ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামের পাঁচ বন্যাকবলিত জেলায় কৃষি ও প্রাণিসম্পদ সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী


চট্টগ্রামের পাঁচ বন্যাকবলিত জেলায় কৃষি ও প্রাণিসম্পদ সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

চট্টগ্রামের বন্যাকবলিত পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩২৭ মেট্রিক টন ধানবীজ, ১ লাখ ৫১ হাজার ৫৯৯টি গবাদিপশুকে টিকাদান এবং ৩৫ লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হবে, জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি এবং বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে পাঁচ জেলায় মৎস্য খাতে ২০০ কোটিরও বেশি এবং প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বোদায় দেড় লাখ টাকাসহ এলজিইডির উপসহকারী প্রকৌশলী আটক, পরে মুক্তি

তিনি বলেন, বন্যায় ব্যাপক বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের পুনর্বাসনে ৩২৭ মেট্রিক টন ধানবীজ প্রয়োজন হবে। সরকারের কাছে প্রয়োজনীয় পরিমাণ বীজ মজুত রয়েছে।

যেসব কৃষকের জমি বীজ বপনের উপযোগী হয়েছে, তাদের কাছে তাৎক্ষণিকভাবে বীজ সরবরাহ করা হবে এবং যাদের জমি এখনও প্রস্তুত হয়নি, তাদের জন্য সরকারী খালি জমিতে জরুরি ভিত্তিতে বীজতলা তৈরি করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে সেখান থেকে ধানের চারা সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা মন্ত্রী অগ্রাধিকার দিয়ে বলেন, বন্যার পর খুরা রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই ক্ষতিগ্রস্ত পাঁচ জেলায় ১ লাখ ৫১ হাজার ৫৯৯টি গবাদিপশুকে টিকা দেওয়া হবে। আগামীকাল থেকেই এ কার্যক্রম শুরু হবে এবং ১৫ দিনের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যার কারণে খড় ও অন্যান্য পশুখাদ্য নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে এসব গোখাদ্য বিতরণ করা হবে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন: পানিসম্পদমন্ত্রী: প্রধানমন্ত্রীর নেতৃত্বে গড়ে উঠবে আধুনিক স্বনির্ভর বাংলাদেশ

মন্ত্রী জানান, সরকার ইউনিয়নভিত্তিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করেছে। যেখানে ক্ষতির পরিমাণ বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পৌঁছে দেওয়া হবে। কোনো ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি বা খামারি যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে সেনা, পিকঅ্যাক্স পাহাড়ে বোমা: ইরানের বিরুদ্ধে ট্রাম্পের বড় পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৩ এম


হরমুজ প্রণালিতে সেনা, পিকঅ্যাক্স পাহাড়ে বোমা: ইরানের বিরুদ্ধে ট্রাম্পের বড় পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযানের বিষয়ে চিন্তাভাবনা করছেন। তিনি নতুনভাবে বিমান হামলা এবং হরমুজ প্রণালির নিকটবর্তী গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন।

মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ট্রাম্প একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখল এবং ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স পাহাড়’-এ বোমা হামলার বিষয়ে আলোচনা হয়েছিল। বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার যুক্তরাষ্ট্র আরও দুই দফা বিমান হামলা চালিয়েছে। এদিন বেশ কয়েকটি জাহাজকে ইরানের উপকূলে চলাচল করতে নিষেধ করা হয়। এর মধ্যে খার্গ দ্বীপের দিকে যাত্রা করা একটি জাহাজকে সতর্ক করার পরও ফিরে না যাওয়ায় সেটিতে ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন বাহিনী। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর টানা পঞ্চম দিনের মতো এই হামলা চালানো হলো।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, ডোনাল্ড ট্রাম্প এখনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান। কিন্তু তেহরান পারমাণবিক অস্ত্র ছাড়তে রাজি না হওয়ায় আলোচনা থমকে আছে। এর ফলে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহারসহ চাপ সৃষ্টি করছে।

সামরিক চাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্যবস্তু হচ্ছে ‘পিকঅ্যাক্স পাহাড়’। এই পাহাড়ের ভেতরে গ্রানাইট পাথরের ৩০০ থেকে ৪৭৫ ফুট গভীর সুড়ঙ্গ রয়েছে। সেখানে বাঙ্কার-বিধ্বংসী বোমা দিয়েও ধ্বংসযজ্ঞ চালানো কঠিন। তবে ট্রাম্প বলেছেন, তাদের বোমা অনেক গভীরে পৌঁছাতেও সক্ষম।

অন্যদিকে, খার্গ দ্বীপ বা হরমুজ প্রণালির অন্য দ্বীপগুলো দখল করা হলে ইরানের তেল রপ্তানি বড় ধাক্কা খাবে। এটি ভবিষ্যতের আলোচনায় যুক্তরাষ্ট্রকে সুবিধাজনক অবস্থানে রাখবে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এ ধরনের পদক্ষেপে মার্কিন সেনারা সরাসরি বিপদে পড়বেন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীতে ৩০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ দিলেন ছাত্রদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৯ এম


বাঁশখালীতে ৩০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ দিলেন ছাত্রদল নেতা

বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা, ৩০০ পরিবার পেয়েছে ত্রাণ।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান দাঁড়িয়েছেন।

সাম্প্রতিক সময়ে আসা প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে বৃহস্পতিবার খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

ছাত্রদল নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এই কর্মসূচির আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম হয়েছে। কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনে মোট ৩০০টি পরিবারের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে ছাত্রদলের নেতারা এগিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন, পাশাপাশি দুর্যোগ-পরবর্তী সময়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান মন্তব্য করেন, "ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে মানুষের পাশে থাকবে।"

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মিজান মোল্লা, মোহাম্মদ ইসমাইল উদ্দিন ইমন, চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ বাহাদুর প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন ভিসানীতির পরিবর্তনে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:০৩ এম


মার্কিন ভিসানীতির পরিবর্তনে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি বড় পরিবর্তন আনতে চলেছে। নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া অতিথি ও সাংবাদিকদের ভিসা নিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এর ফলে কয়েক দশকের পুরোনো একটি ব্যবস্থার অবসান হতে যাচ্ছে। এতদিন বিদেশি শিক্ষার্থীরা নির্দিষ্ট শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পেয়ে আসছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এই নতুন নিয়মের ঘোষণা দেন।

নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অতিথিরা সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পেতে যাচ্ছেন।

এদিকে, বিদেশি সাংবাদিকদের জন্য এক দফায় সর্বোচ্চ ২৪০ দিন থাকার অনুমতি দেওয়া হলেও চীনা নাগরিকদের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য এই সময়সীমা হবে মাত্র ৯০ দিন।

নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি দিন অবস্থান করতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হবে। অথবা দেশ ছেড়ে যাওয়ার পর নতুন করে আবেদনের মাধ্যমে আবার ফিরে আসতে হবে।

নতুন এই নিয়ম ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পরে কার্যকর হবে। তবে এর আগে কংগ্রেসের পর্যালোচনার প্রয়োজন হবে।

এই নিয়মের কারণে আগামী আগস্ট ও সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামগুলোর ভর্তি প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।

ডিএইচএসের তথ্য অনুযায়ী, বিগত বছরে স্টুডেন্ট ভিসায় রেকর্ড সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। কিন্তু এই বিপুল সংখ্যার কারণে তাদের ওপর নজরদারি করা কঠিন হয়ে পড়ছে বলে দপ্তরটি দাবি করেছে।

এদিকে অভিবাসন আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়গুলো ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে সতর্ক করেছেন। তাদের মতে, এই নীতি গ্রহণের ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, শিক্ষাদান ও গবেষণার খরচ এবং জটিলতা বৃদ্ধি পাবে। ফলে মেধা চর্চার কেন্দ্র হিসেবে বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের আকর্ষণ কমে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় ৮৫৭টিরও বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:১২ এম


কানাডায় ৮৫৭টিরও বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষ

কানাডাজুড়ে বর্তমানে ৮৫৭টিরও বেশি দাবানল জ্বলছে এবং সেই ধোঁয়ার কারণে বাতাস দূষিত হয়ে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, মিশিগান অঙ্গরাজ্য এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনওএএ) জানায়, আপার মিডওয়েস্ট ও গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায়ই এই সতর্কতা কার্যকর রয়েছে। এর জেরে ওইসব স্থানের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডায় ৮৫৭টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার নতুন করে ২৩টি দাবানলের সূত্রপাত ঘটেছে।

কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, অধিকাংশ দাবানলই এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। বিশেষ করে, অন্টারিওর পশ্চিমাঞ্চলে বড় বড় দাবানল তৈরি হয়েছে এবং সেগুলোর কারণে ঘন ধোঁয়া সৃষ্টি হয়েছে। এই ধোঁয়ার ফলে কানাডার থান্ডার বে ও টরন্টোর বায়ুর মান মারাত্মকভাবে অবনতি হয়েছে।

একই সঙ্গে অপেক্ষাকৃত হালকা ধোঁয়া উঁচু বায়ুমণ্ডল দিয়ে গ্রেট লেকস পার হয়ে নিউইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে আকাশ ধোঁয়াটে দেখা যাচ্ছে এবং সূর্যোদয় ও সূর্যাস্ত স্বাভাবিকের তুলনায় বেশি লালচে দেখাতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%