০৬:১৫ পি.এম
এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম মন্তব্য করেছেন যে, যখন বিএনপির সমালোচনা করা হয়, তখন তারা মনে করে এনসিপি তাদের বিরোধিতা করছে। তিনি বলেন, যদি বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয় এবং ব্যর্থতার দিকে অগ্রসর হয়, তবে তা শুধু তাদের জন্য ক্ষতিকর নয়, বরং পুরো বাংলাদেশের জন্যও ক্ষতিকর হবে।
শুক্রবার বিকালে চাঁদপুর জেলা প্রেসক্লাব এনসিপির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে একটি সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় সাংবাদিকদের সাথে তিনি এই কথা বলেন।
সারজিস আলম স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সংসদ বা বাইরে লোকদেখানো বুলির ওপর নির্ভর না করে বাস্তবিক কাজ করে দেখানোর আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: মাদারীপুরে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর সমালোচনা করে উল্লেখ করেন, সকল মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েও যদি তিনি নিজ দায়িত্বে ব্যর্থ হন, তবে সেই অবস্থান থেকে বেরিয়ে আসা উচিত। মন্ত্রীদের নিজেদের দপ্তরের সঠিক তথ্য ও রিপোর্ট সংসদে সঠিকভাবে উপস্থাপন করার তাগিদ দেন তিনি।
ওসমান হাদি হত্যার উদাহরণ টেনে তিনি বলেন, মূল হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হলেও সংসদে শুধু তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে, যা অবাস্তব ও ধোঁয়াশাচ্ছন্ন। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিশ্চিত বিচার না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়।
চাঁদপুর জেলা এনসিপি’র আহবায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. সালেহ উদ্দিন সিফাত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম প্রমুখ।
আরও পড়ুন: শিবচরের তিন সেতুর কাজ নানা জটিলতায় থমকে আছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন