১০:৪৫ এম
বিশ্বকাপের মঞ্চে রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী হয়ে উঠেছে। জর্ডানের বিরুদ্ধে বদলি হিসেবে মাঠে নেমে চমৎকার এক ফ্রি কিকে গোল করে তিনি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন। আর্জেন্টাইন মহাতারকা একই সঙ্গে চলতি আসরে নিজের গোলসংখ্যাও বাড়িয়ে ছয়তে উন্নীত করলেন।
ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ জে এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি ছিল মেসির নতুন ইতিহাস।
প্রথমার্ধেই জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর ৫৫ মিনিটে মুশা আল তামারি একটি গোল করে জর্ডানকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন।
আরও পড়ুন: বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি
৬০ মিনিটে বদলি হিসেবে মেসি মাঠে নামেন লাউতারো মার্টিনেজের পরিবর্তে। তিনি আক্রমণে গতি আনতে সক্ষম হন এবং ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া একটি ফ্রি কিকে নিজের পরিচিত নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে জয় নিশ্চিত করেন। সেই গোলের মাধ্যমে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয়লাভ করে।
এই গোলের ফলে চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ছয়ে পৌঁছায় এবং একই সঙ্গে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেন।
এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ থেকেই পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ জে এর শীর্ষে থেকে আর্জেন্টিনা শেষ ৩২ নিশ্চিত করেছে। নকআউট পর্বে স্কালোনির দলের প্রতিপক্ষ হলো কেপ ভার্দে।
আরও পড়ুন: ঝিনাইদহে চাঞ্চল্যকার সুলতান হত্যা, ১৩ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন