ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ


আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

আফগানিস্তান ক্রিকেট দলের নেতৃত্বে এসেছে এক পরিবর্তন। অভিজ্ঞ ব্যাটার রহমত শাহকে টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বুধবার বোর্ড এক বিবৃতিতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে। এর ঠিক এক দিন আগে, হাশমতউল্লাহ শহিদী ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান। শহিদীর নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান উল্লেখযোগ্য উন্নতি করেছে। বিশেষ করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তারা ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে জয় পেয়ে ক্রিকেট বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আফগানিস্তান ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো খেলার সুযোগ পায়।

তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর রেখে নতুন পরিকল্পনার অংশ হিসেবে নেতৃত্বে পরিবর্তন আনতে হয়েছে বোর্ডকে। এসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অধিনায়ক হিসেবে হাশমতউল্লাহ শহিদীর অবদান, নিষ্ঠা ও নেতৃত্বের জন্য বোর্ড তার প্রতি কৃতজ্ঞ। একইসাথে নতুন অধিনায়ক রহমত শাহকে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

রহমত শাহর অধিনায়ক হওয়া অনেকটা প্রত্যাশিত ছিল। ২০২১ সালে যখন হাশমতউল্লাহ শহিদী অধিনায়ক হন, তখন রহমত ছিলেন দলের সহ-অধিনায়ক। আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক।

নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি নতুন সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে আফগানিস্তান। উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে করা হয়েছে রহমত শাহর ডেপুটি।

নতুন অধিনায়ক হিসেবে রহমত শাহর প্রথম বড় পরীক্ষা হবে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজ দিয়েই তিনি নেতৃত্বের নতুন অধ্যায় শুরু করবেন।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান সংস্থা এফইএস প্রতিনিধির সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান সংস্থা এফইএস প্রতিনিধির সাক্ষাৎ

জার্মানির বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গ্যার্ডেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ অনুষ্ঠানটি বুধবার (২২ জুলাই) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, সক্ষমতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এফইএস জার্মানির মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, শিক্ষা ও গবেষণায় সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।

এই সাক্ষাতে গবেষণা, প্রকাশনা এবং সংলাপের মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করে তা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজ গঠনের বিষয়েও আলোচনা হয়। সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং গবেষণাপত্র প্রকাশের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ফেলিক্স গ্যার্ডেস।

সাক্ষাৎকালে এফইএস-এর কর্মসূচি উপদেষ্টা সাধন কুমার দাস উপস্থিত ছিলেন। জার্মান অতিথিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জানান উপাচার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ

ভারতের রাজধানী দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলন ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

একই সঙ্গে প্রশ্ন উঠেছে, কেন অনেক জনপ্রিয় তারকা এখনো এ বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন না।

বিশেষ করে ২০ জুলাইয়ের সংসদ অভিযানের পর থেকে বলিউডের একাধিক তারকা শিক্ষার্থীদের সমর্থনে বক্তব্য দিতে শুরু করেন। তবে ক্যাটরিনা কাইফসহ খান, কাপুর, কুমার ও দেবগন পরিবারের অনেক তারকার নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা দিয়েছে।

এই নীরবতার কারণেই ক্যাটরিনা কাইফকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর কিছু অনুরাগী।

মঙ্গলবার অভিনেত্রীর একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম ফ্যান পেজের অ্যাডমিন ঘোষণা দেন, তারা ৭০ হাজার অনুসারী থাকা সেই পেজটি বন্ধ করে দিচ্ছেন।

ফ্যান পেজের অ্যাডমিনের ভাষ্য, ‘ভারতীয়দের পাশে দাঁড়ানোর সাহস যার নেই, তাকে আর সমর্থন করতে চাই না।’

ওই পেজের বিবৃতিতে আরো লেখা হয়, ‘ছোটবেলা থেকে আমি আপনার ভক্ত। কিন্তু আমাদের মতো ভারতীয়দের জন্য এবং শিক্ষার্থীদের জন্য আপনি একটি কথাও বললেন না।

সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস আপনার নেই। আপনার খারাপ সময়ে আমরা সব সময় পাশে ছিলাম, অথচ আপনি আমাদেরই হতাশ করলেন। তাই আমি আপনাকে আনফলো করছি এবং এই ফ্যান পেজ বন্ধ করে দিচ্ছি। আপনি এর যোগ্য নন।’

এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সেই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

কেউ লিখেছেন, ‘ফ্যানপেজের অ্যাডমিনকে সম্মান জানাই।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘খুব ভালো হয়েছে, ফ্যান পেজ বন্ধ করে দেওয়াই উচিত।’

তবে ক্যাটরিনা কাইফের অনেক অনুরাগী অভিনেত্রীর পক্ষেও অবস্থান নিয়েছেন। তাদের বক্তব্য, কোনো বিষয়ে কথা বলা বা না বলা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এক ভক্ত লিখেছেন, ‘আপনি যেমন গণতন্ত্রে বাস করেন, তিনিও করেন। আপনি যেমন নিজের ইচ্ছেমতো কোনো বিষয়কে সমর্থন করতে পারেন, তিনিও পারেন। তাঁর সিদ্ধান্তের জন্য যদি আপনি তাঁকে সমর্থন না-ও করেন, তা হলে সেটা আপনার অধিকার। কিন্তু এই নিয়ে কাউকে চাপ দেওয়া বা আবেগ দিয়ে প্রভাবিত করার চেষ্টা ঠিক নয়। তিনি প্রাপ্তবয়স্ক। কী ঠিক, কী ভুল, সেটা তিনি নিজেই বুঝতে পারেন।’

এদিকে শিক্ষার্থীদের সমর্থনে ইতিমধ্যেই প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, অরিজিৎ সিং, নাসিরুদ্দিন শাহ, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ, সোনাক্ষী সিনহা, হৃত্বিক রোশন, সোহা আলী খান, প্রকাশ রাজ, বিশাল দাদলানী, শিল্পা রাও, অনুরাগ কাশ্যপ, মধুবন্তী বাগচী এবং ফাতিমা সানা শেখ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভা মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে ভুক্তভোগীদের জন্য আরও কার্যকর, সমন্বিত ও মানবিক সেবা নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় স্টিয়ারিং কমিটির সদস্যরা ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, "ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, সহজলভ্য ও সমন্বিত সেবা প্রদানই ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল লক্ষ্য।" এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকেট দিলসেতারা চুনি, সমিতির সদস্য অ্যাডভোকেট সালেহা পারভিন ডলি, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) প্রজেক্ট কো-অর্ডিনেটর এস. এম. আহসান উল্লাহ সরকার রিপন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাজশাহীর কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা, মেরী স্টোপস বাংলাদেশের ক্লিনিক ম্যানেজার তুষার চন্দ্র মাহাতো, ইউসেপ রাজশাহীর প্রধান খানুজ্জামান, অর্গানাইজেশন ফর লিগ্যাল অ্যাসিসট্যান্স অ্যান্ড রাইটস (ওলার) প্রতিনিধি সামছুন্নাহার (মুক্তি) এবং সিএমএম কোর্ট, রাজশাহীর প্রবেশন অফিসার তারেক এলাহী।

এ ছাড়া উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলামসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় আরএমপির সব থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও অংশ নেন। সভা শেষে ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও সেবামুখী করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

উরুগুয়েতে একটি বাসে গুলি চালানো হয়েছে, যার মধ্যে ছিল ফুটবল ক্লাব টাইগার্সের সমর্থকরা। এই গুলিতে একজন আহত হয়েছেন।

মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়লাভের পর সমর্থকরা আনন্দ উদযাপন করে বাসে ফিরছিলেন। বলতে গেলে, যখন তারা শহরের রুটওয়ানে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ভয়াবহ ঘটনা ঘটেছে।

কনমেবল সুদামেরিকানা ২০২৬ টুর্নামেন্টের প্লে-অফের প্রথম লেগের ম্যাচ এটি ছিল। যেখানে উরুগুয়ের ঐতিহ্যবাহী ক্লাব নাসিওনাল আতিথ্য দেয় ক্লাব অ্যাটলেটিকো টিগ্রেকে। উল্লেখ্য, এটি আর্জেন্টিনার বুয়েনস আইরেসের একটি পরিচিত ক্লাব। প্রতিযোগিতার প্রথম লেগে ঘরের মাঠে নাসিওনাল ৩-০ গোলে টিগ্রের কাছে হেরে যায়।

টিওয়াইসি স্পোর্টসের একটি প্রতিবেদন অনুসারে, মন্তেভিদিওর রুটওয়ান এবং কামিনো সিবিলসের সংযোগস্থলে দু'টি মোটরসাইকেল নিয়ে হামলাকারীরা গুলি চালায়। হামলার সময় টিগ্রে ক্লাবের একজন সমর্থকের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়।

তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় আছেন। উরুগুয়্যের পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ম্যাচের পর প্রতিপক্ষ দলের কোনো উগ্র সমর্থক গোষ্ঠী এই অতর্কিত হামলাটি চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%