হিজাব পুড়ে যায়। পাশাপাশি, দুটি স্টিলের আলমারি ভেঙে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করা হয়েছে।

স্থানীয় জনগণ জানিয়েছেন, ভোরে এলাকার বাসিন্দা ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে সেখানে প্রবেশ করেন।

 

তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ৯৯৯ নম্বরে কল করে নীলফামারী সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. উম্মে সালমা নাজনীন জানিয়েছেন, এ ঘটনায় নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার জছিজুল আলম মণ্ডল বলেন, ‘আমাদের একটি বিদ্যালয়ে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি, যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%