১১:১৭ এম
স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফোউজি লেকা। তার বক্তব্য হলো, যদি সুযোগ আসে, তাহলে ফাইনালে ইয়ামালের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি এ প্রমাণ করতে চান যে, এই তরুণ ফুটবলারটির উচিত ছিল মরক্কোর হয়ে খেলা।
বর্তমান ফুটবলের অন্যতম সেরাদের মধ্যে ইয়ামালকে গণ্য করা হচ্ছে। স্পেনের সঙ্গে সঙ্গে মরক্কোর হয়ে খেলার একটি সুযোগও ছিল তার সামনে। তার বাবা মরক্কোর নাগরিক, আর মা ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক হওয়ায় তার দ্বৈত পরিচয় রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি স্পেনের জার্সিটিই বেছে নেন।
মরক্কো ফুটবল ফেডারেশন ইয়ামালকে দলে ভেড়াতে চেষ্টার হাত বাড়িয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। সম্প্রতি ফোউজি লেকা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি আশা করি আমরা ফাইনালে মুখোমুখি হবো, যাতে সবাই বুঝতে পারে তার কোন দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
তিনি আরো যোগ করেন, মরক্কো এখন আফ্রিকান ফুটবল ও বিশ্ব মঞ্চে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তাদের উন্নয়ন প্রকল্প অনেক ফুটবলারকে আকৃষ্ট করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন