১০:০৭ এম
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দেশের ১৫টি জেলার মধ্যে ঢাকা শহরও রয়েছে, যেখানে তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) তিনি ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে আবহাওয়ার সর্বশেষ খবর শেয়ার করে এ তথ্য জানান।
মোস্তফা কামাল পলাশ তাঁর পোস্টে উল্লেখ করেন, সকাল ৬টার পর থেকে সকাল ৯টার মধ্যে ঢাকা শহর এবং এর চারপাশের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ফরিদপুর ও কুমিল্লায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, নদীবন্দরকে সতর্কতা
তিনি আরও জানান, বিশেষ করে সকাল ৬টার পর থেকে সকাল ১১টার মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা এবং গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, রাজধানীতে আজ ভোরে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টি হয়েছে। বুধবার ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টি সকাল সোয়া ৬টা পর্যন্ত অব্যাহত ছিল।
রাজধানীর নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ এবং বাংলামোটরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই বজ্রবৃষ্টি দেখা গেছে।
এর আগে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: ভোর থেকে মেঘের গর্জন, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি
বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন