ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে নতুন কোডিং পদ্ধতি চালু


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে নতুন কোডিং পদ্ধতি চালু

রাজশাহী, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু করা হয়েছে। এই পদ্ধতি বাস্তবায়নের জন্য নির্বাচিত বিভাগসমূহকে প্রয়োজনীয় উপকরণাদি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপকরণাদি প্রদান করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, সংশ্লিষ্ট বিভাগসমূহের সভাপতি এবং পরীক্ষা কমিটির সভাপতিসহ অন্যান্যরা।

কোডিং পদ্ধতি চালুর প্রথম পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল বিভাগে এই পদ্ধতি অনুসরণ করা হবে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্যে এড শিরানের সফর থেকে বাদ ম্যাকলমোর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্যে এড শিরানের সফর থেকে বাদ ম্যাকলমোর

এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর, যিনি মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য এই পরিস্থিতির শিকার হয়েছেন। গত ৪ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের সফরের অংশ হিসেবে তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান উচ্চারণ করেন। এসময় তিনি গাজা ও অধিকৃত পশ্চিম তীরের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন।

ম্যাকলমোরের এই বক্তব্যের পর তার সফরে অংশগ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়। ইসরায়েলপন্থী একটি সংগঠন ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে শুরু করে। এদিকে, সফরের আয়োজকদের কাছে জানানো হয় যে, ম্যাকলমোরকে নিয়ে কিছু ভেন্যুতে অনুষ্ঠান করা হলে তারা তা আয়োজন করতে রাজি হবে না।

এই পরিস্থিতির কারণে, এড শিরানের ‘লুপ ট্যুর’-এর বাকি যুক্তরাষ্ট্র পর্বে আর ম্যাকলমোরকে রাখা হচ্ছে না। সফরের আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, একাধিক ভেন্যুর পক্ষ থেকে ম্যাকলমোরের অংশগ্রহণ নিয়ে আপত্তি আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।

এদিকে, ম্যাকলমোর জানিয়েছেন, তিনি এড শিরান ও তার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে একাধিকবার কঠিন আলোচনা করেছেন। তিনি নিজের অবস্থানও স্পষ্ট করেছেন। ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে তাকে সফর থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি তার বক্তব্য থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি।

ফিলিস্তিন ইস্যুতে ম্যাকলমোরের অবস্থান নতুন নয়। এর আগে তিনি প্রকাশ্যে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন এবং ২০২৪ সালে ‘হিন্ডস হল’ নামে প্রতিবাদী গান প্রকাশ করেছিলেন। এড শিরানের সফর থেকে বাদ পড়ার ঘটনায় সংগীতাঙ্গনে মতবিরোধ ও বিতর্ক আরও তীব্র হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে ২০ বছর ধরে ধর্ষণের অভিযোগ, ভিডিও ধারণের অভিযোগও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


স্ত্রীকে ২০ বছর ধরে ধর্ষণের অভিযোগ, ভিডিও ধারণের অভিযোগও

নিজের স্ত্রীকে অজান্তে মাদক প্রয়োগ করে দুই দশকেরও বেশি সময় ধরে ধর্ষণের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, স্ত্রীকে ধর্ষণের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন অভিযুক্ত। যুক্তরাজ্যের এই ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ওই ব্যক্তি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিরল এই ঘটনার পেছনে আসলে কী ছিল তা নিয়ে আলোচনা চলছে।

বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে যে, গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্ট এলাকার ষাটোর্ধ্ব ওই ব্যক্তি ২০০৪ থেকে ২০২৫ সালের মধ্যে স্ত্রীর বিরুদ্ধে সংঘটিত ৬০টি অপরাধের অভিযোগ স্বীকার করেছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে ধর্ষণ, অনুপ্রবেশমূলক যৌন নির্যাতন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদক বা অন্য কোনো পদার্থ প্রয়োগ করার অভিযোগ।

ম্যানচেস্টার মিনশাল স্ট্রিট ক্রাউন কোর্টে শুনানির সময় ভুক্তভোগীও আদালতে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সহায়তায় তিনি পাবলিক গ্যালারি থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি আদালতে একের পর এক অভিযোগের জবাবে ‘দোষী’ স্বীকার করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তের দোষ স্বীকারের পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রিক জ্যাকসন বলেন, তদন্তটি অত্যন্ত জটিল এবং পুরো প্রক্রিয়াজুড়ে ভুক্তভোগীকে বিশেষায়িত সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘যদি কেউ মনে করেন যে তিনি বা তার পরিচিত কেউ মাদক প্রয়োগের মাধ্যমে সংঘটিত যৌন নির্যাতনের শিকার হতে পারেন, তাহলে মনে রাখতে হবে—প্রমাণ, নিশ্চিত স্মৃতি বা ঘটনার সম্পূর্ণ বিবরণ না থাকলেও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

এর আগে অভিযুক্ত ব্যক্তি স্ত্রীর সম্মতি ছাড়াই তার অন্তরঙ্গ ছবি ও ভিডিও অন্যদের সঙ্গে শেয়ার করার অভিযোগও স্বীকার করেছিলেন।

এ মামলায় আরও ১৩ জনের নাম জড়িয়েছে। তাদের মধ্যে একজন এর আগে ভুক্তভোগীর বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ স্বীকার করেছেন। তবে বাকি ১২ জন সহ-আসামি, যাদের বয়স ২৮ থেকে ৭৪ বছরের মধ্যে, তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

আদালত জানিয়েছে, মামলার বিচারিক কার্যক্রম আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে। বিচার শেষে প্রধান অভিযুক্তের সাজা ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করার জন্য তাদের জন্য উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান এই আহ্বান জানান।

শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, ‘এখানে এসে একটি কথাই মনে পড়ছে, সেটা হলো— যেকোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা। শিশু কিশোররা আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে। কারণ, আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। শিশুরাই জাতির ভবিষ্যৎ।’

শিশুদের উৎকর্ষ সাধনে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং পরবর্তীতে কন্যা শিশুদের জন্য বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ তৈরির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এই শিশুদের উৎকর্ষ সাধনের জন্যই স্থাপিত হয়েছিল শিশু একাডেমি। পরবর্তীতে কন্যা শিশুদের উচ্চতর স্তরে লেখাপড়া অবৈতনিক করা হয়। নতুন কুঁড়ির মতো সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বী ভাবনায় ভরপুর। শুধু চায় সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বন্দোবস্ত ও সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে খেলাধুলা, বিচরণের সুযোগ, যেকোনো ব্যাধির চিকিৎসার নিশ্চয়তা আমাদের সকলের সৃষ্টি করতে হবে। যেন বাংলাদেশের ৬৪টি জেলায়, উপজেলায়, ৫৯৯টি ইউনিয়নের ৯ হাজার ৯৯০ টি গ্রামের কোনো শিশু-কিশোর অবহেলায় ঝরে না পড়ে। প্রত্যেক শিশু যেন তার অভিভাবক ও পরিবারের কাছে সুরক্ষিত থাকে।’

শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে জুবাইদা রহমান বলেন, ‘সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে শিশুরা তাদের অসীম প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। দলগতভাবে যেকোনো সাফল্য অর্জন এবং খেলাধুলার মানসিকতা তাদের পরবর্তীতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শক্তি ও মনোবল জোগাবে।’

জুবাইদা রহমান বলেন, ‘শিশুরা সমাজ ও রাষ্ট্রের প্রিয় ও মূল্যবান সম্পদ। তাদের সকলের মধ্যে আকাশচুম্বী স্বপ্ন— নীল আকাশে ডানা মেলে উড়বে। তাদের ইচ্ছা— আকাশচুম্বী মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘শিশুরা আজ প্রমাণ করেছে— সকলে মিলে একসঙ্গে কিছু সার্থক করার পরিচয়। যেটি খেলাধুলার ক্ষেত্রেও অত্যন্ত জরুরি। এই শিক্ষায় তাদের পরবর্তীতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার মনোবল ও শক্তি জোগাবে। তোমরাই নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে।’

অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) ভূমিকা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৫১ শতাংশ নারী জনসংখ্যার উন্নয়নে বাফওয়ার এ ধরনের প্রশিক্ষণ ও হস্তশিল্পের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অভিনব। তিনি গোল্ডেন ঈগল স্কুলের ছাত্রীদেরও ধন্যবাদ জানান এবং তাদের সম্ভাবনার শীর্ষে পৌঁছানোর শুভ কামনা জানান।

বক্তব্যের আগে ডা. জুবাইদা রহমান ব্লু স্কাই স্কুল পরিদর্শন শেষে স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং ‘বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা জুবাইদা রহমানের সামনে গান, নৃত্য, ফ্যাশন শো-সহ নানা পারফরম্যান্সে অংশ নেন। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি সুবিধা প্রদানসহ নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে বাফওয়ার মানবিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন জুবাইদা রহমান।

পরে অনুষ্ঠানে প্রধান অতিথি জুবাইদা রহমানের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন ব্লু স্কাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা।

পরে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের পক্ষ থেকে জুবাইদা রহমানের হাতে শুভেচ্ছা স্মারক ও বিশেষ উপহার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ছবি তুলে দেওয়া হয়।

পরে বাফওয়া কর্মসূচি এবং ‘ব্লু স্কাই’ স্কুলের কর্মকাণ্ডের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান। আরো বক্তব্য রাখেন, ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ ( পিএসসি)।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধিবৃন্দ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প ও তার সহকারীর চুম্বনের ভাইরাল ছবিটি কি এআই দিয়ে তৈরি? যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


ট্রাম্প ও তার সহকারীর চুম্বনের ভাইরাল ছবিটি কি এআই দিয়ে তৈরি? যা জানা গেল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নির্বাহী সহকারী নাটালি হার্পের একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিটি দাবি করা হচ্ছে যে, ট্রাম্প গলফ কোর্সে হার্পের সঙ্গে চুম্বনে লিপ্ত রয়েছেন। যদিও ভাইরাল এই ছবিটি নিয়ে অনলাইনে বিভিন্ন বিতর্ক চলছে, তবে এর সত্যতা প্রমাণ করার জন্য কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায়নি।

ছবিটিতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন পুরুষ একটি নারীর কাছে দাঁড়িয়ে আছেন। নারীর হাতে গলফ খেলার সামগ্রী রয়েছে এবং পেছনে গলফ কার্ট ও মাঠ দৃশ্যমান। ভাইরাল ছবির মধ্যে থাকা দুজনকে ডোনাল্ড ট্রাম্প এবং নাটালি হার্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এবং বিভিন্ন স্থানে হার্পকে তার সঙ্গে দেখা যাওয়ার কারণে ছবিটি দ্রুত সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

তবে নেটিজেনদের মতে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুল ব্যবহার করে ছবিটি পরীক্ষা করা হয়েছে এবং এটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। ছবির পরিষ্কার সংস্করণে দেখা যায়, নারীর এক হাতে ছয়টি আঙুল রয়েছে।

এছাড়া ছবিটির মধ্যে আরও কিছু ত্রুটি ধরা পড়েছে, যেমন—গলফ কার্টের পেছনে গলফ ক্লাব রাখার নিয়ম থাকলেও, সেগুলো সামনের সিটে রাখা হয়েছে। গলফ ক্লাবগুলোর আকৃতি অদ্ভুত এবং মেকি মনে হচ্ছে, পতাকায় কোনো ক্লাবের লোগো নেই এবং ট্রাম্পের ডান কানের পাশে পরিচিত ক্ষতচিহ্নটি এই ছবিতে অনুপস্থিত।

আগে ট্রাম্পের বিভিন্ন গলফ খেলায় এবং সফরে নাটালি হার্পকে তার সঙ্গে দেখা গেছে। তবে তাদের পূর্বের আসল ছবিগুলোর অস্তিত্ব থাকা সত্ত্বেও, এটি বোঝা যাচ্ছে যে চুম্বনের এই ছবিটি সত্যি নয়।

সব মিলিয়ে, ছবিটি স্পষ্টভাবে ভুয়া, যা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%