ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রবাসীদের জন্য বিমানবন্দরে ২০০ লাগেজ ট্রলি হস্তান্তর


প্রবাসীদের জন্য বিমানবন্দরে ২০০ লাগেজ ট্রলি হস্তান্তর

প্রবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ট্রলিগুলো হস্তান্তর করেন। একই অনুষ্ঠানে তিনি জাপানের সঙ্গে সদ্য স্বাক্ষরিত প্রবাসী কর্মীদের সুরক্ষা সংক্রান্ত একটি যুগান্তকারী চুক্তির বিষয়টিও তুলে ধরেন।

​

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে মন্ত্রী বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন করেন। সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে ২০০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তিনি আরো জানান, যাত্রীদের সুবিধার্থে আগামী কয়েকদিনের মধ্যে সিভিল এভিয়েশন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগেও আরও পর্যাপ্ত সংখ্যক ট্রলি যুক্ত করা হবে।

জাপানের সাথে নতুন চুক্তিতে যেসব সুবিধা থাকছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে জাপানের সাথে স্বাক্ষরিত একটি চুক্তির (MoC) বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, অন্যান্য চুক্তির তুলনায় এবারের চুক্তিতে বেশ কিছু ভিন্নতা ও প্রবাসী কর্মীদের জন্য বাড়তি সুবিধা রয়েছে। এই চুক্তির আওতায় কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। এর ফলে কর্মীদের দক্ষতা উন্নয়ন ঘটবে, তারা উচ্চ বেতন পাবেন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা পাবেন।

চুক্তিতে নারী কর্মীদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

মন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা যাবে না বা তার সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এমনকি গর্ভধারণের বা সন্তান প্রস্তুতির কারণে কাউকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যতামূলক বিধান এই চুক্তিতে রাখা হয়নি। এই চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আটকে পড়া যাত্রীদের বিষয়ে পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ফ্লাইট সংকটের কারণে যারা আটকে আছেন, তাদের অন্য এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি নিশ্চিত করেন। ইতিমধ্যে আটকে পড়া যাত্রীদের মধ্যে বগুড়া ও কুমিল্লার দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে মিশনগুলো নিবিড়ভাবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠার ১৮ বছরেও বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে রিডিং রুম নেই, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


প্রতিষ্ঠার ১৮ বছরেও বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে রিডিং রুম নেই, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে ১৮ বছর পূর্ণ হলেও আলাদা রিডিং রুমের অভাব রয়েছে। এর ফলে চাকরির প্রস্তুতির বই বা নিজেদের সংগ্রহের বই নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। বাধ্য হয়ে অনেকেই লাইব্রেরির বারান্দায় বসে পড়াশোনা করছেন। এতে রোদ-বৃষ্টি ও অন্যান্য প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় বইয়ের অভাব এবং লাইব্রেরির অটোমেশন ব্যবস্থা চালু না হওয়ায় পাঠকসেবার মান নিয়েও প্রশ্ন উঠেছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিটি দুই তলাবিশিষ্ট। নিচতলায় কম্পিউটার ল্যাব ও আর্কাইভ রয়েছে, এবং দ্বিতীয় তলায় অনুষদভিত্তিক পাঠকক্ষ ও জার্নাল কর্নার অবস্থিত। তবে চাকরির প্রস্তুতির বই বা নিজস্ব বই নিয়ে পড়াশোনার জন্য আলাদা রিডিং রুম নেই। এ কারণে লাইব্রেরির বারান্দায় বসে পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীরা।

লাইব্রেরির অভ্যন্তরে তুলনামূলকভাবে কম সংখ্যক শিক্ষার্থীকে পড়াশোনা করতে দেখা যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিভাগভিত্তিক প্রয়োজনীয় বইয়ের অভাব রয়েছে। নতুন সংস্করণের বই না থাকার কারণে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

অন্যদিকে, লাইব্রেরির বাইরের বারান্দায় তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থীকে পড়াশোনা করতে দেখা যায়। কিছু শিক্ষার্থী চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ একাডেমিক পড়াশোনায় ব্যস্ত রয়েছেন। তবে সেখানে পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকার কারণে এবং রোদ-বৃষ্টির কারণে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা সাতটার পর লাইব্রেরি বন্ধ হয়ে গেলে বারান্দায় পড়াশোনা করা শিক্ষার্থীদের শৌচাগার ব্যবহারের জন্য ক্যাফেটেরিয়া এলাকা কিংবা আবাসিক হলে যেতে হয়। এই সমস্যা সমাধানের দাবিতে তারা একাধিক বার আন্দোলন করেছেন। এমনকি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি শৌচাগার নির্মাণের উদ্যোগ নেয়।

তবে লাইব্রেরির পরিসর সম্প্রসারণ, সাইকেল রাখার গ্যারেজ নির্মাণ এবং পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল সংস্কারের মতো বিষয়গুলো এখনো সমাধান হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর ফলে লাইব্রেরিতে পড়তে আসা শিক্ষার্থীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছর পরও কেন্দ্রীয় লাইব্রেরিতে অটোমেশন ব্যবস্থা চালু হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ১৬ লাখ টাকা ব্যয়ে একটি সার্ভার কেনা হলেও সেটি এখনো ব্যবহার করা হচ্ছে না। আধুনিক প্রযুক্তিনির্ভর লাইব্রেরি ব্যবস্থাপনা চালু না হওয়ায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাবেরা শাপলা বলেন, "বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি শিক্ষার্থীদের পড়াশোনার অন্যতম প্রধান জায়গা। কিন্তু বাইরে থেকে বই নিয়ে লাইব্রেরির ভেতরে পড়তে দেওয়া হয় না। আবার আলাদা রিডিং রুম না থাকায় চাকরির প্রস্তুতি কিংবা নিজস্ব বই নিয়ে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। বাধ্য হয়ে বারান্দায় বসে পড়তে হয়। রোদ-বৃষ্টির সময় সেখানে পড়াশোনা করাও কঠিন হয়ে পড়ে। আমরা চাই, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত একটি রিডিং রুমের ব্যবস্থা করা হোক।"

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মমিন ইসলাম বলেন, "লাইব্রেরিতে প্রয়োজনীয় অনেক বই ও নতুন সংস্করণের বই পাওয়া যায় না। অটোমেশন ব্যবস্থাও চালু হয়নি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, লাইব্রেরির পরিসর বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় বই সরবরাহ, অটোমেশন চালু এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান বলেন, "লাইব্রেরিতে আমরা অনেক উন্নয়নকাজ করছি। যেমন, শৌচাগার নির্মাণ করা হচ্ছে এবং লাইব্রেরি আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। আর আমার সাথে সরাসরি কথা বলবেন। সরাসরি কথা বলা ছাড়া এসব বিষয়ে আমি কথা বলতে চাই না।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর চলমান অচলাবস্থা সমাধান এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার উদ্দেশ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্যদের নিয়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখা থেকে রোববার (১৮ অক্টোবর) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে ইউজিসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিঠির মধ্যে উল্লেখ করা হয়েছে যে, চুয়েটের বিদ্যমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে ইউজিসির সদস্য পর্যায়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠন করা প্রয়োজন। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট সুপারিশ দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়েটের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্যসহ ছয়জন সদস্য উপস্থিত থাকলেও কোনো শিক্ষক সদস্য উপস্থিত ছিলেন না।

সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সমাধানের জন্য তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার আহ্বান জানানো, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত আলোচনা করা এবং সংকট সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের সুপারিশ পাঠানো অন্তর্ভুক্ত ছিল।

সিন্ডিকেটের তৃতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুই দিন পর ইউজিসিকে কমিটি গঠনের উদ্যোগ নিতে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আতাউর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন নৌপরিবহন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আতাউর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন নৌপরিবহন

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. আতাউর রহমান খান যোগদান করেছেন। এর পূর্বে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। গত ২৫ মে তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।

মো. আতাউর রহমান খান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৮তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগদানের মাধ্যমে তার সরকারি কর্মজীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

তার কর্মজীবনের উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগে কাজ করা অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনকালে তিনি দেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন। এই সময় তিনি দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নে কৌশলগত নেতৃত্ব প্রদান করেন।

সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি আতাউর রহমান খান দেশে ও বিদেশে বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিয়েছেন। সরকারি বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা, আলোচনা ও সমঝোতার কৌশল, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড (আইএফআরএস), বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, ডিজিটাল যুগে নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক মূল্যায়ন ছিল এসব প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয়।

শিক্ষাজীবনে আতাউর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে তিনি জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (গ্রিপস) থেকে জাপান-এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ বৃত্তি কর্মসূচির আওতায় পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি। এ ছাড়া ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেছেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পালনকালে দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নৌপথের কার্যকর ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আতাউর রহমান খান। তিনি নিরাপদ, আধুনিক ও দক্ষ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের কার্যক্রম আরো গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত ইশরাক

সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছেন।

তিনি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। পদত্যাগের ঘোষণার সময় তিনি উল্লেখ করেন যে, তাকে টার্গেট করা হয়েছিল এবং দলকে বিব্রত করতে চান না বলেই তিনি পদ থেকে অব্যাহতি গ্রহণ করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, "মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি। যদি দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে অবশ্যই প্রার্থী হব।"

ইশরাক হোসেন আরও জানান, "আজকের দিন থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি।" তিনি বলেন, পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল এবং অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চান। প্রধানমন্ত্রী তার এই আবেদনে সম্মতি দিয়েছেন।

এর আগে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের সৃষ্টি করেন ইশরাক। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইশরাককে ডেকে পাঠান এবং সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%