ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী নূর হিদায়া


সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী নূর হিদায়া

প্রেমের সীমানা এবং কাঁটাতার কিছুই নেই, এমন কথাই যেন আবার প্রমাণ করলেন মালয়েশিয়ান তরুণী নূর হিদায়া। ভালোবাসার টানে তিনি সুদূর মালয়েশিয়া থেকে এসেছেন বরিশালের গৌরনদীতে।

এই উপজেলায় চাঁদশী ইউনিয়নের বাসিন্দা প্রবাসী যুবক মো. সোহেল খলিফা, যিনি সুমন নামে পরিচিত, তার সঙ্গে এর আগে নূর হিদায়ার ভালোবাসার সম্পর্কটির এবার পারিবারিক ও সামাজিক স্বীকৃতির জন্য বিয়ের একটি জমকালো অনুষ্ঠান সম্পন্ন হলো।

বুধবার (৩ জুন) দুপুরে বর সোহেলের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আরও পড়ুন: শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাঙচুর, ক্ষুব্ধ কয়েকশ নারী-পুরুষ

সোহেলের স্বজনদের সূত্রে জানা গেছে, নাঠৈ গ্রামের মৃত আব্দুল করিম খলিফার ছেলে মো. সোহেল খলিফা দীর্ঘ সময় ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন এবং সেখানে ব্যবসা করছেন। মালয়েশিয়ায় থাকাকালীন তার পরিচয় ঘটে স্থানীয় তরুণী নূর হিদায়ার সঙ্গে। ধীরে ধীরে তাদের পরিচয় প্রেমের সম্পর্কের মধ্যে রূপ নেয়। একপর্যায়ে দেড় বছর আগে তারা মালয়েশিয়াতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বর মো. সোহেল খলিফা বলেন, 'নূর হিদায়া আমাকে ও আমার দেশকে ভীষণ ভালোবাসে। যদিও মালয়েশিয়ায় আমাদের বিয়ে হয়েছে, তবুও ইচ্ছে ছিল দেশের মাটিতে পুরো পরিবারের সঙ্গে অনুষ্ঠান করার। নূর আমার পরিবারের সঙ্গে খুব দ্রুত মিশে গেছে।'

তিনি আরও জানান, 'নিজে উদ্যোক্তা হয়ে বাংলা ভাষা ও বাংলাদেশের জাতীয় সংগীত শিখেছে নূর।'

বিদেশি পুত্রবধূ আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। নূর হিদায়াকে এক নজর দেখতে সোহেলের বাড়িতে ভিড় জমান উৎসুক এলাকাবাসী।

আরও পড়ুন: ফয়’স লেক ঘুরে মুগ্ধ হলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় মো. রফিকুল ইসলাম বলেন, 'আমাদের গ্রামে এর আগে কখনো বিদেশি বউ আসেনি। খবর শুনেই কৌতূহল নিয়ে দেখতে এসেছি।'

এছাড়া ষাটোর্ধ্ব মোসাম্মৎ আমেনা বেগম বলেন, 'বিদেশি মেয়ে হলেও আমাদের বাঙালি সাজে তাকে সুন্দর লাগছে। দোয়া করি তারা সুখে থাকুক।'

এদিকে, নূর হিদায়া মালয়েশিয়ান ভাষার পাশাপাশি কিছু কিছু বাংলা বলার সক্ষমতা রাখেন। শুধু তাই নয়, বিয়ের আসরে তিনি স্পষ্ট কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে শোনান।

আরও পড়ুন: নেত্রকোণায় অক্টোবর মাসে কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ট্রাম্পের দাবি

পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা অর্জন না করার বিষয়ে সম্মতি দিয়েছে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।

ট্রাম্প এ বিষয়ে উল্লেখ করে বলেন, 'আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। দেশটি ইতোমধ্যেই সম্মত হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র রাখবে না।'

তিনি আরো বলেন, ইরানে সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র 'অত্যন্ত বড় সাফল্য' অর্জন করছে। ট্রাম্প মন্তব্য করেন, 'তেহরান কোনোভাবেই সুবিধাজনক অবস্থানে নেই।' তার ভাষায়, 'ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই।'

তিনি আরো বলেন, 'তাদের খুব কম সেনা রয়েছে। তাদের কোনো নেতৃত্বও নেই। তাদের অর্থনীতি ধসে পড়ছে।'

ট্রাম্প দাবি করেন, ইরানে মূল্যস্ফীতির হার ২৫০ শতাংশে পৌঁছেছে এবং দেশটি নানা ধরনের অর্থনৈতিক সংকটে ভুগছে।

হরমুজ প্রণালি অবরোধের সম্ভাবনা দীর্ঘস্থায়ী হবে কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এটা হতে পারে, কিন্তু আমি মনে করি সম্ভাবনা কম। আমার ধারণা, বিষয়টির সমাধান খুব দ্রুত হয়ে যাবে।'

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত প্রসঙ্গে সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতার ভূমিকা সরাসরি এই পরিস্থিতির সঙ্গে জড়িত রয়েছে। ট্রাম্প বলেন, 'তিনি অবশ্যই জড়িত। বলা হচ্ছে, তিনি অনুমোদন দিচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরেই এভাবেই বিষয়গুলো পরিচালিত হয়ে আসছে।'

নতুন নেতার সঙ্গে ভবিষ্যতে সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি বলেন, 'সব কিছু কিভাবে এগোয় তার ওপর নির্ভর করবে, তবে কোনো একসময় আমাদের সাক্ষাৎ হতে পারে।'

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো সমঝোতা বা চুক্তির বাস্তবতা নির্ভর করবে ভবিষ্যৎ আলোচনার অগ্রগতি এবং উভয় পক্ষের আনুষ্ঠানিক অবস্থানের ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে মেট্রোরেল নিরবচ্ছিন্ন সেবা দিয়ে প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করেছে।

এ সময়ে যাত্রীদের সুবিধার্থে নিয়মিত ট্রেন চলাচলের পাশাপাশি অতিরিক্ত ট্রেনও প্রস্তুত রাখা হয়।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গনসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৩ জুন) বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই সময় ঈদের দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে নির্ধারিত হেডওয়ে অনুযায়ী প্রতিদিন ১৪০টি মেট্রোরেলের ট্রিপ পরিচালনা করা হয়েছে এবং দৈনিক গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।

যাত্রী চাহিদার প্রেক্ষিতে তাৎক্ষণিক ট্রেনের ট্রিপ সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ১০টি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হয়। ডিএমটিসিএলের সব কর্মকর্তা/কর্মচারী সরকারি ছুটির দিনেও নিরলস কাজ করেছেন।

সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মেট্রোরেল পরিচালনায় সহযোগিতা করায় যাত্রী ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি ডিএমটিসিএল কৃতজ্ঞতা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে প্রত্যক্ষদর্শীদের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে প্রত্যক্ষদর্শীদের মন্তব্য

ভারতের দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮ জন বিদেশি নাগরিক বলে পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশের নাগরিক, নাইজেরিয়ার নাগরিক, মোজাম্বিকের নাগরিক ও লাইবেরিয়ার নাগরিক রয়েছেন বলে সিএনএন-নিউজ১৮ জানিয়েছে।

আজ বুধবার (৩ জুন) সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ২০২২ সালের পর ভারতের রাজধানীতে এটি অন্যতম সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে হোটেলের জ্বলন্ত ভবন থেকে কয়েকজন নিচে লাফ দেন। এই সময় স্থানীয় বাসিন্দারা পাশের একটি দোকান থেকে গদিগুলো এনে রাস্তায় বিছিয়ে দেন, যেন লাফ দেওয়া মানুষদের আঘাত কিছুটা কম হয়।

প্রত্যক্ষদর্শী শের খান মন্তব্য করেছেন, ‘লোকজন গদি বিছিয়ে দিয়েছিল। তৃতীয় তলা থেকে এক নারী তার ছোট শিশুকে নিয়ে সেই গদির ওপর লাফ দিয়েছিলেন।’ টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা গেছে। একটি ফুটেজে দেখা যায়, ভবনটি আগুনের মধ্যে ঘেরা অবস্থায় উপরের তলা থেকে দুজন নিচে লাফ দিচ্ছেন এবং ভবন থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।

প্রাথমিক উদ্ধারকাজে সহায়তা করা স্থানীয়রা জানাতে পেরেছেন, চারতলা ভবনটির নিচতলা ও প্রথম তলায় আগুন শুরু হয়। ফলে ওপরের তলাগুলোতে থাকা মানুষজন আটকা পড়ে যান।

স্থানীয় বাসিন্দা ওয়াসিম রাজা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘এখানে একটি গদির দোকান আছে। আমরা সেখান থেকে গদিগুলো এনে রাস্তায় বিছিয়ে দিয়েছিলাম, যাতে যারা ভবন থেকে লাফ দিচ্ছিলেন তাদের সাহায্য করতে পারি।’

পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে ভবনে আগুন লাগতে শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে আটটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী রয়টার্সের এক সাংবাদিক জানান, দুপুরের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুলিশ, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, এই মর্মান্তিক ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে।’

সরকারি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এর একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, হাসপাতালটিতে ১৩ জন আহতকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জিতেন্দ্র কুমার সাংবাদিকদের জানান, ‘ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সঙ্গে ওই রেস্তোরাঁর কোনো সম্পর্ক থাকতে পারে।’

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সহায়তায় কর্তৃপক্ষ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকর্ষনীয় বেতনে চাকরি দিচ্ছে লাইভ শপিং

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


আকর্ষনীয় বেতনে চাকরি দিচ্ছে লাইভ শপিং

পুরুষদের জন্য জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড লাইভ শপিং হেড অব রিটেল অপারেশন্স ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময় শুরু হয়েছে বুধবার (০৩ জুন) থেকে, যা চলবে আগামী ০৩ জুলাই পর্যন্ত।

নিয়োগের পর প্রার্থীরা মাসিক ৬০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: লাইভ শপিং

পদের নাম: হেড অব রিটেল অপারেশন্স ম্যানেজার

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: রিটেইল অপারেশনস, ব্র্যান্ডিং, মার্কেটিং এক্সিকিউশন, ইনভেন্টরি কন্ট্রোল এবং সেলস ডেভেলপমেন্ট বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছরের।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (ইউভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৪৫ বছর।

কর্মস্থল: ঢাকা

বেতন: ৬০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ছয় মাস পর পর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৩ জুলাই ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%