০৩:৪৭ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন, বিগত সরকারের সময়ে সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। তিনি বলেছেন যে বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণের জন্য চিকিৎসা সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সমর্থন যোগাচ্ছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করার পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বক্তব্য দেন।
মন্ত্রী আরো জানিয়েছেন, আমরা জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছানোর জন্য ৫০ শয্যা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ করছি। কিছু দিনের মধ্যেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটির ১০১ শয্যার টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এসময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি লক্ষাধিক টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধসহ বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনের এ সময় তিনি পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।
এদিকে, পরিদর্শনের সময় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এবং মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন