ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, আহত অনেকে


আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, আহত অনেকে

আলজিয়ার্সের পূর্বাঞ্চলে আলজেরিয়ার রাজধানীতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৩১ জুলাই) উপকূলস্থ শহর বুমেরদেসের নিকট এই দুর্ঘটনা ঘটে। দেশের বেসামরিক সুরক্ষা বিভাগ জানায়, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত সময়ের মধ্যে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি Rescue operation এবং জরুরি সেবা কার্যক্রমের খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসটির কারিগরি অবস্থা, সড়কের পরিস্থিতি এবং চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

আলজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। গত বছরের আগস্টে আলজিয়ার্সের নিকটে আরেকটি বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত হন। একই বছরে ডিসেম্বরে দক্ষিণাঞ্চলের বেচার এলাকায় বাস উল্টে আরও ১৪ জন মারা যান।

আলজেরিয়ার সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুসারে, গত বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত হয়েছেন এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ পরিস্থিতি দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তথ্য সূত্র- বিবিসি।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ বয়সে একমাত্র ছেলের নির্যাতনের অভিযোগে অসহায় বৃদ্ধ দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


শেষ বয়সে একমাত্র ছেলের নির্যাতনের অভিযোগে অসহায় বৃদ্ধ দম্পতি

তিন মেয়েকে কষ্ট করে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলেকে কোলে-পিঠে করে মানুষ করেছেন এই আশায় যে, বার্ধক্যে সেই ছেলেই হবে তাদের ভরসা। কিন্তু সেই আশাই এখন বৃদ্ধ দম্পতির কাছে পরিণত হয়েছে দুঃস্বপ্নে। একমাত্র ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে অবশেষে মুখ খুলেছেন মাদারীপুরের এক বৃদ্ধ দম্পতি।

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের উত্তর শিকারমঙ্গল সরদার বাড়ির বাসিন্দা আব্দুল করিম সরদার ও তার স্ত্রী রাজিয়া বেগম অভিযোগ করেন, তাদের ছেলে মামুন সরদার প্রায়ই তাদের মারধর করেন এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালান। দীর্ঘ ৪৬ বছরের সংসারজীবনের শেষ সময়ে এসে তারা এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে দাবি করেন।

আব্দুল করিম সরদার বলেন, তার ছেলে মাঝেমধ্যেই তার ওপর শারীরিক নির্যাতন চালান। একপর্যায়ে মারধরে তার একটি হাত ভেঙে যায় বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, সংসার পরিচালনার জন্য ছেলে কখনো কোনো আর্থিক সহযোগিতা করেননি। বাধ্য হয়ে নিজের জমি বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয়েছে। সেই জমি বিক্রিকে কেন্দ্র করেও তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।

রাজিয়া বেগম অভিযোগ করেন, ছেলের সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে গেলেই তিনি অপমান ও নির্যাতনের মুখে পড়েন। এমন ঘটনা প্রায়ই ঘটছে বলে তার দাবি। তিনি আরও বলেন, তাদের পক্ষে কেউ কথা বলতে চাইলে তাকেও খারাপ ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

আব্দুল করিম সরদার আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর কথিত যুবদলের ব্যানার ব্যবহার করে তার ছেলে চাঁদাবাজির সঙ্গে জড়িয়েছেন। তবে এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকেই অনিচ্ছুক। তাদের আশঙ্কা, প্রতিবাদ করলে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মামুন সরদার। তিনি বলেন, তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, বৃদ্ধ বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। তাই ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ঘটে দফায় দফায় সংঘর্ষের ঘটনা।

এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগও উঠেছে।

শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগের রাতে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বসুরহাট বাজারের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে রয়েছেন, সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. আনোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে স্থানীয় পিএল একাডেমি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের কারণে শুক্রবার সন্ধ্যায় যুবদলের নেতাকর্মীরা শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদকে আটক করেছিলেন। এরপর বিষয়টি সমাধানের জন্য রাত সোয়া ৮টার দিকে স্থানীয় বিএনপি নেতা মোস্তফা রাজু ভূঁইয়া শিবিরের কিছু নেতাকে আনতে ঘটনাস্থলে ডাকেন।

সিরাজপুর ইউনিয়ন জায়াতের আমির আবুল হাসেম জানান, বিষয়টির সমাধানের উদ্দেশ্যে রাত সোয়া ৮টার দিকে সিরাজপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মুজাহিদসহ কয়েকজন শিবির নেতাকর্মি দিনার দোকানের একটি চা দোকানে যান। সেখানে গিয়ে স্বেচ্ছাসেবকদল নেতা ফারুক ও সিএনজি চালক বেলালের নেতৃত্বে শিবিরের নেতাকর্মিদের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিই। পরে আমি চলে আসার পর রাত পৌনে ১০টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

তিনি অভিযোগ করেন, বিএনপি কার্যালয় শুরু থেকেই বন্ধ ছিল এবং বিএনপির লোকজন নিজেরাই কার্যালয় ভাঙচুর করে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

কিন্তু কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু অভিযোগ করেছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবির বহিরাগত লোকজন এনে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এই ঘটনায় দিনার দোকান এলাকায় বিএনপির কার্যালয় এবং একটি দোকান ভাঙচুর করা হয়। মুমূর্ষু অবস্থায় স্বেচ্ছাসেবকদল নেতা ফারুক চিকিৎসাধীন রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এই ঘটনায় বিএনপির দুজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কারও একক কৃতিত্ব নয়। বরং এটি দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত অবদানের ফল। তিনি অন্যদের খাটো করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, "এ আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করা উচিত নয়।"

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত “বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ” শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তৃতার সময় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন এবং নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তাঁরা নিজেদের কৃতিত্ব দাবি করেননি।

আতিকুর রহমান রুমন বলেন, “নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো বলেনি যে, তারা একাই সবকিছু করেছে। যারা আজ একক কৃতিত্বদাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে। ইতিহাসও তাদের স্থান দেবে না।”

তিনি জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। অনেক সাংবাদিক তাদের মোটরসাইকেল ও গাড়িতে তুলে আমাকে-সহ বিএনপির নেতাদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা মারা গেছেন

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মা মারা গেছেন।

তিনি শুক্রবার ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেনারেল বিশ্বনাথ শর্মা ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যদিও তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

জেনারেল বিশ্বনাথ শর্মা ছিলেন মেজর সোমনাথ শর্মার ছোট ভাই, যিনি ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন সামরিক সম্মাননা পরমবীর চক্রে ভূষিত প্রথম সেনাসদস্য। ১৯৪৭-৪৮ সালের কাশ্মির অভিযানে অসাধারণ সাহসিকতার জন্য পরমবীর চক্রে ভূষিত চার সেনা বীরের একজন ছিলেন মেজর সোমনাথ শর্মা। অন্য তিনজন হলেন ল্যান্স নায়েক করম সিং, সেকেন্ড লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে এবং নায়েক যদুনাথ সিং।

দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী জেনারেল বিশ্বনাথ শর্মা ১৯৫০ সালের জুনে ১৬ লাইট ক্যাভালরিতে কমিশন লাভ করেন।

সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন বিশিষ্ট সামরিক নেতা হিসেবে জেনারেল শর্মা অবিচল নিষ্ঠা, সাহস এবং সম্মানের সাথে দেশের সেবা করেছেন। তিনি তার বড় ভাই মেজর সোমনাথ শর্মাসহ তার পরিবারের গৌরবময় ঐতিহ্যকে অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে গেছেন।”

১৯৩০ সালের ৪ জুন জন্মগ্রহণকারী জেনারেল শর্মা এমন একটি পরিবার থেকে এসেছিলেন, যে পরিবারটি দুই প্রজন্ম ধরে সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিল এবং ওই পরিবার থেকে তিনজন জেনারেল হন। জেনারেল বিশ্বনাথ শর্মার মৃত্যুতে ভারতীয় সেনাবাহিনীও তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এক্সে দেওয়া এক বার্তায় তাকে ‘একজন বিশিষ্ট সেনা ও দূরদর্শী সামরিক নেতা’ হিসেবে উল্লেখ করে বলেছে, জেনারেল বিশ্বনাথ শর্মা তার জীবন দেশের সেবায় উৎসর্গ করেছিলেন। স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্রপ্রাপ্ত মেজর সোমনাথ শর্মার ছোট ভাই হিসেবে তিনি পরিবারের অসাধারণ সাহস ও নিঃস্বার্থ সেবার ঐতিহ্যকে অত্যন্ত কৃতিত্বের সাথে ধরে রেখেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%