০৮:৩৬ পি.এম
সাতক্ষীরা, ৫ অক্টোবর, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১১ লাখ ৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, কাঁকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে— ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও সিম কার্ড, ওষুধ, জিরা এবং ইমিটেশন গয়না।
আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা পাকা রাস্তা এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের সিম কার্ড জব্দ করে। কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি দল কেড়াগাছি থেকে ভারতীয় ওষুধ এবং গেড়াখালি এলাকা থেকে ভারতীয় জিরা জব্দ করে।
এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল সদর উপজেলার গোবিন্দকাটি থেকে মোবাইলের ডিসপ্লে ও ইমিটেশন গয়না জব্দ করে।
জব্দ করা মালামালের মোট বাজারমূল্য ১১ লাখ ৩ হাজার ২০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস গোডাউনে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রকাশ
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন